13/07/2026
মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড; সংসদে পাস হলো ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’
সাইবার স্পেস ও ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা কিংবা আর্থিক লেনদেনের মতো অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে।
সোমবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। সংশোধিত আইনে ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত মাদক-সংক্রান্ত অপরাধ দমনে আরও কঠোর শাস্তি ও আইনগত ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে।
#সবার_আগে_বাংলাদেশ #দিনাজপুর২ #জনগণের_রাজনীতি #মাদক_সংক্রান্ত_অপরাধ #সাজা_মৃত্যুদণ্ড #সাদিক_রিয়াজ_চৌধুরী_পিনাক