23/10/2025
"ঝিকঝিক ডট কম" একটি ম্যানুয়াল ট্রেন ট্রাকিং সিস্টেম, যেখানে আপনি ট্রেনে ভ্রমণের সময় লোকেশন যুক্ত করলে হাজারো যাত্রী আপনার যুক্ত করা লোকেশন দেখবে পাবেন, আপনি এই সাইটে লগইন থাকা অবস্থায় কোনো ইউজার আপনার পোস্ট থেকে আপনার সাথে ফেসবুকের মত লাইভ চ্যাট করতে পারবে, আপনার কাছ থেকে লাইভ আপডেট নিতে পারবেন।
আপনি চাইলে ট্রেন ভ্রমণের সময় নিজেকে ইংরেজীতে একটু ঝালাইও করে নিতে পারবেন। যুক্ত করা হয়েছে ৩ টি লেভেলে ইংরেজী টেস্ট। প্রতিটি লেভেলে ১০ টি সেট আছে, আর প্রতি সেটে ১০ টি করে প্রশ্ন আছে। প্রতি লেভেলে ১০০ টি করে মোট ৩ টি লেভেলে ৩০০ টি প্রশ্ন দেয়া আছে। প্রতিটি টেস্টের রিপোর্ট আপনার এ্যাকাউন্ট থেকেই দেখতে পাবেন, সব কিছু রেকর্ড রাখা হচ্ছে।
চাইলে বাংলাদেশ রেলওয়ের মেসেজ সিস্টেম ব্যবহার করেও ট্রেনের লোকেশন নিতে পারবেন আপনার মোবাইল মেসেজের মাধ্যমে। খুব সহজ সমাধান দেয়া আছে। শুরুতে শুধুমাত্র রংপুর দিনাজপুরের ট্রেনের এসএমএস সিস্টেম যুক্ত করা আছে। আপনাকে কিছুই লিখতে হবে না শুধু মাত্র ক্লিক করলেই কাজ হয়ে যাবে।
আপনার মতামত নেয়ার জন্য হোমপেজে একটি হলুদ রঙের Feedback বাটন দেয়া আছে, সেটা ব্যবহার করে আপনার মতামত আমাদের কাছে পাঠাতে পারবেন, কোন ফিচার হলে আপনার জন্য সুবিধা হবে সেটি নিয়ে আমরা কাজ করবো সম্ভব হলে। ফিডব্যাক গুলো আমাদের ই-মেইলে সরাসরি চলে আসবে। তাই প্রতিটি মেইল আমরা যত্ন সহকারে গুরুত্ব দিবো। আপনার মতামত জানার জন্য আমরা অপেক্ষায় আছি।
এটি নতুন একটি সিস্টেম, এখনো আন্ডার কন্সট্রাকশনে আছে। নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে প্রতিনিয়ত যেগুলো আমাদের কাজে লাগবে ভ্রমণের সময়।
আমরা যেমন ফেসবুকে পোস্ট করে ট্রেনের আপডেট দেই, অনেকেই জানতে পারে এর মাধ্যমে ট্রেনের লোকেশন। কিন্তু হাজারো গ্রুপ হওয়ার কারনে আমরা এলোমেলো হয়ে যাই।
যদি প্লাটফর্ম হয় একটা তাহলে ব্যপারটা দারুণ হয় না?? এক এ্যাপ বা সিস্টেম থেকে ঢুকে আমরা সব ট্রেনের খবর পেয়ে যাচ্ছি।
এর জন্য দরকার আপনাদের জরালো সাপোর্ট। আপনাদের সহযোগিতা ছাড়া এই সিস্টেম কারো উপকারে আসবে না।
আপনাদের কাজ কি?
আপনি যে ট্রেনে ভ্রমণ করবেন সেটির লোকেশন যুক্ত করবেন মাঝে মাঝে, ফেসবুকে পোস্ট করার পাশাপাশি ঝিকঝিক ডট কম এও একটা আপডেট দিয়ে দিবেন। তাহলে ট্রেন দেরি করলে স্টেশনে অপেক্ষা করা হাজারো যাত্রী এই এ্যাপে ঢুকে আপনার পোস্ট দেখে জানতে পারবেন ট্রেনটি আসলে কোথায় আছেন, চাইলে আপনার সাথে চ্যাটিংও করতে পারতেছেন।
বিঃদ্রঃ বিরক্তিকর কোনো বিজ্ঞাপন নেই, খুবই সিম্পল ডিজাইন।
লোকেশন সার্চ করার জন্য কিছু ডেমো কন্টেন্ট যুক্ত করা আছে, রংপুর-দিনাজপুর দিয়ে সার্চ করলে দেখতে পাবেন ডেমো কন্টেন্ট।
আজ থেকে আপনারা লাইভ লোকেশন আপডেট করলে সেগুলোই আমাদের ব্যবহার কারীরা দেখতে পাবে। এবং আজ থেকে আর কোনো ডেমো ডাটা লাইভ সাইটে ব্যবহার করা হবে না। এখন শুধু মাত্র রিয়্যাল লোকেশন যুক্ত করবেন আমাদের রেলফ্যানরা।
সাথেই থাকুন।
https://jhikjhik.com/