Dilshana for Dhaka-19

Dilshana for Dhaka-19 দিলশানা পারুল
(ঢাকা-১৯) সংসদ সদস্য প্রার্থী
এনসিপি-জামায়াতের ১১ দলীয় জোট "ঐক্যবদ্ধ বাংলাদেশ"

এক দফার ঘোষক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং লংমার্চ টু ঢাকার ঘোষক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভবন ঘেরাও দিতে যা...
05/08/2026

এক দফার ঘোষক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং লংমার্চ টু ঢাকার ঘোষক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভবন ঘেরাও দিতে যাচ্ছেন।

৫ আগস্ট ২০২৪
এবার খুশি তো?বটর বাহিনী।

এটা ফেক। বদমাইশীর একটা সীমা পরিসীমা থাকে। এগুলা যারা করতেছে মিথ্যা ফটোকর্ড দিয়ে ভিলীফাই করা বদমাইশি পলিটিক্স। এ বদমাইশি...
04/08/2026

এটা ফেক। বদমাইশীর একটা সীমা পরিসীমা থাকে। এগুলা যারা করতেছে মিথ্যা ফটোকর্ড দিয়ে ভিলীফাই করা বদমাইশি পলিটিক্স। এ বদমাইশি পলিটিক্স করে ভিলিফাই করে তারা কি অর্জন করতে চায় তারাই জানে।

চাদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট একশান.. আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব।সিলেটের কানাইঘাট জনসমুদ্রে পরিনত হয়েছে।
30/07/2026

চাদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট একশান..
আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব।
সিলেটের কানাইঘাট জনসমুদ্রে পরিনত হয়েছে।

28/07/2026

প্রতিবাদ বিবৃতি

হবিগঞ্জে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহর, নেতাকর্মী, সাংবাদিক ও মিডিয়া টিমের সদস্যদের ওপর সংঘটিত হামলার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তর গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

অভিযোগ অনুযায়ী, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের আহত করা, মিডিয়া টিমের সদস্যদের মারধর এবং তাদের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন ভাঙচুরের মতো ঘটনা গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত। আরও উদ্বেগজনক বিষয় হলো, চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরও পুনরায় হামলার অভিযোগ উঠেছে।

গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্যের সমাধান কখনোই হামলা, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে হতে পারে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে সকল রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তর স্পষ্টভাবে বিশ্বাস করে—সহিংসতার রাজনীতি নয়, বরং গণতান্ত্রিক সহাবস্থান, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনই একটি রাষ্ট্রের ভিত্তি হওয়া উচিত।

মুফিদুল ইসলাম সাদ্দাম
দপ্তর সম্পাদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
ঢাকা জেলা উত্তর শাখা।

সবার জন্য শুভকামনা রইল। ❤️
25/07/2026

সবার জন্য শুভকামনা রইল। ❤️

আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ❤️
01/07/2026

আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ❤️

27/06/2026

ঢাকা ১৯ সাভার আশুলিয়া নির্বাচনী এলাকার সাবেক যুব শক্তির কনভেনার সেঁজুতি ইসলাম বিএনপিতে যোগ দিয়েছে। এটা নিয়ে ঢাকা ১৯ এর এমপি সালাউদ্দিন বাবু ভাই পোস্টার ছাপিয়ে ব্যানার দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করেছে। সালাউদ্দিন বাবু ভাই, বিএনপি এবং সেজুতি তিনজনকেই অভিনন্দন।

ঢাকা ১৯শে নির্বাচনের সময় শাপলা কলি ১১ দলীয় মনোনীত প্রার্থী ছিলাম আমি। কিন্তু ১১ দলের পক্ষ থেকে ছাতা মার্কার হোসেন শহীদ সোহরাওয়ার্দীও নির্বাচন করেন। তাকে ১১ দলীয় কেন্দ্র থেকে বার বার করে বলা হলেও তিনি তার নমিনেশন উইথড্র করেন না বরং নির্বাচনে অংশ নেন এবং নির্বাচন করেন। নির্বাচনের সময় যে বিষয়টা ঢাকা ১৯শে নির্বাচনে অনেক জায়গায় বড় রকমের একটা বিভ্রান্তি এবং কনফিউশন তৈরি করে । প্রচার-প্রচারণার সময় বহুলোক সরাসরি জানতে চায় ১১ দলীয় জোটের প্রার্থী আসলে কে শাপলা কলি না ছাতা মার্কা?

ছাতা মার্কার নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ক্যাম্পেইন সম্পন্ন করে দেয় তৎকালীন নাগরিক পার্টির যুবশক্তির আহ্বায়ক সেঁজিতে ইসলাম এবং তার হাজবেন্ড।‌ নির্বাচনী প্রচারণা তে সেঁজুতি যুবশক্তি এবং ছাত্র শক্তির একাংশকে সরাসরি ব্যবহার করে। যেটি সরাসরি নাগরিক পার্টি দলের বিরুদ্ধে অবস্থান করা। এই প্রচার-প্রচারণার ছবি, ভিডিও আছে । তাছাড়া এটি আসলে আমাদের সামনে দিয়েই হয়। নির্বাচনী প্রচার-প্রচারণা লুকিয়েতো আর করা যায় না।

এ বিষয়টি নিয়ে নির্বাচনের সময় স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃত্বের কাছ থেকে আমাকে একাধিকবার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ‌। তারা সরাসরিই বলেছে আপনার নিজের দলের লোকজন, আমাদের বিরুদ্ধে কাজ করছে। এই সময় আরো কতগুলো প্রসঙ্গ সামনে আসে, সাভারের লোকাল লোকজনও এ বিষয়টি আমাকে অবগত করেছে যে, ছাতা মার্কা নির্বাচনী প্রচারণার পেছনে অর্থ যোগান দিচ্ছেন সালাউদ্দিন বাবু ভাই। এবং তৎকালীন যুব শক্তির কনভেনার সেঁজুতি ইসলাম আসলে বিএনপি'র সালাউদ্দিন বাবুর হয়ে অর্থের বিনিময়েই কাজ করছে। এ বিষয়গুলো নিয়ে পার্টির কেন্দ্র কে জানানোর বাইরে আমার তরফ থেকে আর কিছু করার ছিল না আমি এর বাইরে কিছু করিনি।

এছাড়াও সেঁজুতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে। সাভারে মেলা করার জন্য স্টল বরাদ্দ দিয়ে তিনি টাকা নিয়েছিলেন কিন্তু মেলা করতে পারেননি এবং এই টাকাও পাওনাদার ব্যক্তিদেরকে ফেরত দেননি এই মর্মে তার বিরুদ্ধে মামলা হয়। এগুলো নির্বাচনের আগের ঘটনা।

দলের শৃঙ্খলা বিরোধী একাধিক elegation এর ভিত্তিতে, নির্বাচনের পরে যুব শক্তির পক্ষ থেকে সেঁজুতি ইসলামকে সাময়িক অব্যাহতি এবং কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। তার পরিপ্রেক্ষিতে সেজুতি ইসলাম পদত্যাগ করে।

তৃণমূলের শক্তিই নাগরিক পার্টির আসল শক্তি।

(কমেন্ট সেকশনে সেঁজুতির বহিষ্কারাদেশ যুক্ত করে দিলাম)

জলমগ্ন জনজীবন ও বিপন্ন নাগরিক অধিকার: জামগড়া চৌরাস্তা মোড়ের বাস্তব চিত্র​ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার অন্তর...
18/06/2026

জলমগ্ন জনজীবন ও বিপন্ন নাগরিক অধিকার: জামগড়া চৌরাস্তা মোড়ের বাস্তব চিত্র
​ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার অন্তর্গত ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অতি গুরুত্বপূর্ণ একটি এলাকা হলো জামগড়া চৌরাস্তা মোড়। তবে বর্তমানে কুটুরিয়া থেকে এই চৌরাস্তা মোড় পর্যন্ত সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয়, জলমগ্ন এবং বিপর্যস্ত। ছবিগুলো বিশ্লেষণ করলে এখানকার চরম নাগরিক দুর্ভোগের কিছু বাস্তব রূপ ফুটে ওঠে:
​১. কৃত্রিম বন্যা ও নোংরা পানির জলাবদ্ধতা
​চিত্রগুলোতে দেখা যাচ্ছে, সামান্য বৃষ্টি বা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে পুরো রাস্তাটি এখন কালো, নোংরা এবং দূষিত পানিতে তলিয়ে রয়েছে। সড়কের এই জমা জল কোনো সাধারণ পানি নয়, বরং দেখে মনে হচ্ছে ড্রেনের বর্জ্য মিশ্রিত বিষাক্ত তরল, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।
​২. ঝূঁকিপূর্ণ ও থমকে যাওয়া যোগাযোগ ব্যবস্থা
​জলমগ্ন এই পিচঢালা পথ দিয়ে রিকশা, ইজি-বাইক এবং ভ্যানগাড়িগুলোকে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পানির নিচে লুকিয়ে থাকা ছোট-বড় গর্ত বা ম্যানহোল যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। পথচারী এবং চালকদের চোখে-মুখে এক ধরণের চরম অসহায়ত্ব ও দুর্ভোগের ছাপ স্পষ্ট।
​৩. স্থবির অর্থনৈতিক পরিবেশ
​সড়কের দুই পাশে গড়ে ওঠা দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ঠিক সামনেই থইথই করছে ময়লা পানি। এর ফলে ক্রেতা সাধারণের আনাগোনা যেমন কমেছে, তেমনই স্থবির হয়ে পড়েছে এই শিল্পাঞ্চলের স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড।
​সারসংক্ষেপ: পোশাক শিল্প অধ্যুষিত আশুলিয়ার এই ব্যস্ততম সড়কটির এমন জলমগ্ন, কর্দমাক্ত ও বেহাল দশা এখানকার হাজার হাজার শ্রমজীবী মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলকে এক প্রকার অবরুদ্ধ করে ফেলেছে। একটি উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও দ্রুত রাস্তা সংস্কারের অভাবই এই তীব্র জনদুর্ভোগের মূল কারণ।

Address

Savar
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Dilshana for Dhaka-19 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category