17/05/2026
🌿 এই সমাজ কোথায় যাচ্ছে…?
১৬–১৭ বছরের মেয়েরা আজ আবেগের কাছে হেরে যাচ্ছে,
আর ১৯–২০ বছরের ছেলেরা দায়িত্ব ছাড়াই সম্পর্কের নামে ভোগ করছে…
না আছে মোহরানা,
না আছে বিয়ের প্রতিশ্রুতি,
না আছে ভরণপোষণের দায়িত্ব—
কিছু মিথ্যা ভালোবাসার কথা,
কিছু সস্তা উপহার,
আর সামান্য ফুচকা-চটপটির বিনিময়ে
নষ্ট হয়ে যাচ্ছে একজন মেয়ের সম্মান…
💔 অথচ—
এই একই মেয়েকে হালালভাবে পেতে,
একজন পুরুষকে ৩০–৩৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়!
⚠️ ইসলাম কি বলে?
📖 আল্লাহ বলেন:
“তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ।”
— সূরা আল-ইসরা ১৭:৩২
📚 রাসূল ﷺ বলেছেন:
“চোখের যিনা আছে, হাতের যিনা আছে… আর লজ্জাস্থান তা সত্য বা মিথ্যা প্রমাণ করে।”
— সহীহ বুখারী, হাদিস নং ৬২৪৩
🚫 বাস্তবতা হলো—
এটা শুধু “মেয়েদের ভুল” না,
এটা শুধু “ছেলেদের দোষ”ও না—
👉 এটা ঈমান দুর্বল হওয়ার ফল
👉 এটা হারামকে সহজ আর হালালকে কঠিন করার ফল
🛑 প্রশ্ন হলো—
আমরা কি সাময়িক আবেগের জন্য
আমাদের দুনিয়া ও আখিরাত দুটোই নষ্ট করে ফেলবো?
🌙 সমাধান একটাই—
✔ আল্লাহকে ভয় করা
✔ নিজেকে সংযত রাখা
✔ হালাল পথে সম্পর্ক গড়া (বিয়ে)
🤲 মনে রাখো—
যে সম্পর্ক আল্লাহর জন্য ত্যাগ করা হয়,
আল্লাহ তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দেন।
📌 আজ থেকেই সিদ্ধান্ত নাও—
“হারাম ভালোবাসা না, আমি হালাল ভালোবাসা চাই।
🤲🇧🇩🤍😢💔