12/08/2026
🌿 পূর্ব শেওড়াপাড়া জামতলা বাজার এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ
গতকাল পূর্ব শেওড়াপাড়া জামতলা বাজার এলাকায় এলাকার সম্মানিত বাড়ির মালিকদের নিয়ে সূর্যশিশির ক্লাবে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল বাড়ির মালিক রাস্তা সম্প্রসারণের বিষয়ে ঐকমত্য পোষণ করেন, যাতে ভবিষ্যতে রাস্তার কার্পেটিংয়ের কাজ হলে একটি প্রশস্ত ও সুন্দর রাস্তা নির্মাণ করা সম্ভব হয় এবং এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের সমস্যা দূর হয়।
এছাড়াও পূর্ব শেওড়াপাড়া বাড়ির মালিক কল্যাণ সমিতির সংস্কার ও পুনর্গঠন বিষয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত বাড়ির মালিকরা এ বিষয়ে একমত প্রকাশ করেন।
এর আগে জামতলা বাজার, আমতলা মসজিদ এলাকায় আমাদের প্রিয় জনতার কাউন্সিলর জনাব আহসানউল্লাহ চৌধুরী হাসান ভাইয়ের নেতৃত্বে বাড়ির মালিকদের সঙ্গে এ বিষয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ধারাবাহিক আলোচনার মাধ্যমে রাস্তা সম্প্রসারণ ও এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জনগণের স্বার্থে এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য আহসানউল্লাহ চৌধুরী হাসান ভাইসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
🤝 ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর, প্রশস্ত ও আধুনিক পূর্ব শেওড়াপাড়া গড়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা।
#পূর্বশেওড়াপাড়া #জামতলা_বাজার #আমতলা_মসজিদ #রাস্তা_সম্প্রসারণ #বাড়িরমালিককল্যাণসমিতি #আহসানউল্লাহচৌধুরীহাসান #জনকল্যাণ #এলাকারউন্নয়ন