জামায়াতে ইসলামী , ২নং মন্মথপুর ইউনিয়ন শাখা

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • জামায়াতে ইসলামী , ২নং মন্মথপুর ইউনিয়ন শাখা

জামায়াতে ইসলামী , ২নং মন্মথপুর ইউনিয়ন  শাখা আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে। (আন আম:১৬২)

"হে মুমিনগণ, যখন তোমরা কোনো বাহিনীর মুখোমুখি হও, তখন অবিচল থাক এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও...
24/07/2026

"হে মুমিনগণ, যখন তোমরা কোনো বাহিনীর মুখোমুখি হও, তখন অবিচল থাক এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।"

(সূরা আল-আনফাল, আয়াত ৪৫)

“দলের ঊর্ধ্বে কেউ নয়। নৈতিক পদস্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে...
22/07/2026

“দলের ঊর্ধ্বে কেউ নয়। নৈতিক পদস্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। আদর্শ ও নৈতিকতার প্রশ্নে জামায়াত সবসময় আপসহীন।”

ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী

12/07/2026
চব্বিশের জুলাই-আগস্ট যেন এক নতুন বাংলাদেশের জন্মকথা। যা শুরু হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি ন্যায্য দাব...
03/07/2026

চব্বিশের জুলাই-আগস্ট যেন এক নতুন বাংলাদেশের জন্মকথা। যা শুরু হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি ন্যায্য দাবি নিয়ে, তা সময়ের পরিক্রমায় রূপ নেয় গণ-অভ্যুত্থানে। দীর্ঘদিনের অন্যায়, অবিচার, আর দুঃশাসনের বিরুদ্ধে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক জাতির জেগে ওঠার গল্প এটি।

শাসকগোষ্ঠীর দম্ভ, দমন-পীড়ন আর বুলেটের আঘাত দমাতে পারেনি আমাদের নির্ভীক তরুণদের। আবু সাঈদ, মুগ্ধদের মতো শত শত বীরের আত্মত্যাগ আর রক্তে রঞ্জিত রাজপথ টেকনাফ থেকে তেঁতুলিয়াকে এক সুতোয় বেঁধেছিল। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আপামর জনতা যখন রাজপথে নেমে এলো, তখন স্বৈরাচারের সব আয়োজন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ৫ই আগস্টের 'লং মার্চ টু ঢাকা' প্রমাণ করল—জনতার শক্তির। ছাত্র-জনতার অভূতপূর্ব প্রতিরোধের মুখে অবসান হলো দীর্ঘ দেড় দশকের এক ফ্যাসিবাদী অধ্যায়ের।

মোঃ তৌহিদুজ্জামান
সভাপতি
২নং মম্মথপুর ইউনিয়ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

02/07/2026

এইচএসসি, আলিম ও সমমানের সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা,
তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো। দীর্ঘদিনের পরিশ্রম, নির্ঘুম রাত, স্বপ্ন আর অসংখ্য প্রত্যাশার ফল যাচাইয়ের সময় এখন। এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও হৃদয়ের গভীর থেকে দোয়া।

পরীক্ষা শুধু নম্বর প্রাপ্তির মধ্যেই নয় বরং ধৈর্য, আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সততারও পরীক্ষা। নিজের সর্বোচ্চ চেষ্টা করো, আত্মবিশ্বাস নিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর দাও এবং মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখো। তিনি অবশ্যই তোমাদের পরিশ্রমের সর্বোত্তম প্রতিদান দিবেন।

আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা সহজ করে দিন, সঠিকভাবে প্রশ্ন বুঝে সুন্দর ও নির্ভুল উত্তর লেখার তাওফীক দান করুন। তিনি যেন তোমাদের মনকে প্রশান্ত রাখেন, ভয় ও দুশ্চিন্তা দূর করেন এবং প্রত্যাশার চেয়েও উত্তম ফলাফল নসিব করেন।

তোমাদের জ্ঞান, চরিত্র ও নৈতিকতা যেন দেশ, জাতি এবং মানবতার কল্যাণে কাজে লাগে-এই কামনা করি। আল্লাহ তোমাদের প্রত্যেককে সুস্থতা, সফলতা ও একটি উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন।

সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা, অফুরান দোয়া এবং ভালোবাসা।

দোয়া ও শুভকামনায়

মোঃ তৌহিদুজ্জামান
সভাপতি
২নং মম্মথপুর ইউনিয়ন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী

29/06/2026

01.02.2015
পার্বতীপুর ভবের বাজারে ২০ দলীয় জোটের হরতালের সমর্থনে ছাত্রশিবিরের মিছিল--

হিজরী নববর্ষের শুভেচ্ছা
16/06/2026

হিজরী নববর্ষের শুভেচ্ছা

Address

Parbatipur
Dinajpur
5250

Alerts

Be the first to know and let us send you an email when জামায়াতে ইসলামী , ২নং মন্মথপুর ইউনিয়ন শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share