Bhognagar Community

Bhognagar Community আমাদের ভোগনগর ইউনিয়ন আমাদের ভালোবাসার স্থান

 #অন্যায়ের_বিরুদ্ধে_হোক_আমাদের_ঐক্যবদ্ধ_অবস্থানবীরগঞ্জ উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট হাজীপাড়া এলাকায় সন্ত্র...
17/07/2026

#অন্যায়ের_বিরুদ্ধে_হোক_আমাদের_ঐক্যবদ্ধ_অবস্থান
বীরগঞ্জ উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট হাজীপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, দুষ্কৃতিকারীদের হামলা এবং নারীদের লাঞ্ছনার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
ভোগনগর কমিউনিটি ৮ নং ভোগনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে অন্যায়ের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।
আমাদের দাবি—
✅ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত।
✅ অপরাধ আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।
✅ নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা।
✅ কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণ।

আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ নয়; আমরা ন্যায়বিচার, শান্তি ও নিরাপদ সমাজ চাই। আসুন, সবাই মিলে এমন একটি ইউনিয়ন গড়ে তুলি, যেখানে সন্ত্রাস, সহিংসতা ও অপরাধের কোনো স্থান থাকবে না। ৮নং ইউনিয়নের সকল মানুষ কলঙ্কমুক্ত থেকে দেশের বুকে মানবতার দৃষ্টান্ত স্থাপন করুক এটাই ভোগনগর কমিউনিটির অন্তিম প্রত্যাশা। মহান স্রষ্টা সকলকে মানবিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার তৌফিক দান করুন।

সচেতনতায়
ভোগনগর কমিউনিটি

01/07/2026

🌸 ভোগনগর কমিউনিটি পরিবারের পক্ষ থেকে HSC ২০২৬ এর পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও দোয়া 🌸

28/06/2026

একটি প্রদীপ যেমন নিজের আলো দিয়ে চারপাশ আলোকিত করে, তেমনি একজন সচেতন ও মানবিক মানুষ তার কাজের মাধ্যমে পুরো সমাজকে আলোকিত করতে পারে।

27/06/2026

মানুষের জীবনে সম্পদের চেয়ে মূল্যবান হলো মানুষের ভালোবাসা ও দোয়া। যে মানুষ অন্যের মুখে হাসি ফোটাতে পারে, সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের চেয়েও বেশি সৌভাগ্যবান।

13/06/2026

💚ভোগনগর কমিউনিটি💚
ভোগনগর কমিউনিটি ৮নং ভোগনগর ইউনিয়ন এর একটি সামাজিক সংগঠন। দল, মত, ধর্ম, বর্ণ আমাদের শক্তি আমাদের ৮নং ভোগনগর ইউনিয়নের আঞ্চলিক সৌহার্দ। ভোগনগর কমিউনিটি ভোগনগরের প্রত্যেকটি মানুষকে উজ্জ্বল সম্ভবনার দিকে এগিয়ে যেতে সবসময় সকলের পাশে থাকবে। ভোগনগর কমিনিটিতে বিএনপি, জামাত,
আওয়ামী লীগ, জাপা, এনসিপি সকলের অবস্থান থাকবে কেননা রাজনৈতিক দৃষ্টিকোন ভোগনগরের মানুষের মধ্যে কখনও কোনোদিন যেনো বিভেদ সৃষ্টি না করে আমরা তাই চাই। ভোগনগর কমিউনিটি বিশ্বাস করে সকল দলের মানুষের অংশগ্রহণই সমাজকে সুসংগঠিত করে। ভোগনগর কমিউনিটি কোনো দলের পক্ষে নয়, আমরা যদি আমাদের সমাজকে স্মৃতিবহ এবং আদরর্শিক ভাবে আগামী প্রজন্মের জন্য গড়তে চাই তাহলে আমাদের সংকির্ণ মানসিকতা পরিহার করে উদার ও মানবিক পথে চলতে হবে। আমাদের ইউনিয়নের মানুষ যদি ভালো কিছু করার মাধ্যমে নিজে এবং ইউনিয়নের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে তাহলে অবশ্যই আমাদের উচিত হবে তার পাশে থাকা। হিংসা-প্রতিহিংসা সমাজকে বিভ্রান্ত করে তাই আমরা সকলে এই পথ পরিহার করবো। ভোগনগর কমিউনিটি সম্পুর্ণ আশাবাদী এবং বিশ্বাসী ৮নং ভোগনগর ইউনিয়নের মানুষ বর্তমানে যেমন মানবিক, দায়িত্বশীল, সমাজপ্রেমী আছেন ভবিষ্যতেও তারা এই মূল্যবোধ হৃদয়ে ধারণ করবে। এই বাংলাদেশ একদিন ৮নং ভোগনগর ইউনিয়নকে একটি আদর্শ, সাবলম্বি রোল মডেল ইউনিয়ন হিসেবে অনুকরণ করবে ইনশাআল্লাহ। সকলে দোয়া রাখবেন এবং আপনাদের প্রাণের সংগঠন ভোগনগর কমিউনিটির সাথে থাকবেন। ভোগনগর কমিউনিটি সর্বদা ৮নং ভোগনগর ইউনিয়ন এর মানুষের পাশে থাকবে।
আসসালামুআলাইকুম।
#৮নং_ভোগনগর_ইউনিয়ন
#ভোগনগর_কমিউনিটি

#সুস্থ_সমাজ

31/05/2026

বৃক্ষরোপণ কর্মসূচি।

বৃক্ষরোপন কর্মসূচী। "এসো পৃথিবী বাচাই" শ্লোগানকে ধারণ করে কর্মসূচী বাস্তবায়ন।
31/05/2026

বৃক্ষরোপন কর্মসূচী। "এসো পৃথিবী বাচাই" শ্লোগানকে ধারণ করে কর্মসূচী বাস্তবায়ন।

31/05/2026

বৃক্ষরোপন কর্মসূচি

31/05/2026

ব্রিফিং : বৃক্ষরোপন কর্মসূচি

31/05/2026

বৃক্ষরোপন কর্মসূচিতে প্রচার সম্পাদক ও উপ প্রচার সম্পাদক এর অংশগ্রহণ

Address

ভোগনগর, কবিরাজহাট
Dinajpur
5220

Alerts

Be the first to know and let us send you an email when Bhognagar Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category