Nahid for Dhaka-11

Nahid for Dhaka-11 Official page for Nahid Islam in Dhaka-11.

A platform to share updates, engage with supporters, and promote community development, local issues, and public interests across the constituency.

৫ আগস্ট ফ্যাসিস্ট পতনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এনসিপি, ঢাকা-১১ আসনের বিভিন্ন এলাকায় "জনতার আনন্দ উৎসব" পালিত হয...
05/08/2026

৫ আগস্ট ফ্যাসিস্ট পতনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এনসিপি, ঢাকা-১১ আসনের বিভিন্ন এলাকায় "জনতার আনন্দ উৎসব" পালিত হয়েছে।

ঐতিহাসিক এ দিনকে স্মরণ করে রামপুরা, বাড্ডা ও ভাটারা থানায় আনন্দ মিছিল, দোয়া মাহফিল এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রামপুরা থানায় বর্ণাঢ্য "জনতার আনন্দ উৎসব" ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। তালতলা মার্কেট থেকে শুরু হওয়া মিছিলটি নতুন বাগ, বউ বাজার, পূর্ব রামপুরা, জাকির গলি, কুঞ্জবন, টিভি সেন্টার অতিক্রম করে বনশ্রীতে গিয়ে সমাপ্ত হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি উৎসবমুখর হয়ে ওঠে।

বাড্ডা থানার উদ্যোগে উত্তর বাড্ডা, তেঁতুলতলা, একতা আবাসিক এলাকা, আলীর মোড়, পূর্বাচল, দাদার বাজার, আলীনগর, রহমতুল্লাহ গার্মেন্টস সংলগ্ন বাজার, সাতারকুল বাজার, মগারদিয়া ও পাঁচখোলাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও আলীনগর ও মগারদিয়ায় এনসিপির কার্যালয়ে জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

ভাটারা থানায় জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আনন্দ মিছিল এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণের কর্মসূচি পালন করা হয়।

ঢাকা ১১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলামের নির্দেশে বাড্ডা থানা ৩৭ নং ওয়ার্ড এনসিপির পক...
04/08/2026

ঢাকা ১১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলামের নির্দেশে বাড্ডা থানা ৩৭ নং ওয়ার্ড এনসিপির পক্ষ থেকে ময়লা আবর্জনা পরিস্কারের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
মেরুল আনন্দনগর,দক্ষিণ আনন্দনগর,ভূঁইয়া বাড়ি এলাকাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় এবং সকলকে নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে আহ্বান করা হয়।

"শহর রাখবো পরিষ্কার নাহিদ ইসলামের অঙ্গীকার" স্লোগান কে সামনে রেখে কর্তৃপক্ষ এবং এলাকাবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান।

"শহর রাখব পরিষ্কার, নাহিদ ইসলামের অঙ্গীকার" ।ঢাকা 11 আসন কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মাননীয় সংসদ সদস্য জনাব নাহিদ ইসলাম...
04/08/2026

"শহর রাখব পরিষ্কার, নাহিদ ইসলামের অঙ্গীকার" ।

ঢাকা 11 আসন কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মাননীয় সংসদ সদস্য জনাব নাহিদ ইসলামের বিশেষ নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করছেন এনসিপির নেতাকর্মী রা।
এই চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ রামপুরা থানার উলন পোড়াবাড়ি বস্তি এলাকা,উলন বাজার রোড ,পশ্চিম উলন ক্লাবগুলি সহ বেশকিছু স্পটে ময়লার স্তুপ এবং রাস্তা
পরিষ্কার করা হয়েছে।

সিটি করপোরেশনের দায়িত্বের পাশাপাশি আমাদের নাগরিক দায়িত্ব শহর কে পরিষ্কার পরিচ্ছন্ন কি রাখা।নাগরিক সচেতনতার অংশ হিসেবে এনসিপির এই কার্যক্রম।

মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি এর বিশেষ নির্দেশনা মোতাবেক, ঢাকা 11 আসনে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা...
03/08/2026

মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি এর বিশেষ নির্দেশনা মোতাবেক, ঢাকা 11 আসনে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করছেন এনসিপি নেতাকর্মী রা।
বাড্ডা থানা এনসিপি এর পক্ষ থেকে ৩৮ নং ওয়ার্ড এর সদস্যদের মাধ্যমে উত্তর বাড্ডা তেঁতুল তলা, স্বাধীনতা স্বরনি, ময়নারবাগ এবং হোসেন মার্কেটের বিভিন্ন রাস্তার ময়লার স্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ।
রামপুরা,বাড্ডা ও ভাটারায় বিভিন্ন অঞ্চলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান।
"শহর রাখব পরিষ্কার, নাহিদ ইসলামের অঙ্গীকার" - শ্লোগান কে সামনে রেখে এনসিপি নেতাকর্মীরা জনসচেতনতা বৃদ্ধির জন্য এবং নাগরিক দায়িত্ব পালনে এই অভিযানে অংশগ্রহণ করেছেন।
আসুন, আমরা একত্রে আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখি।

শহর রাখব পরিষ্কার,নাহিদ ইসলামের অঙ্গীকার।শ্লোগান কে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করছে ঢাকা 11 অধ...
03/08/2026

শহর রাখব পরিষ্কার,নাহিদ ইসলামের অঙ্গীকার।
শ্লোগান কে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করছে ঢাকা 11 অধিভুক্ত এনসিপি নেতাকর্মীরা।তারই অংশ হিসেবে রামপুরা থানায় এনসিপির পক্ষ থেকে মালিবাগ চৌধুরীপাড়া প্রাইমারি স্কুল, ফকির আলমগীর সড়ক, চৌধুরীপাড়া মাটির মসজিদ ঝিল পাড়ের একাংশ, বউবাজার রাস্তা ও রামপুরা হাই স্কুল গলিতে কার্যক্রম সম্পাদিত এবং রামপুরা থানার আরও বিভিন্ন এলাকায় উক্ত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলমান।

সিটি করপোরেশন কে কার্যকর ভাবে এগিয়ে আসতে হবে এবং পাশাপাশি এলাকাবাসী সহ সকলের নাগরিক দায়িত্ব শহর কে পরিষ্কার ও দূষণমুক্ত রাখা।মাননীয় সংসদ সদস্য তার এলাকার নাগরিক সমস্যা চিহ্নিত করে কাজ করছেন।সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নগর কর্তৃপক্ষ ও নাগরিক সকলের সহযোগিতা কাম্য।

ঢাকা 11 আসন কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মাননীয় সংসদ সদস্য জনাব নাহিদ ইসলামের বিশেষ নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভি...
02/08/2026

ঢাকা 11 আসন কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মাননীয় সংসদ সদস্য জনাব নাহিদ ইসলামের বিশেষ নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মী রা।

সিটি করপোরেশনের দায়িত্বের পাশাপাশি আমাদের নাগরিক দায়িত্ব শহর কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।নাগরিক সচেতনতার অংশ হিসেবে আজকে ভাটারা থানার ওয়াজুদ্দিন রোড,সাহাবা মসজিদের রাস্তা, শহীদ রায়হান রোড,বাইতুল মামুর মসজিদের সম্পূর্ণ রাস্তা ,দক্ষিন নয়ানগর সিএনজি গ্যারেজের সামনের রাস্তা,এছাড়াও এলাকার বিভিন্ন স্থাপনাসহ
বেশ কয়েকটি স্থানে এই অভিযানে কাজ করেন এনসিপির নেতাকর্মীরা।

"শহর রাখব পরিষ্কার, নাহিদ ইসলামের অঙ্গীকার" ।আসুন সকলে মিলে শহরকে পরিচ্ছন্ন রাখি।

রাজধানীর বনশ্রীর বজলুর রহমান কমিউনিটি কমপ্লেক্সে ‘স্কুল অব দ‍্য নেশন’ এর ২০২৬-২৭ সেশনের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠ...
19/07/2026

রাজধানীর বনশ্রীর বজলুর রহমান কমিউনিটি কমপ্লেক্সে ‘স্কুল অব দ‍্য নেশন’ এর ২০২৬-২৭ সেশনের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক, ঢাকা এগারো আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

09/07/2026

ঢাকা ১১ সংসদীয় আসনের অন্তর্গত উত্তর বাড্ডা থেকে সাঁতারকুল সংযোগের নির্মাণাধীন যেই রাস্তাটি রয়েছে সেটির ব্যাপারে এলাকাবাসীর অভিযোগ এসেছে।
যাচাই ক্রমে দেখা গেছে কাজটি অত্যন্ত ধীর গতি সম্পন্ন এবং কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
মাননীয় সংসদ সদস্য মহোদয় চলমান এই জনদুর্ভোগ নিরসনে সিটি কর্পোরেশন ও নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানকে অতি দ্রুত রাস্তার নির্মাণ কাজটি সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
পাশাপাশি রাস্তার কাজের মানের বিষয়েও এলাকাবাসীদের পরামর্শক্রমে তদারকি করা হচ্ছে।

(এডমিন)

06/07/2026
30/06/2026

ডিজিএফআই এর মাধ্যমে ইসলামী ব্যাংক দখল করছিল এস আলম। সেই এস আলমের হাতে ইসলামী ব‍্যাংক ফেরত দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid for Dhaka-11 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share