Syed Lotiful Islam Lipon Politician

Syed Lotiful Islam Lipon Politician "হাসবিআল্লাহ" (حَسْبِيَ ٱللّٰهُ)
অর্থ:- আল্লাহই আমার জন্য যথেষ্ট

আলহামদুলিল্লাহ! দীর্ঘ অপেক্ষার অবসান।মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদম...
29/06/2026

আলহামদুলিল্লাহ! দীর্ঘ অপেক্ষার অবসান।
মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান মহোদয় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

আমরা মহান রাব্বুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। আমরা প্রিয় নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থ রাখুন এবং দেশ ও জাতির সেবায় পুনরায় কাজ করার তৌফিক দান করুক আমিন।

13/06/2026

দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন' কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (১৩ জুন ২০২৬) কক্সবাজার সদরের পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’-এর শুভ উদ্বোধন করেন। বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমান।

মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর
(গবেষণা কর্মকর্তা) প্রিয় আব্দুস সাত্তার পাটোয়ারী ভাইয়া।

রাস্তা নাই, ব্রিজ নাই, রাস্তা আর হচ্ছেনা ইনশাআল্লাহ এঠাই তারেক জিয়ার প্লান✌️এমপি সাহেবরা আগে কি করতেন, নিজের এলাকায় ২০ ট...
07/06/2026

রাস্তা নাই, ব্রিজ নাই, রাস্তা আর হচ্ছেনা ইনশাআল্লাহ এঠাই তারেক জিয়ার প্লান✌️

এমপি সাহেবরা আগে কি করতেন, নিজের এলাকায় ২০ টা কালভার্ট, ২ টা ব্রীজ, ১৫ টা রাস্তা, ৬ টা স্কুল ভবনের কাজ সংসদে পাশ করিয়ে নিতেন।

এরপর বাজেট হত, তা পাশ হয়ে অর্থ ছাড় হত। এমপি নিজ পছন্দের ঠিকাদারকে কাজ বাগিয়ে দিয়ে ১ কোটি টাকার কাজ ৩০ লাখে লেপ দিয়ে বাকি টাকা বেগম পাড়ায় পাঠিয়ে দিত।

পরে আমরা দেখতাম রাস্তা নাই, কিন্তু কালভার্ট ব্রীজ দাঁড়িয়ে আছে। ধানি জমির মাঝ দিয়ে অপ্রয়োজনীয় রাস্তা চলে গেছে।

এক হরিলুট আয়োজন ছিল তখন।

প্রধানমন্ত্রীর অফিস আজ নতুন এক সেন্ট্রালাইজড নিয়ম চালু করেছে। আগে যেমন এমপিরা বার্ষিক ৫ কোটি করে ৫ বছরে ২০-২৫ কোটি টাকা বরাদ্দ পেত এবার আর সেটা পাবে না।

এমপির এলাকায় কি কি লাগবে সে তার তালিকা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সেলে জমা দিবে। সেল তা তদারকি করে প্রয়োজনীয়তা নিরুপন করবে।

অর্থ পাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তারাই প্রতি মাসে কাজের অগ্রগতি রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবে।

একটা দুর্দান্ত পরিবর্তনের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারলে রাষ্ট্র এক অর্থ বছরে একদম নূন্যতম ১২০০-১৪০০ কোটি টাকা দুর্নীতি ও অপচয় হওয়া থেকে বাঁচাতে পারবে। এছাড়া ভূয়া প্রকল্প, অপ্রয়োজনীয় উন্নয়নের অর্থ তো আছেই।

আরেকটা দারুন কাজ হয়ে যেতে পারে আগামী ইলেকশনে। কোটি কোটি টাকা খরচ করে এমপি হওয়ার প্রতিযোগিতা নাই হয়ে যাবে। ধান্ধাবাজির আশায় এমপি হওয়ার রাস্তা ক্লোজ।

দারুন এই সিদ্ধান্তটা শক্ত হাতে বাস্তবায়ন হোক, বিশেষ এই তদারকি সেল সর্ষের ভিতরের দানব হয়ে না উঠুক।

সেন্ট্রালাইজড ডিসিশনে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প থেকে না যাক এবং পছন্দের বা কাছের এমপির কাজ অগ্রাধিকার না দেয়া হোক।

এগুলো কনফার্ম করতে পারলেই এই সিদ্ধান্ত সাকসেসফুল হবেই।। বিঃদ্রঃ পোস্ট টি (সংগৃহীত)

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানাই আন্তরিক অভিন...
02/06/2026

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানাই আন্তরিক অভিনন্দন।
এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতারই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন সংকট মোকাবেলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা গড়ে তুলবেন। এই নতুন দায়িত্বে আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। শুভেচ্ছান্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ((তারেক রহমান))

বিঃদ্রঃ ৯৯ টি দেশের মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফেরাস ৯১ টি ভোট প্রাপ্তি।

আসসালামু আলাইকুম'তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ঈদ মোবা...
28/05/2026

আসসালামু আলাইকুম
'তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক

"শুধু পশু কুরবানি নয়, কুরবানির প্রকৃত শিক্ষা হোক আমাদের ভেতরের সমস্ত কলুষতা ও অহংকার বিসর্জন দেওয়া। মহান আল্লাহ তাআলা আম...
25/05/2026

"শুধু পশু কুরবানি নয়, কুরবানির প্রকৃত শিক্ষা হোক আমাদের ভেতরের সমস্ত কলুষতা ও অহংকার বিসর্জন দেওয়া। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি এবং ইবাদত কবুল করুন। দেশে ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ কে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক! 🌙✨"

 #সবার_আগে_বাংলাদেশনির্বাচনী এলাকা ০৮ দিনাজপুর সদর- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য  #সৈয়দ_জাহাঙ্গীর_আলম মহোদয় কর্তৃক এলাকার...
19/05/2026

#সবার_আগে_বাংলাদেশ
নির্বাচনী এলাকা ০৮ দিনাজপুর সদর- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য #সৈয়দ_জাহাঙ্গীর_আলম মহোদয় কর্তৃক এলাকার উন্নয়নের অংশ হিসেবে বিগত ০৩ (তিন) মাসের উন্নয়ন কাজে গৃহীত উল্লেখযোগ্য অগ্রগতি পদক্ষেপ সমূহ:-

১.দিনাজপুর সদর উপজেলায় ০১টি সরকারি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের জন্য ডিও (DO) প্রদান।
[অবস্থা: চলমান]
২.০১টি মসজিদ ও মন্দির সংস্কার। [অবস্থা: চলমান]
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়:
৪. দিনাজপুর সদর উপজেলায় ১টি সরকারি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের জন্য ডিও প্রদান। [অবস্থা: চলমান]
৫. ৫০টি স্কুল, college ও মাদরাসা উন্নয়নের ডিও প্রদান। [অবস্থা: শেষ পর্যায়]
৬. দিনাজপুর জেলা স্কুলের বিভিন্ন ভবন ও হোস্টেলের মেরামত ও সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ডিও প্রদান। [অবস্থা: চলমান]
৭. দিনাজপুর সরকারি সিটি কলেজের একাডেমিক ভবন, এক্সামিনেশন ভবন, পৃথক প্রশাসনিক ভবন, বিজ্ঞান ভবন, লাইব্রেরি ভবন এবং অডিটোরিয়াম ভবন স্থাপনের ডিও প্রদান। [অবস্থা: চলমান]
৮. ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় জরাজীর্ণ ভবন সংস্কারের জন্য ডিও প্রদান। [অবস্থা: চলমান]
#সমাজ_কল্যাণ_এবং_মহিলা ও শিশু বিষয়_মন্ত্রণালয়
৯. দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১০০০ শয্যায় উন্নীতকরণ। [অবস্থা: শেষ পর্যায়]
১০. অরবিন্দ শিশু হাসপাতাল, দিনাজপুর (উন্নয়ন প্রকল্পের জন্য ২০ কোটি টাকার আর্থিক অনুদানের ডিও প্রদান)। [অবস্থা: চলমান]
১১. দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের জরাজীর্ণ অবকাঠামো সংস্কার, নতুন ভবন নির্মাণ ও আধুনিক ল্যাব স্থাপন প্রকল্পের ডিও প্রদান। [অবস্থা: চলমান]
১২. নবজীবন শিশু বিকাশ কেন্দ্রের প্রতিবন্ধী শিশুদের থেরাপি মেশিন ও কর্মমুখী প্রশিক্ষণের সহায়তা উপকরণ চেয়ে ডিও প্রদান। [অবস্থা: চলমান]
১৩. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের অধীনে ৮ দিনাজপুর-৩ আসনের ১১টি ক্লাবের উন্নয়নের জন্য ডিও প্রদান। [অবস্থা: চলমান]
• #দিনাজপুর_পৌরসভা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন (LGED)
১৪. দিনাজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন (DPIDP) শীর্ষক প্রকল্প সংক্রান্ত পৌরসভা কর্তৃক প্রায় ২১৫০ কোটি টাকার প্রকল্প প্রণয়ন ও অনুমোদনের জন্য ডিও প্রদান। [অবস্থা: চলমান]
১৫. দিনাজপুর পৌরসভার জন্য অতিরিক্ত ৫ কোটি টাকা বরাদ্দের ডিও প্রদান। [অবস্থা: চলমান]
১৬. দিনাজপুর পৌর এলাকা সম্প্রসারণসহ দিনাজপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণের জন্য ডিও প্রদান। [অবস্থা: চলমান]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়:
১৭. ১০টি ইউনিয়নে সুপেয় পানির জন্য ১০০০টি গভীর নলকূপ প্রদানের ডিও প্রদান। [অবস্থা: চলমান]
১৮. ৯টি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের জন্য ডিও প্রদান।
[অবস্থা: চলমান]
১৯. ১ম ধাপে ৪০টি সাবমার্সিবল পাম্প বরাদ্দ প্রাপ্তি। [অবস্থা: অনুমোদন প্রাপ্ত]
২০. ২য় ধাপে ৮০টি সাবমার্সিবল পাম্প বরাদ্দ প্রাপ্তি। [অবস্থা: অনুমোদন প্রাপ্ত]
২১. গ্রামীণ সড়ক মেরামত প্রকল্পের আওতায় ১৩ টি রোডের জন্য ১৮,১৮,৬৯,৯২৮/- (আঠারো কোটি আঠারো লক্ষ ঊনসত্তর হাজার নয়শত আটাশ) টাকা বরাদ্দের ডিও প্রদান। [অবস্থা: চলমান]
২২. স্বল্প ব্যয়ে গ্রামীণ সড়কে ২৫টি ব্রিজ (কালভার্ট) নির্মাণ প্রকল্পের ডিভিপিতে ডিও প্রদান। [অবস্থা: চলমান]
• #ধর্ম_মন্ত্রণালয়:
২৩. ৭৬টি রোড এবং ৭টি ব্রিজ (কালভার্ট) নির্মাণ প্রকল্প। [অবস্থা: অনুমোদন প্রাপ্ত]
২৪. ২০৯টি মসজিদ, মন্দির, কবরস্থান, গির্জা ও শ্মশান উন্নয়ন। [অবস্থা: চলমান]
২৫. ৪৪টি মসজিদ, কবরস্থান, মন্দির, গির্জা ও শ্মশান সংস্কার। [অবস্থা: চলমান]
২৬. ৩৯টি মসজিদ, কবরস্থান, এতিমখানা, মন্দির, গির্জা ও শ্মশান সংস্কার। [অবস্থা: চলমান]
• #গৃহায়ন_ও_গণপূর্ত_মন্ত্রণালয় (pwd) যোগাযোগ, কৃষি ও ক্রীড়া উন্নয়ন।
২৭. দিনাজপুর পৌরসভাস্থ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতাধীন উপশহরের নাগরিক সমস্যা নিরসন প্রসঙ্গে ডিও প্রদান। [অবস্থা: চলমান]
২৮. দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, দিনাজপুর- এর ৭টি প্রধান রক্ষণাবেক্ষণ (Maintenance) কাজ। [অবস্থা: শেষ পর্যায়]
২৯. দিনাজপুর জেনারেল হাসপাতাল, দিনাজপুর- এর ৮টি প্রধান রক্ষণাবেক্ষণ (Maintenance) কাজ।
[অবস্থা: শেষ পর্যায়]
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং পরিবেশ মন্ত্রণালয়:
৩০. ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বন্যা আশ্রয়ণ কেন্দ্র (Flood Center) প্রকল্পের জন্য ডিও প্রদান।
[অবস্থা: চলমান]
৩১. ২৪টি গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু (কালভার্ট) নির্মাণ প্রকল্পের ডিও প্রদান। [অবস্থা: চলমান]
৩২. ৮টি মন্দির ও মসজিদ উন্নয়ন প্রকল্প অনুমোদিত। [অবস্থা: অনুমোদন প্রাপ্ত]
৩৩. রামসাগর জাতীয় উদ্যান সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধনের জন্য ডিও প্রদান। [অবস্থা: চলমান]
অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় (কৃষি, রেল, সড়ক ও ক্রীড়া):
৩৪. দিনাজপুর জেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ATI) স্থাপনের নিমিত্তে ডিও প্রদান। [অবস্থা: চলমান]
৩৫. কৃষিবান্ধব পদক্ষেপ হিসেবে জরুরি ভিত্তিতে খাল খনন ও পুনঃখননের নিমিত্তে সুপারিশপত্রের ডিও প্রদান।
[অবস্থা: চলমান]
• #রেল_মন্ত্রণালয়
৩৬. পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেনের বগি বৃদ্ধিকরণ এবং নতুন আধুনিক ইঞ্জিন সংযোজনের ডিও প্রদান। [অবস্থা: চলমান]
৩৭. ফুলবাড়ী বাসস্ট্যান্ড, সরকারি কলেজ মোড় আঞ্চলিক মহাসড়ক (आर-৫৮৬); লিলি মোড়-বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড জেলা মহাসড়ক (জেড-৫৮০৫); এবং মহারাজার মোড় থেকে শহীদ মিনার মোড় জেলা মহাসড়ক (জেড-৫৮০৬) এর উন্নয়ন কাজের ডিও প্রদান। [অবস্থা: চলমান]
৩৮. দিনাজপুর স্টেডিয়াম সংস্কারের জন্য ডিও প্রদান। [অবস্থা: চলমান]
৩৯. দিনাজপুর সদর উপজেলায় নতুন মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ডিও প্রদান। [অবস্থা: চলমান]
৪০. ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারামসহ সব প্রকার খেলাধুলা সামগ্রী বরাদ্দের ডিও প্রদান। [অবস্থা: চলমান]

#ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার প্রতি মহান জাতীয় সংসদে আমাদের দিনাজপুরের কণ্ঠস্বর মাননীয় সংসদ সদস্য- ০৩
#সৈয়দ_জাহাঙ্গীর_আলম।

দিনাজপুরের ক্রীড়াঙ্গনে আসছে নতুন দিগন্ত! ⚽🏏​দিনাজপুর সদর-৩ আসনের মাটি ও মানুষের জননেতা, জননন্দিত সংসদ সদস্য জনাব  #সৈয়দ_...
09/05/2026

দিনাজপুরের ক্রীড়াঙ্গনে আসছে নতুন দিগন্ত! ⚽🏏
​দিনাজপুর সদর-৩ আসনের মাটি ও মানুষের জননেতা,

জননন্দিত সংসদ সদস্য জনাব #সৈয়দ_জাহাঙ্গীর_আলম এমপি মহোদয় সাক্ষাৎ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জনাব #আমিনুল_হক-এর সাথে।

​সাক্ষাতের মূল বিষয়বস্তু:-
​মিনি স্টেডিয়াম স্থাপন: দিনাজপুর সদর উপজেলার ক্রীড়া প্রেমীদের দীর্ঘদিনের দাবি পূরণে একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব।
​জেলা স্টেডিয়াম সংস্কার:-
ঐতিহ্যবাহী দিনাজপুর জেলা স্টেডিয়ামকে আধুনিকায়ন ও সংস্কারের লক্ষে ডিও লেটার (DO Letter) প্রদান।
​মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছেন এবং অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন।
​আশা করা যাচ্ছে, জননেতা সৈয়দ জাহাঙ্গীর আলমের এই নিরলস প্রচেষ্টায় দিনাজপুরের ক্রীড়াঙ্গন খুব শীঘ্রই এক নতুন রূপে সাজবে। ইনশাআল্লাহ, দিনাজপুরের সর্বস্তরের মানুষ খুব দ্রুতই এর সুফল ভোগ করবেন। ❤️
#সৈয়দ_জাহাঙ্গীর_আলম #মিনি_স্টেডিয়াম #ক্রীড়া_উন্নয়ন

26/04/2026

IMF ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে যা বললেন ডঃ রেজা কিবরিয়া।

Address

Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Lotiful Islam Lipon Politician posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share