Network for People’s Action - NPA

Network for People’s Action - NPA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Network for People’s Action - NPA, Political organisation, Dhaka.

এনপিএ'র লক্ষ্য বাংলাদেশের জনগণের জন্য এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলা, যা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে পরিণতির দিকে নিয়ে যাবে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশের শাসনক্ষমতায় আজও জনগণের কর্তাসত্ত্বা প্রতিষ্ঠিত হয়নি। শাসকশ্রেণির রাজনৈতিক দলগুলো বারবার জনগণের আন্দোলন-সংগ্রামের ফসল আত্মসাৎ করছে এবং শহীদদের রক্তের সঙ্গ

ে প্রতারণা করে নিজেদের ক্ষমতাকেই আরো একবার সংহত ও কুক্ষিগত করে নিচ্ছে। এর ফলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ গঠনের আকাঙ্ক্ষা আবারও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরী হয়েছে।

এই বাস্তবতায় বাংলাদেশে এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন তীব্রভাবে অনুভূত হচ্ছে, যারা গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মৌলিক প্রশ্নগুলোকে অগ্রাধিকার দেবে। যারা নাগরিকের অধিকারকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক পরিসর নির্মাণে মনোযোগী হবে।

এই প্রেক্ষাপটেই শাসনক্ষমতায় জনগণের কর্তাসত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রত্যয়ে “নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন” (Network for People’s Action - NPA) নামে আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম যাত্রা শুরু করছে।

আমাদের মূলনীতি
আমাদের রাষ্ট্রপ্রকল্প, রাজনৈতিক কর্মসূচি ও দাবিদাওয়া প্রণয়ন, পাশাপাশি সংগঠনের কাঠামো ও পরিচালনা পদ্ধতির ভিত্তি হবে পাঁচটি মূলনীতি। সংগঠনের অভ্যন্তরীণ ও বহিরাগত সম্পর্ক নির্ধারণেও এই নীতিগুলোই দিকনির্দেশক হিসেবে কাজ করবে।
এই পাঁচটি মূলনীতি হলো:
- গণতন্ত্র,
- সাম্য,
- মানবিক মর্যাদা,
- সামাজিক ন্যায়বিচার এবং
- প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের লক্ষ্য বাংলাদেশের জনগণের জন্য এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলা, যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নেবে। একই সঙ্গে এই শক্তি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

এই লক্ষ্য সামনে রেখেই আমরা একটি শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই। উদ্দেশ্যগুলো হলো:
১। সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা
২। সাম্য ও সমঅধিকার প্রতিষ্ঠা
৩। সংবিধান সংস্কার
৪। মৌলিক অধিকার নিশ্চিতকরণ
৫। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সংস্কার
৬। অর্থনৈতিক রূপান্তর
৭। প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষা

23/08/2026

ঢাকা থেকে অংশগ্রহণকারী সংগঠকদের মধ্যে ছিলেন নিবরাস আহমেদ দুর্লভ, মো. রায়হান রহমান, মো. শফিকুল ইসলাম, জয়ীতা সরকার অদিতি, ...
22/08/2026

ঢাকা থেকে অংশগ্রহণকারী সংগঠকদের মধ্যে ছিলেন নিবরাস আহমেদ দুর্লভ, মো. রায়হান রহমান, মো. শফিকুল ইসলাম, জয়ীতা সরকার অদিতি, গোলাম রাসুল নাবিদ, আহমেদ মাশরুর হুদা, মোহাম্মদ ইমরান, রমজান হোসেন, ইসমাইল হোসেন, তাহমিদ তিশাদ খান, শুভ্র শোভন চৌধুরীসহ আরও দুজন। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে অনুরূপ একটি কর্মশালা আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর সংগঠক গাজী খোরশেদ কর্মশালায় অংশ নেন।

ঢাকার সংগঠক হিসাবে কাজ করতে আগ্রহীরা এনপিএ এর সদস্য ফর্ম পূরণ করতে পারেন। https://www.ournpa.org/membership

একদিকে হামের সাথে শিশুর মৃত্যুর লড়াই, অন্যদিকে চিকিৎসায় নিঃস্ব হয়ে ঋণের জালে পিষ্ট! চিকিৎসার খরচ মেটাতে ১০টির মধ্যে ৯টি ...
21/08/2026

একদিকে হামের সাথে শিশুর মৃত্যুর লড়াই, অন্যদিকে চিকিৎসায় নিঃস্ব হয়ে ঋণের জালে পিষ্ট! চিকিৎসার খরচ মেটাতে ১০টির মধ্যে ৯টি পরিবারই ধারদেনা করতে বাধ্য হয়েছে। সরকারি হাসপাতালে 'বিনামূল্যে' চিকিৎসা বলা হলেও ওষুধ ও যাতায়াত খরচেই শেষ হচ্ছে জমানো সম্বল। ৯২৫ শিশুর মৃত্যু ও ১.৪৬ লাখ রোগী হাসপাতালে; দিনমজুর মা-বাবার আয় বন্ধ হয়ে বাড়ছে নিঃস্বতা।
'বিনামূল্যে চিকিৎসা'র নামে অতিরিক্ত খরচের এই বোঝা বন্ধে জরুরি স্বাস্থ্য-সহায়তা তহবিল ও হাসপাতালে শতভাগ ওষুধ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা, 'নায়করাজ' রাজ্জাকের প্রয়াণ দিবসে প্রগাঢ় শ্রদ্ধা ও ভালোবাসা। অভিনয়ের মায়াজালে আপন...
21/08/2026

বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা, 'নায়করাজ' রাজ্জাকের প্রয়াণ দিবসে প্রগাঢ় শ্রদ্ধা ও ভালোবাসা। অভিনয়ের মায়াজালে আপনি চিরকাল বেঁচে থাকবেন কোটি বাঙালির হৃদয়ে।

গতির চরম তলানিতে থেকে ডিজিটাল ইকোনমির স্বপ্ন দেখা স্রেফ এক প্রহসন! অবিলম্বে ইন্টারনেটের দাম কমিয়ে প্রান্তিক মানুষের কাছে...
21/08/2026

গতির চরম তলানিতে থেকে ডিজিটাল ইকোনমির স্বপ্ন দেখা স্রেফ এক প্রহসন! অবিলম্বে ইন্টারনেটের দাম কমিয়ে প্রান্তিক মানুষের কাছে দ্রুতগতির ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা
20/08/2026

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের
প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা

সংস্কৃতির ওপর আক্রমণ এবং নতি স্বীকারের তীব্র নিন্দা জানাই; অবিলম্বে স্বাধীন সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিত করো।
19/08/2026

সংস্কৃতির ওপর আক্রমণ এবং নতি স্বীকারের তীব্র নিন্দা জানাই; অবিলম্বে স্বাধীন সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিত করো।

এদের দমন করতে ব্যর্থ হলে সেই সরকার দিয়েও আমাদের চলবে না
19/08/2026

এদের দমন করতে ব্যর্থ হলে সেই সরকার দিয়েও আমাদের চলবে না

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Network for People’s Action - NPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share