BNCF - Dhaka North

BNCF - Dhaka North Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNCF - Dhaka North, Political organisation, Dhaka.
(1)

আসুন দেখি কার কি মতামত... এটি শুধুমাত্র একটি জনমত জরিপ... কোন চূড়ান্ত ফলাফল নয়.... Tarique Rahman BNP Media Cell Bangl...
26/08/2026

আসুন দেখি কার কি মতামত...
এটি শুধুমাত্র একটি জনমত জরিপ...
কোন চূড়ান্ত ফলাফল নয়....

Tarique Rahman BNP Media Cell Bangladesh Nationalist Cyber Force- BNCF Bangladesh Nationalist Party-BNP BNCF Gulshan Bncf Darussalam Thana Bncf Prince Alam Joy Bncf Gazipur Md Mamun Rana নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎশ্রমিক ইউনিয়ন Iconic Bncf Bncf ChapaiNawabganj Salauddin Ahmed Bnp Official ✅

বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের শুভবুদ্ধির উদয় হোক।শিক্ষার্থীদের কল্যাণের কথা বলা শিবির সমর্থীত ডাকসু শিক্...
26/08/2026

বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের শুভবুদ্ধির উদয় হোক।

শিক্ষার্থীদের কল্যাণের কথা বলা শিবির সমর্থীত ডাকসু শিক্ষার্থীর পাশে না দাড়িয়ে মসজিদের পিছনে দাঁড়িয়েছে।

"কোথায় স্বর্গ,কোথায় নরক
কে বলে তা, বহুদূর।
মানুষের মাঝেই স্বর্গ-নরক,
মানুষেতেই শুর-অশুর।"

মানুষ যেখানে নামাজ পড়ে সেটাই মসজিদ। সারাপৃথিবীই তো মসজিদ। কিন্তু সেই মসজিদে নামাজ পড়ার কেউ না থাকলে সেটা শুধুই একটা ইট কাঠের দালান মাত্র।

শিবির ডাকসুর সার্বজনীন চরিত্রকে কলুষিত করেছে। তাদের মুল উদ্দেশ্য শিক্ষার্থীদের মান উন্নয়নের পক্ষে কোনদিনই ছিল না।তারা চেয়েছিল যেই বিশ্ববিদ্যালয়ের উদারচিন্তার ছাত্র ছাত্রীরা তদেরকে সমন্বিত ভাবে পরিবেশ পরিষদ গঠননের মাধ্যমে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রত্যক্ষান করেছে তাদের উপর প্রতিশোধ নিতে।

আজকের এই মৃত্যু সেটার প্রমানক।

সন্ত্রাসী, চাদাবাজ ও দলীয় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গনমূখী, গনতান্ত্র...
26/08/2026

সন্ত্রাসী, চাদাবাজ ও দলীয় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গনমূখী, গনতান্ত্রিক রাজনৈতিক দল।

যেহেতু এই দল একটি উদারপন্থি গনতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে তাই দুষ্ট লোকেরা এই দলে যুক্ত হয়ে তাদের আখের গোছানোর চেষ্টা করে। কিন্তু দল তার কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেলে সেটাকে আমলে নিয়ে যথাযথ প্রমান উদঘাটনের চেষ্টা করে।

উপযুক্ত প্রমান পেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের জন্য কোন কালক্ষেপণ করে না এই বহিষ্কার আদেশ তার প্রমান।

এই বহিষ্কার আদেশের মাধ্যমে প্রমান হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদারপন্থি গনমুখী রাজনৈতিক দল। যেখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় ভাবমূর্তি ক্ষুন্নকারীদের কোন জায়গা নাই। এবং জনগনের অভিপ্রায়ই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

জনশ্রুত আছে, যেই দুই ব্যাক্তিকে বহিষ্কার কিরা হয়েছে তারা বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী কাঠামোর উৎপাদক আওয়ামীলীগের সাথে বিভিন্ন সময়ে আতাতের মাধ্যমে তাদের আখের গোছানোর চেষ্টা করেছে। এবং মিরপুরের ১৩নং ওয়ার্ডে তারা দীর্ঘদিন বিএনপির রাজনীতি করলেও শেরে বাংলা থানায় আওয়ামী রাজনীতির সাথে যোগাযোগ সহ পদ পদবী প্রাপ্ত হয়েছে। ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটলে তারা তাদের পুরোনো আওয়ামী বন্ধুদের সহযোগিতায় ১৩নং ওয়ার্ডে আধিপত্য বিস্তারের লক্ষে বিভিন্ন সময়ে এমন সকল কর্মকাণ্ডে ঘটিয়েছে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি আদর্শ পরিপন্থী। ১২ই ফেব্রুয়ারী ২০২৬ বাংলাদেশের আপামর জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে তারা আরো বেপরোয়া হয়ে ওঠে। বাংলাদেশ পুলিশ ১৩নং ওয়ার্ডের লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিবাদীদের আটক করলেও তারা থানায় গিয়ে দলের নাম ভাঙ্গিয়ে তাদের পুরাতন আওয়ামী বন্ধুদের ছাড়িয়ে আনার জন্য তদবিরও করেছে।

পাশাপাশি পীরেরবাগে বিভিন্ন জায়গা হতে বিএনপির নাম ব্যাবহার করে চাদাবাজীর প্রমান সাপেক্ষ অভিযোগও তাদের বিরুদ্ধে আছে বলে জনশ্রুত আছে।

এমতাবস্থায় এই সকল অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের দৃষ্টিগোচর হলে তারা তৎক্ষনাৎ তদন্তের নির্দেশনা প্রদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের চাদাবাজীর প্রমান উন্মুক্ত হলে তাদেরকে উপযুক্ত প্রমান সাপেক্ষেই বহিষ্কার করা হয়েছে।

চাদাবাজ,সন্ত্রাসী ও ফ্যাসিবাদ কায়েমকারী আওয়ামীলীগপ্রেমীদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোন জায়গা নাই এটা আবারো প্রমানিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগনের দল। বাংলাদেশের জনগনের ইচ্ছাই সর্বাগ্রে ও সর্বাধিক গুরুত্বপূর্ণ এই বহিষ্কার তার প্রমানক।

বাংলাদেশ জিন্দাবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।

14/07/2026
08/07/2026

অপপ্রচারের বিরুদ্ধে তথ্যভিত্তিক লড়াই: তরুণ নেতা মামুন রানা ও সাইবার ফোর্স

রাজনীতির মাঠ যেমন বদলেছে, তেমনি বদলেছে রাজনৈতিক সংগ্রামের ধরনও। রাজপথের পাশাপাশি এখন জনমত গঠনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। এই বাস্তবতায় প্রযুক্তিনির্ভর যোগাযোগের মাধ্যমে রাজনৈতিক বার্তা ও আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের চেয়ারম্যান মো. মামুন রানা।

তথ্যভিত্তিক, যুক্তিনির্ভর ও দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে অপপ্রচার মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখছে তরুণ নেতৃত্ব। বিশেষ করে বিগত নির্বাচনের সময় গঠিত "অনলাইন কুইক রেসপন্স টিম" এবং ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় আধুনিক ডিজিটাল কৌশলের প্রয়োগ আলোচনায় আসে।

তরুণ নেতৃত্ব, ডিজিটাল রাজনৈতিক যোগাযোগ এবং তথ্যনির্ভর ন্যারেটিভ গঠনে মামুন রানার ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন।

#তরুণনেতৃত্ব #বাংলাদেশ


#সবারআগেবাংলাদেশ #ধানেরশীষ #বিএনপি

আসুন একটু চিন্তা করি,জাতিগত ইতিহাস ও সাংস্কৃতিক ইতিহাস চর্চা ছাড়া কোন জাতিই স্বনির্ভর হতে পারে না। সাম্রাজ্যবাদী আগ্রাসক...
06/07/2026

আসুন একটু চিন্তা করি,

জাতিগত ইতিহাস ও সাংস্কৃতিক ইতিহাস চর্চা ছাড়া কোন জাতিই স্বনির্ভর হতে পারে না। সাম্রাজ্যবাদী আগ্রাসকদের প্রথম পদক্ষেপই হচ্ছে ইতিহাস ও সংস্কৃতি ধংশ করা। বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিন ব্লকে সাম্রাজ্যবাদী আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রথম পদক্ষেপ। বিএনপি সরকার বিরোধী দলের চাপে পড়ে সার্বভৌম বিরোধী কাজ করেছে কিনা সেটা বুদ্ধিজীবীদের চিন্তার খোরাক, তবে সাধারণ মানুষ হিসেবে ৭১ এর বাংলাদেশ জন্ম বিরোধী সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতিক জাতীয় সংসদকে বেছে নেয়াটা কে আমি সার্বভৌমত্বের উপর আঘাত বলেই মনে করি।

এখন যদি ১৪ই আগষ্টে পাকিস্তান, যারা ৭১ সালে বাংলাদেশে গনহত্যা চালিয়েছে এবং এখন পর্যন্ত অনুশোচনা বিহিন ভাবেই বাংলাদেশের সাথে ব্যবহার করে

অথবা

যদি ১৫ই আগষ্টে ভারত, যারা বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক আজন্ম শত্রু তারা আমেরিকার উধাহারন টেনে বাংলাদেশের সংসদের অভ্যন্তরে তাদের স্বাধীনতা দিবস উদযাপন করতে চায় সেটাকি তাদের অন্যায় আবদার হবে?

আজকের দিনের নয়া রাজনৈতিকদের ফেষ্টুন বা পোষ্টার গুলোকে দেখলে মনে হয় বিএনপিতে সবাই নেতা, কর্মী হয়ে কেউই থাকতে চায় না। কারন...
30/05/2026

আজকের দিনের নয়া রাজনৈতিকদের ফেষ্টুন বা পোষ্টার গুলোকে দেখলে মনে হয় বিএনপিতে সবাই নেতা, কর্মী হয়ে কেউই থাকতে চায় না। কারন নেতার অনেক পাওয়ার। তাই মানুষ মানুক আর নাইবা মানুক দল থেকে বলে দিয়েছে মানে সে নেতা।

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের একটা ফেষ্টুন দেখলাম। মানুষ না মানলে যে নেতা হওয়া যায় না একটি ফেষ্টুনেই তা স্পষ্ট। তার ফেষ্টুনে নেই কোন নেতার ছবি, নেই নিজের ছবিও। শুধু আছে যার জন্য তৈরি তার ছবি আর কিছু আসক্ত করার মতন বচন। যে বচনে মানুষ রাজনীতিতে আসক্ত হতে উদ্বুদ্ধ হয়।

ধন্যবাদ রাজনৈতিক শিক্ষক এবং পাশাপাশি আমার কলেজের সাবেক অধ্যক্ষ ও সেই সুত্রে আমার শিক্ষক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কে। প্রতি নিয়ত আমাদেরকে নতুন কিছু শেখানোর জন্য। কারন শিক্ষকের কাজ পাঠদান, সেটা আক্ষরিক হোক অথবা রাজনৈতিক।

মোঃ রেজওয়ান হাসাইন সম্রাট
সাবেক শিক্ষার্থী
ঢাকা কলেজ।

রাষ্ট্রকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শক্ত হাতে। রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার, মর্যাদা, ও নিরাপত্তার দায়িত্ব সাংবিধান...
25/05/2026

রাষ্ট্রকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শক্ত হাতে। রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার, মর্যাদা, ও নিরাপত্তার দায়িত্ব সাংবিধানিকভাবে সরকারের।

যেহেতু অস্ত্রধারীদের পরিচয় প্রকাশ পেয়েছে, সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠায় বিলম্ব সরকেরের দৈন্যদশা ও নপুংসকতাকে প্রতিষ্ঠিত করবে।

অস্ত্রধারী সন্ত্রাসী ও তার সহযোগীসহ মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার চাই।

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNCF - Dhaka North posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share