ভূমিজ: জমি ও দলিল কথা

ভূমিজ: জমি ও দলিল কথা 🌿 ভূমি আইন ও দলিল‌‌ নিবন্ধন ✔জানুন সংক্ষেপে।
🎯 সঠিক তথ্যে বাড়ুক জনসচেতনতা, হোক জমির সুরক্ষা।

উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন/পৌর ভূমি অফিসের কার্যক্রম নিয়মিত মনিটরিং/তদারকি সংক্রান্ত  #ভূমি  #ভূমি_অফিস ...
16/08/2026

উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন/পৌর ভূমি অফিসের কার্যক্রম নিয়মিত মনিটরিং/তদারকি সংক্রান্ত
#ভূমি #ভূমি_অফিস #মনিটরিং #তদারকি

 #ভূমি  #সমাচার 🏕️আমরা অনেকেই মনে করি ‘ভূমি’ বা ‘জমি’ বলতে কেবল বসতবাড়ি বা চাষাবাদের মাটির উপরিভাগকে বোঝায়। আসুন জেনে নি...
15/08/2026

#ভূমি #সমাচার 🏕️
আমরা অনেকেই মনে করি ‘ভূমি’ বা ‘জমি’ বলতে কেবল বসতবাড়ি বা চাষাবাদের মাটির উপরিভাগকে বোঝায়। আসুন জেনে নিই ভূমির ব্যাকরণগত ও আইনি সংজ্ঞা-

📖 'ভূমি'র ব্যাকরণগত দিক:
====================
'ভূমি' একটি তৎসম (সংস্কৃত) শব্দ, যা বাংলা ভাষায় অবিকৃত অবস্থায় গৃহীত হয়েছে।

​শব্দটির ব্যুৎপত্তিগত গঠন ও বিশ্লেষণ:
• ​মূল ধাতু: সংস্কৃত √ভূ (যার অর্থ: 'হওয়া', 'বিদ্যমান থাকা' বা 'উৎপন্ন হওয়া')
• ​ প্রত্যয়: 'মি' (উণাদি প্রত্যয়)
• গঠন:√ভূ + মি = ভূমি

​ব্যুৎপত্তিগত অর্থ:
যা বিদ্যমান রয়েছে বা যার ওপর সকল কিছু উৎপন্ন ও অবস্থান করে।

​প্রাচীন ইন্দো-আর্য (সংস্কৃত) ভাষা থেকে উৎপন্ন হয়ে শব্দটি বাংলা ভাষায় মাটি, জমি, দেশ, স্থান কিংবা পৃথিবীর স্থলাঞ্চল বোঝাতে ব্যবহৃত হয়ে আসছে।

🏛️ আইনের দৃষ্টিতে ‘ভূমি’ আসলে কী?
==========================
​📌 জেনারেল ক্লজেস অ্যাক্ট (General Clauses Act, 1897): ​
এই আইনের Section 3(26) অনুসারে ভূমির সংজ্ঞায় অন্তর্ভুক্ত রয়েছে:
• ​মাটি বা ভূখণ্ড: যেকোনো সমতল, পাহাড়ি বা নিচু জমি।
• ​স্থায়ী কাঠামো: ভূমির ওপর থাকা যেকোনো ঘরবাড়ি বা দালানকোঠা।
• ​গাছপালা ও উদ্ভিদ: মূলসহ মাটিতে প্রোপোথিত বৃক্ষরাজি।
• ​ভূমিজাত সুবিধা (Benefits arising out of land): জমি থেকে আহরিত অর্থনৈতিক ও আইনি সুবিধা— যেমন মৎস্য শিকারের অধিকার, হাটের তোলা আদায়, ফেরিঘাটের ইজারা বা পথচলার অধিকার (Easement Rights)।

​📌 রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন (SAT Act, 1950):
​বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার মূল আইন SAT Act, 1950-এর Section 2(16) অনুযায়ী:
​"কৃষি বা অকৃষি জমি, এমনকি বছরের কোনো নির্দিষ্ট সময়ে পানির নিচে থাকা জমি (যেমন: হাওর, বিল বা জলাশয়) এবং এর ওপর নির্মিত ভবন বা কাঠামো— সবই ভূমির অন্তর্ভুক্ত।"

​📌 সম্পত্তি হস্তান্তর আইন (Transfer of Property Act, 1882):
​এই আইনের Section 3 অনুযায়ী ভূমির সাথে স্থায়ীভাবে যুক্ত (Attached to the earth) যেকোনো বস্তু, যেমন দালানের ভিত কিংবা দালানের স্থায়ী ব্যবহারের সাথে যুক্ত দরজা-জানালাও আইনি বিচারে ভূমির (স্থাবর সম্পত্তির) অংশ।

​✅ অর্থাৎ, সংক্ষেপে বলা যায়-
ভূমি = মাটি + মাটির ওপরের স্থায়ী স্থাপনা ও গাছপালা + জমি থেকে প্রাপ্ত আইনি ও আর্থিক সুবিধাসমূহ।

ভূমিজ: জমি ও দলিল কথা 👍
#ভূমিআইন #জমিজমা

14/08/2026

"এত সুখ যদি কপালে,
তবে কেন তোর কাঁথা বগলে।"

 #প্রতারক হইতে  #সাবধান ⚠️✅ প্রকৃত QR কোড নিশ্চিত হতে মোবাইল App "ভূমি (Bhumi)" দিয়ে স্ক্যান করুন।📵 নকল কিউআর (QR) কোড দ...
14/08/2026

#প্রতারক হইতে #সাবধান ⚠️

✅ প্রকৃত QR কোড নিশ্চিত হতে মোবাইল App "ভূমি (Bhumi)" দিয়ে স্ক্যান করুন।

📵 নকল কিউআর (QR) কোড দিয়ে ভূয়া দাখিলা, ডিসিআর ও খারিজ খতিয়ান তৈরি করছে অসাধু চক্র। এমনকি অন্যান্য সাধারণ Scanner দিয়ে স্ক্যান করেও তা প্রায় একই রকম লাগে।

🛡️ #সচেতন হউন, #নিরাপদ থাকুন।

ভূমিজ: জমি ও দলিল কথা

নকল/ভূয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর‼️এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারকচক্র QR কোডসহ নকল/ভূয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে সা...
14/08/2026

নকল/ভূয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর‼️

এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারকচক্র QR কোডসহ নকল/ভূয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে সাধারণ নাগরিকদের প্রতারিত করছে।

✅ প্রতারণা থেকে মুক্তি পেতে ভূমি মন্ত্রণালয় কর্তৃক উদ্ভাবিত মোবাইল অ্যাপ "ভূমি (Bhumi)" এর QR কোড যাচাইকরণ ফিচার ব্যবহার করে দাখিলা, খতিয়ান ও ডিসিআর-এ প্রদর্শিত QR কোড Scan করে সংশ্লিষ্ট তথ্যের সঠিকতা যাচাই করুন।

⛔ "ভূমি (Bhumi)" অ্যাপ ছাড়া অন্য কোনো QR স্ক্যানার ব্যবহার করা থেকে বিরত থাকুন।

📣 মোবাইল অ্যাপ "ভূমি (Bhumi)"
Android Link: https://land.gov.bd/bhumi_android
এবং iOS Link: https://land.gov.bd/bhumi_ios
Android & iOS Link QR Code 👉 কমেন্ট বক্সে।

ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ☎️ ১৬১২২।
📋 এ সংক্রান্ত নোটিশ 👉 কমেন্ট বক্সে।

#জনস্বার্থে #জনসচেতনতা #ভূমি_মন্ত্রণালয়
ভূমিজ: জমি ও দলিল কথা

13/08/2026

"Fire is a Good Servant,
but a Bad Master."

ভূমি অফিসে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ 📗📙📘📕📕 ১ নং রেজিস্টার (জমাবন্দি রেজিস্টার 📖): 👉 মৌজাভিত্তিক মূল খতিয়ান ভলি...
13/08/2026

ভূমি অফিসে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ 📗📙📘📕

📕 ১ নং রেজিস্টার (জমাবন্দি রেজিস্টার 📖):
👉 মৌজাভিত্তিক মূল খতিয়ান ভলিউম বা রেকর্ড (RoR) বই। এর সঙ্গে সংশ্লিষ্ট মৌজার এক কপি মৌজা ম্যাপ সংযুক্ত রাখা হয়।

📗 ২ নং রেজিস্টার (তলব বাকী রেজিস্টার):
👉 সর্বশেষ রেকর্ডের ভিত্তিতে ভূমি উন্নয়ন কর (খাজনা) নির্ধারণ ও আদায় সংক্রান্ত হিসাব। বকেয়া দাবি লাল কালি দ্বারা এবং আদায়কৃত অর্থ/উশুল কালো কালি দ্বারা লেখা হয়।

📘 ৩ নং রেজিস্টার (দৈনিক আদায় রেজিস্টার):
👉 দৈনিক আদায়কৃত খাজনা বা রাজস্বের হিসাব সংক্রান্ত রেজিস্টার।

📙 ৪ নং রেজিস্টার (ক্যাশ বহি):
👉 প্রতিদিনের নগদ লেনদেন ও তহবিলের আর্থিক হিসাব সংক্রান্ত রেজিস্টার।

📓 ৫ নং রেজিস্টার (ট্রেজারি পাস বহি):
👉 ট্রেজারিতে অর্থ পরিশোধের রশিদ ও বইয়ের হিসাব রাখার রেজিস্টার।

📕 ৬ নং রেজিস্টার (সায়রাত রেজিস্টার):
👉 সায়রাত মহাল যেমন- হাট-বাজার, জলমহাল, ফেরিঘাট, ফলকর, বালুমহাল ইত্যাদি সরকারি সম্পত্তির বিবিধ দাবির বিবরণ সংক্রান্ত।

📗 ৭ নং রেজিস্টার (বিবিধ আদায় রেজিস্টার):
👉 ভূমি উন্নয়ন কর (খাজনা) ও সায়রাত মহালের দাবি ব্যতীত অন্যান্য উৎস হতে দাবি আদায়ের বিবরণ।

📘 ৮ নং রেজিস্টার (খাস জমি রেজিস্টার):
👉 সরকারের অর্জিত ও নিয়ন্ত্রণাধীন খাস জমির বিবরণ ও তালিকা। ৪টি খন্ডে বিভক্ত-
ক) জনসাধারণের ব্যবহার্য খাস জমি
খ) বন্দোবস্তযোগ্য খাস জমি
গ) সরকার কর্তৃক ক্রয় বা পূন:গ্রহণকৃত বা পরিত্যক্ত জমি
ঘ) নদী সিকস্তি খাস জমি।

📙 ৯ নং রেজিস্টার (সার্টিফিকেট কেস রেজিস্টার-১০২৩):
👉 বকেয়া ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়ের নিমিত্ত রেন্ট সার্টিফিকেট কেসের বিবরণ সংক্রান্ত।

📔 IX নং রেজিস্টার (নামজারি রেজিস্টার-১০৭৩):
👉 পার্ট-1 (IX-I): উত্তরাধিকারসূত্রে কিংবা সরাসরি আবেদনের প্রেক্ষিতে নামজারি মামলার বিস্তারিত তথ্য ও অগ্রগতি সংরক্ষণ।
👉 পার্ট-2 (IX-II): সাব-রেজিস্ট্রার অফিসের এল.টি নোটিশের মাধ্যমে প্রাপ্ত নামজারি কেইস সংক্রান্ত।

📓 ১০ নং রেজিস্টার (ক্ষতিপূরণ রেজিস্টার):
👉 জমি অধিগ্রহণ (Acquisition) বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ প্রদানের হিসাব।

📕 ১১ নং রেজিস্টার (কর হ্রাস/বৃদ্ধি রেজিস্টার):
👉 নদী ভাঙন, প্রাকৃতি দুর্যোগ বা সরকারি আদেশে কোনো জমির খাজনা মওকুফ বা হ্রাস এবং বৃদ্ধি সংক্রান্ত বিবরণ।

📗 ১২ নং রেজিস্টার (খাস জমি বন্দোবস্ত রেজিস্টার):
👉 ভূমিহীনদের খাস জমি বরাদ্দ, রিভিউ আবেদন বা অফিসে প্রাপ্ত বিবিধ অভিযোগ ও তদন্তের রেকর্ড।

📘 ১৩ নং রেজিস্টার (বিবিধ মামলা/Revenue Case রেজিস্টার):
👉 দেওয়ানি বা সিভিল আদালত থেকে ভূমি সংক্রান্ত কোনো মামলার রায় বা ডিক্রি (Decree) জারি হলে, সেই তথ্যের ভিত্তিতে সরকারি রেকর্ড সংশোধনের জন্য এই রেজিস্টারে এন্ট্রি করা হয়।

📙 ১৪ নং রেজিস্টার (তদন্তের জন্য প্রেরণ রেজিস্টার):
👉 জেলা বা উপজেলা পর্যায় থেকে স্থানীয় তদন্তের জন্য আসা বিভিন্ন আবেদন এতে নথিভুক্ত থাকে।

📕 ভিপি লিজ রেজিস্টার:
👉 ইজারাদারগণের অনুকূলে লিজকৃত অর্পিত সম্পত্তির (Vested Property) বিস্তারিত বিবরণ সংক্রান্ত।

ভূমিজ: জমি ও দলিল কথা
#ভূমি #জমি #খতিয়ান #খাজনা #খারিজ #ভলিউম #রেজিস্টার #অফিস

📝 স্বত্বলিপি বা খতিয়ানের সাক্ষ্যগত মূল্য (Evidentiary Value of RoR)❕আইনের একটি সুপরিচিত নীতি রয়েছে—"খতিয়ান নিজে কোনো ...
13/08/2026

📝 স্বত্বলিপি বা খতিয়ানের সাক্ষ্যগত মূল্য (Evidentiary Value of RoR)❕

আইনের একটি সুপরিচিত নীতি রয়েছে—"খতিয়ান নিজে কোনো নতুন স্বত্ব বা মালিকানা সৃষ্টি করে না" (Record of Rights creates no title)। অর্থাৎ, খতিয়ানে নাম থাকা মানেই পরম মালিকানা নয়, তবে এটি মালিকানা ও দখলের একটি অত্যন্ত শক্তিশালী প্রাথমিক আলামত (Strong Prima Facie Evidence)।

🏛️ মামলার রেফারেন্স (Citation): 30 DLR (AD) 8
🏛️ [Bangladesh Government and others vs. Others]

এই মামলার রায়ে আপিল বিভাগ সাক্ষ্য আইন, ১৮৭২ (Evidence Act, 1872) এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন (SAT Act, 1950)-এর ভিত্তিতে দুটি প্রধান সিদ্ধান্ত প্রদান করেন:

​(ক) খতিয়ানের সত্যতার আইনি পূর্বধারণা (Presumption of Correctness):
চূড়ান্তভাবে প্রকাশিত যেকোনো সরকারি খতিয়ান (CS, SA, RS বা BS) আইনের চোখে প্রাথমিকভাবে নির্ভুল ও সত্য বলে ধরে নেওয়া হবে [Section 103B of SAT Act]।

(খ) ভুল প্রমাণের দায়ভার (Burden of Proof):
খতিয়ানে যার নাম অন্তর্ভুক্ত রয়েছে, আদালত প্রাথমিকভাবে তাকেই জমিতে বৈধ স্বার্থ বা দখলের অধিকারী হিসেবে গণ্য করবেন। যদি প্রতিপক্ষ দাবি করে যে খতিয়ানের ওই এন্ট্রি বা নাম ভুল, ভুয়া বা জাল—তবে তা উপযুক্ত দালিলিক প্রমাণ দিয়ে খণ্ডন করার সমগ্র দায়ভার (Burden of Proof) সেই প্রতিপক্ষের ওপরই বর্তাবে।

​দেওয়ানি মামলায় বিশেষ করে স্বত্ব ঘোষণা বা বণ্টন মামলায় এই নজিরটির ব্যবহার অত্যন্ত ব্যাপক।

ভূমিজ: জমি ও দলিল কথা
#খতিয়ান #স্বত্ত্বলিপি ゚

নিয়মিত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করুন। #খাজনা  #ভূমি   ভূমিজ: জমি ও দলিল কথা
12/08/2026

নিয়মিত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করুন।
#খাজনা #ভূমি
ভূমিজ: জমি ও দলিল কথা

12/08/2026

Removing the pressure of a "Final Achievement" makes room for genuine enjoyment in everyday discovery, trial, and growth.

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভূমিজ: জমি ও দলিল কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share