Bangladesh Garments & Industrial Workers Federation-BGIWF

Bangladesh Garments & Industrial Workers Federation-BGIWF We stand for the rights, dignity, and welfare of Garments & Industrial workers across Bangladesh ✊

শ্রমিকের অধিকার বাস্তবায়ন আমাদের যাত্রা নিরলস গত ০৯ জুলাই, ২০২৬ তারিখে এ বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্র...
13/07/2026

শ্রমিকের অধিকার বাস্তবায়ন আমাদের যাত্রা নিরলস

গত ০৯ জুলাই, ২০২৬ তারিখে এ বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন (BGIWF) এর কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় উপস্থিত ছিলো BGIWF এর সম্মানিত সভাপতি কল্পনা আক্তার ও সাধারন সম্পাদক বাবুল আখতার সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় BGIWF এর বর্তমান কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা উপস্থাপন করা হয়। উপস্থিত কার্যনির্বাহী সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের মতামত উপস্থাপন করে। এবং আমরা অত্যন্ত কার্যকরী একটি রোড ম্যাপ সম্পন্ন করতে সক্ষম হই।
আমরা সকলে খুবই আশাবাদী, এই পরিকল্পনা অনুযায়ী কাজের মাধ্যমে আমাদের কার্যক্রম আরও বেগবান হবে।

#শ্রমিকঅধিকার #বাংলাদেশ

05/07/2026

সাংস্কৃতিক সন্ধ্যায় মনোমুগ্ধকর একটি সুফি ধারার গান পরিবেশন করছে BGIWF এর অধিভুক্ত দি রোজ ড্রেসেস শ্রমিক ইউনিয়নের সম্মানিত লিডার, আমাদের সকলের প্রিয় মাসুদ পারভেজ। তার অসাধারণ গায়কী আর সুরের জাদুতে আমরা সকলে বিমোহিত।
এরকমই আয়োজনে আমরা BGIWF পরিবার, মেতে থাকি সারা বছর।

শ্রমিক অধিকার রক্ষা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে আমরা BGIWF বদ্ধপরিকরগত ২৭ জুন, ২০২৬ তারিখে এ বাংলাদেশ গার্মেন্টস অ...
28/06/2026

শ্রমিক অধিকার রক্ষা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে আমরা BGIWF বদ্ধপরিকর

গত ২৭ জুন, ২০২৬ তারিখে এ বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন (BGIWF) এর কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় উপস্থিত ছিলো BGIWF এর সম্মানিত সভাপতি কল্পনা আক্তার ও সাধারন সম্পাদক বাবুল আখতার সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সংগঠনের অগ্রগতি, শ্রমিক ভাই-বোনদের অধিকার রক্ষা এবং আগামী দিনের বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। শ্রমিকদের ঐক্য ও অধিকার আদায়ের এই লড়াইয়ে আপনাদের সবার সহযোগিতা ও সংহতি আমাদের শক্তি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি বৈষম্যহীন ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সদা সচেষ্ট।

#শ্রমিকঅধিকার #বাংলাদেশ

আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস - ১৬ জুন২০১১ সালের ১৬ জুন আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) গৃহশ্রমিকদের অধিকার, মর্যাদা ও সুরক্ষ...
16/06/2026

আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস - ১৬ জুন

২০১১ সালের ১৬ জুন আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) গৃহশ্রমিকদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঐতিহাসিক কনভেনশন ১৮৯ (C189) গ্রহণ করে। এই গুরুত্বপূর্ণ অর্জনকে স্মরণীয় করে রাখতে পরবর্তীতে ১৬ জুনকে আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস হিসেবে পালন করা শুরু হয়।

গৃহশ্রমিকরা পরিবার, সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য মজুরি, কর্মঘণ্টা, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন।

বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন (BGIWF) আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবসে সকল গৃহশ্রমিকের শ্রমের স্বীকৃতি, মর্যাদা, নিরাপত্তা এবং শ্রম অধিকার নিশ্চিত করার আহ্বান জানায়।
গৃহশ্রমিকের কাজও শ্রম, তাদের অধিকারও মানবাধিকার।

Bangladesh Garments & Industrial Workers Federation (BGIWF) এর ৫ জন সদস্য গত ১৩–১৫ জুন ২০২৬ তারিখে গাজীপুরের শ্রীপুরে অন...
16/06/2026

Bangladesh Garments & Industrial Workers Federation (BGIWF) এর ৫ জন সদস্য গত ১৩–১৫ জুন ২০২৬ তারিখে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত “Refreshment Training for Trainers” কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। 3F International এর সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা একটি সফল প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করার জন্য, জ্ঞান ও দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়েছে।
প্রশিক্ষনের শেষ দিনে উপস্থিত ছিলো BGIWF এর সম্মানিত সাধারন সম্পাদক, জনাব বাবুল আখতার। তার উপস্থিতিতে BGIWF কিভাবে পরবর্তীতে তাদের প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করবে তার একটি রূপরেখা উপস্থাপন করা হয়।

12/06/2026

শিশু শ্রম একটি সামাজিক অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রে রুখে দাড়াতে হবে। একত্রে কন্ঠ তুলতে হবে জোড়ালো ভাবে, যেনো এই সামাজিক ব্যাধি চিরতরে শেষ হয়ে যায় সমাজ থেকে।
প্রতিটি শিশুর মুখে ফুটুক হাসি, তারা জ্ঞানের আলোয় আলকিত হয়ে গোটা বিশ্বকে সমৃদ্ধ করুক, এটাই আমাদের কামনা।

বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়র্কাস ফেডারেশন (BGIWF) দৃঢ় কন্ঠে জানাচ্ছে, তারা এই সামাজিক ব্যাধি নিরসনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ILO এর চলমান ক্যাম্পেইন, "Red Card To Child Labour" এর সাথে আমরা আন্তরিক ভাবে একত্বতা পোষন করছি।

#শিশুশ্রম_প্রতিরোধ #শিশুর_অধিকার

World Day Against Child LabourEvery child deserves a childhood filled with education, safety, and opportunities, not exp...
12/06/2026

World Day Against Child Labour

Every child deserves a childhood filled with education, safety, and opportunities, not exploitation and hazardous work.

On this World Day Against Child Labour, Bangladesh Garments & Industrial Workers Federation (BGIWF) reaffirms its commitment to eliminating child labour in all sectors and promoting decent work, quality education, and social protection for every child.
A sustainable and ethical industry can only be built when children are in schools, not workplaces. Let us work together, workers, employers, government, and society to ensure that every child can learn, grow, and dream without barriers.

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন (BGIWF) এর উদ্যোগে “Strengthening Workers Voice on Clim...
08/06/2026

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন (BGIWF) এর উদ্যোগে “Strengthening Workers Voice on Climate Justice” প্রকল্পের আওতায় “Strengthening Confederation-Level Climate Strategy” শীর্ষক ২ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ সালের ১-২ মার্চ তারিখে হোটেল রয়্যাল প্যালেস, কুয়াকাটা, পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছিলো।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শ্রমিক নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব, শ্রমিকদের অধিকার, জাস্ট ট্রানজিশন এবং শ্রমিকবান্ধব জলবায়ু নীতি প্রণয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করেন।
শ্রমিকদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা এবং নেয্যতার ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

The garment industry is one of the driving forces of Bangladesh’s economy. As the sector continues to grow, ensuring env...
05/06/2026

The garment industry is one of the driving forces of Bangladesh’s economy. As the sector continues to grow, ensuring environmentally sustainable and climate responsible industrial development is more important than ever.

On World Environment Day, Bangladesh Garments & Industrial Workers Federation (BGIWF) calls for greener factories, efficient use of energy and water, responsible waste management, and a safe, healthy workplace for all workers. Protecting the environment and protecting workers’ rights must go hand in hand.

A sustainable garment industry means cleaner production, reduced carbon emissions, and a better future for workers, communities, and the next generation.
Together, let us build a garment sector that is not only productive and competitive, but also environmentally responsible and socially just.

Protect the Environment, Protect Workers, Build a Sustainable Future

Bangladesh Garments & Industrial Workers Federation (BGIWF)

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে। অবারিত শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে।বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয...
28/05/2026

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে। অবারিত শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে।
বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন (BGIWF)-এর পক্ষ থেকে সকল শ্রমজীবী, মেহনতি মানুষ ও দেশবাসীকে জানাই আন্তরিক ঈদুল আযহার শুভেচ্ছা।
ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষায় উদ্ভাসিত হোক আমাদের সমাজ।
ঈদ বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও নিরাপদ কর্মপরিবেশের প্রত্যাশা।

শুভেচ্ছান্তে,
বাবুল আখতার
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন (BGIWF)

Address

Islam Tower, 3rd Floor, 464/H DIT Road, West Rampura
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Garments & Industrial Workers Federation-BGIWF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category