08/03/2026
📢 প্রশিক্ষণার্থীদের DBBL Rocket Account খোলার নির্দেশনাবলী
প্রশিক্ষণার্থীদের Trainee Incentive প্রাপ্তির সুবিধার্থে সঠিকভাবে DBBL Rocket Account খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে নিম্নোক্ত নির্দেশনাবলী অনুসরণ করার জন্য সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের অনুরোধ করা হলো—
🔹 DBBL Rocket Account খোলার নির্দেশনা
✅ প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে নিজ নামে DBBL Rocket Account খোলা বাঞ্ছনীয়।
✅ যদি প্রশিক্ষণার্থীর NID না থাকে, তাহলে
জন্মনিবন্ধনের কপি
আইডি কার্ড
প্রতিষ্ঠান হতে প্রত্যয়ন পত্র
সংগ্রহ করে নিকটস্থ DBBL Mobile Banking শাখায় স্বশরীরে উপস্থিত হয়ে Rocket Account খোলা যাবে।
✅ উপরোক্ত পদ্ধতিতে একাউন্ট খোলা সম্ভব না হলে শুধুমাত্র বাবা/মা’র নামে Account খোলা যাবে।
⚠️ অন্য কারও নামে Account গ্রহণযোগ্য হবে না।
এক্ষেত্রে প্রশিক্ষণার্থীর NID/জন্মনিবন্ধনের কপি STP কর্তৃক সত্যায়িত করে NHRDF এ জমা দিতে হবে।
🔹 Trainee Incentive জমা দেওয়ার পূর্বে
✔ প্রত্যেক প্রশিক্ষণার্থীকে Trainee Account Number Form-এ স্বাক্ষর করতে হবে।
⚠️ ফরমে কোনো ধরনের কাটাছেঁড়া বা Overwriting গ্রহণযোগ্য নয়।
✔ প্রত্যেক STP কে DBBL Rocket Mobile Banking এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের Rocket নম্বর ই-মেইলের মাধ্যমে ভেরিফাই করতে হবে।
❌ নিম্নোক্ত ধরনের Account পাঠানো থেকে বিরত থাকুন
Unverified Account
Non-KYC Account
নামের অমিলযুক্ত Account
⚠️ Unverified Account সংক্রান্ত নির্দেশনা
🔹 Non-KYC:
জন্মনিবন্ধন বা NID নিয়ে নিকটস্থ DBBL Mobile Banking অফিসে যোগাযোগ করুন।
🔹 Name Mismatch:
বাবা/মা’র নামে Account থাকলে সিল ও স্বাক্ষরসহ প্রশিক্ষণার্থীর NID/BRC কপি প্রদান করতে হবে।
নামের বড় অমিল থাকলে DBBL Rocket Mobile Banking অফিসে যোগাযোগ করে নাম সংশোধন করুন।
🔹 Remittance Account / Agent Account:
এই ধরনের Account খোলা থেকে বিরত থাকুন। ইতোমধ্যে থাকলে তা পরিবর্তন করে সাধারণ Rocket Account খুলতে হবে।
🔹 Non-KYC এড়াতে:
সবসময় DBBL Mobile Banking অফিস থেকে Account খুলুন।
❌ বাটন ফোনে *322 # ডায়াল করে Account খোলা থেকে বিরত থাকুন।
🔄 Account পরিবর্তনের ক্ষেত্রে
নিজ নাম বা বাবা-মা ছাড়া অন্য কারও নামে Account থাকলে তা পরিবর্তন করতে হবে।
এক্ষেত্রে—
1️⃣ NHRDF এর নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে
2️⃣ ফরম পূরণ করে জমা দিতে হবে
3️⃣ সংশ্লিষ্ট Trainee Incentive Sheet সংশোধন করে NHRDF বরাবর পত্র প্রদান করতে হবে
📧 Rocket Number Verification Email:
[email protected]
🤝 সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে উপরোক্ত নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো, যাতে প্রশিক্ষণার্থীদের Trainee Incentive প্রদান প্রক্রিয়া দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করা যায়।