07/03/2026
আজ ১৭ই রমাদ্বান ঐতিহাসিক বদর যুদ্ধের পবিত্র দিন।বদর দিবস।
২য় হিজরীর রমাদ্বান মাসের ১৭ তারিখ প্রায় ১ হাজার কাফের বাহিনীর বিরুদ্ধে মাত্র ৩১৩ জন বীর মুজাহিদ সাহাবি রাদ্বিয়াল্লাহু আনহুম সত্য-মিথ্যার পার্থক্যের নিরুপণের জন্য কালেমার পতাকা উড্ডীন করবার লক্ষ্যে বদরের প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ইসলামের প্রথম সমর বিজয় ছিনিয়ে এনেছিলেন।
আল্লাহ তায়ালা ফেরাশতা পাঠিয়ে মুসলিমবাহিনীকে সহযোগিতা করেছেন।তিনি ইরশাদ করেন:
وَلَقَد نَصَرَكُمُ اللَّهُ بِبَدرٍ وَأَنتُم أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُم تَشكُرونَ.
অনুবাদ:
আর অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদেরকে বদরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে হীনবল। অতএব তোমরা আল্লাহকে ভয় কর, আশা করা যায়, তোমরা শোকরগুজার হবে। [] আল ইমরান 123.
বদর যুদ্ধের সমরনায়ক হযরত রাসূলুল্লাহ ﷺ বদরী সাহাবীদের মর্যাদা সম্পর্কে বলেন:
لَعَلَّ اللَّهَ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ.
“আল্লাহ তাআলা বদরের সাহাবীদের দিকে দৃষ্টি দিয়েছেন এবং বলেছেন— তোমরা যা ইচ্ছা কর, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি।”
উৎস: সহীহ বুখারি: 3007 | সহীহ মুসলিম: 2494
৩১৩ জন সৌভাগ্যবান সাহাবায় কেরামদের মধ্যে ১৪ জন শাহাদাতের পিয়ালা পান করেছেন।তাঁরা হলেন:
★মুহাজির (মক্কা থেকে হিজরতকারী) — ৬ জন
১.উবাইদা ইবন হারিস (রাঃ)
২.উমাইর ইবন আবি ওয়াক্কাস (রাঃ)
৩.যুশ-শিমালাইন ইবন আবদে আমর (রাঃ)
৪.আকিল ইবন বুকাইর (রাঃ)
৫.মিহজাআ — (Umar ibn al-Khattab (রাঃ)-এর মুক্তদাস)
৬.সাফওয়ান ইবন বায়দা (রাঃ)
★আনসার (মদিনার সাহাবী) — ৮ জন
৭.হারিসা ইবন সুরাকা (রাঃ)
৮.রাফি‘ ইবন মু‘আল্লা (রাঃ)
৯.সা‘দ ইবন খাইসামা (রাঃ)
১০.আউফ ইবন আফরা (রাঃ)
১১.মু‘আউউিয ইবন আফরা (রাঃ)
১২.মু‘আয ইবন আফরা (রাঃ)
১৩.ইয়াযিদ ইবন হারিস (রাঃ) এবং
১৪.সা‘দ ইবন রাবি‘ (রাঃ)
📚 রেফারেন্স
Sirat Ibn Hisham — খণ্ড ২
Al-Bidaya wa'l-Nihaya — Ibn Kathir, খণ্ড ৩
Ar-Raheeq Al-Makhtum — Safiur Rahman Mubarakpuri
পরিশেষে আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ করি,
বদর যুদ্ধ এবং বদরী সাহাবীদের উসিলায় আমাদের বদরী সাহাবীদের মতো ঈমান ও দয়া নসীব করুন,ফিলিস্তিন ও ইরানকে বিজয় দান করুন,আমাদের যাবতীয় গুনাহ করুন এবং আমাদের সকল মাক্বাসাদে হাসানাহ পূর্ণ করুন,আ-মীন! বিজাহিন নাবিঈল আমিন
ওয়াবি উসিলাতি কালামে মূসা رَبِّ إِنّي لِما أَنزَلتَ إِلَيَّ مِن خَيرٍ فَقيرٌ
ওয়াবি হুরমাতি কালামিকা
وَالَّذينَ يَقولونَ رَبَّنا هَب لَنا مِن أَزواجِنا وَذُرِّيّاتِنا قُرَّةَ أَعيُنٍ وَاجعَلنا لِلمُتَّقينَ إِمامًا
ওয়াবি ইজ্জাতি
وَما أَرسَلناكَ إِلّا رَحمَةً لِلعالَمينَ
সল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদু-সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।🤍
ছবির দুআটি ছিল ২২ জানুয়ারি'২৫।
ওগো মাবুদ! গুনাহগারকে আর ধৈর্য্যের পরীক্ষা নিও নাহ!
আপনার বিশেষ দুআর আবেদন রাখছি...🤲🏻