একেএম আফজালুল আনাম

একেএম আফজালুল আনাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from একেএম আফজালুল আনাম, Political organisation, Dinajpur.

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ) আসন।
সাবেক ভাইস চেয়ারম্যান, বিরল উপজেলা পরিষদ।
সাবেক অধ্যক্ষ, বুনিয়াদপুর সিনিয়র আলিম মাদ্রাসা, বিরল,দিনাজপুর।

গতরাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানে...
23/08/2026

গতরাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলেন—জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী এবং মেয়ে আগামী চক্রবর্তী।

গোটা পরিবারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক।

সম্প্রতি দেশে সামাজিক অপরাধ, খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মারাত্মক আকার ধারণ করেছে। ঢাকায় একজন চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি এবং পরবর্তীতে তাঁর ওপর হামলা করে তাঁকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। ময়মনসিংহে একজন পশুচিকিৎসকের কাছেও অনুরূপভাবে চাঁদা দাবি করে হামলা করা হয়েছে। আর সর্বশেষ রংপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটল।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা মারাত্মক অবনতি হয়েছে এবং তা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এই তিনটি ঘটনাসহ অসংখ্য ঘটনা থেকেই তা স্পষ্ট হয়ে উঠছে। জনগণ উদ্বিগ্ন। জনগণ এর সুরাহা চায়।

স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত করে তুলেছে। বিশেষ করে রংপুরের এ ঘটনায় যে দুর্বৃত্তরা এই ভয়ংকর ঘটনা ঘটিয়েছে, দ্রুত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

একটার পর একটা অপরাধ সংঘটিত হয়ে চলেছে। কিন্তু ভুক্তভোগীরা সঠিক বিচার পাচ্ছেন না। আদালতে বিচারের দীর্ঘসূত্রতা জনগণকে দারুণভাবে হতাশ করছে। এই হতাশা থেকে জনগণকে অবশ্যই রক্ষা করতে হবে।

তাই সরকারের ব্যর্থতার দিকে তাকিয়ে না থেকে আমাদের নিজেদের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। পাশাপাশি সরকারকে তার ব্যর্থতা কাটিয়ে উঠতে বাধ্য করা দরকার।

আসুন, সকলে মিলে সামাজিক সচেতনতা সৃষ্টি করে এসব অপরাধের হাত থেকে আমাদের দেশের প্রিয় জনগণকে রক্ষা করি।

আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে এসব অপরাধের হাত থেকে রক্ষা করুন। আমিন।
-আমীরে জামায়াত

আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্...
20/08/2026

আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।

আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই।

আমি নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
-আমীরে জামায়াত।

14/08/2026

“আমি আমার এ দু’টি আঁখি, কি করে ধরে রাখি,
অঝোরে কান্না বেরিয়ে আসে”

11/08/2026

রাস্তা আটকিয়ে জনগনকে ভোগান্তিতে ফেলা!
সরকার দলীয় নেতাদের শেল্টার ছাড়া এটা সম্ভব!?
(ফ্যাক্ট:শহরে প্রবেশের রাস্তা ব্লকেড)

গাইবান্ধায় বিএনপি-যুবদলের হামলায় শহীদ হয়েছিলেন ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী। ঐ হামলায় আহত হয়ে দীর্ঘদিন আইস...
08/08/2026

গাইবান্ধায় বিএনপি-যুবদলের হামলায় শহীদ হয়েছিলেন ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী। ঐ হামলায় আহত হয়ে দীর্ঘদিন আইসিইউতে থাকার পর আজ শহীদ হলেন শহীদ সাইফুল্লাহর বন্ধু শহীদ সালাহউদ্দিন।

সালাহউদ্দিনও শিবিরের কর্মী ছিল। পরবর্তীতে জীবিকার তাগিদে সংগঠন থেকে বিদায় নিয়ে কর্মজীবনে প্রবেশ করেছিলেন। জামায়াতের যুব বিভাগের কর্মী হয়েছিলেন।

শহীদ সালাহউদ্দিনের ১ম জানাজা আজ ইবনে সিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়৷ জানাজার নামাজে ইমামতি করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।

08/08/2026

স্লোগানে স্লোগানে মুখরিত দিনাজপুরের রাজপথ।

06/08/2026

জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে।

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে...
06/08/2026

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে-

জেলা প্রশাসক অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

আয়োজনে: ১১ দলীয় ঐক্য, দিনাজপুর জেলা।

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when একেএম আফজালুল আনাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share