সুসঙ্গ দূর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দল

  • Home
  • Bangladesh
  • Durgapur
  • সুসঙ্গ দূর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দল

সুসঙ্গ দূর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুসঙ্গ দূর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দল, Political organisation, পার্টি অফিস, Durgapur.

08/09/2026
08/09/2026

: জাতীয়তাবাদী সাইবার সংগঠনসমূহের নেতাকর্মী কিংবা সকল ইন্ডিফিজ্যুয়াল ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্টরা সর্বোচ্চ কমান্ডের দ্বারা এখনও আশানুরূপ সদয় মূল্যায়ন না পাওয়ায় আমি এখনও হতাশ বা বিচলিত নই, না এখনো আশাহত। কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের একমাত্র রাজনৈতিক অভিভাবক প্রিয় নেতা HPM Mr. Tarique Rahman এর সেই কথায় এখনও আস্থাশীল এবং আশাবাদী— "মিছিলের শেষ ছেলেটিও রাজনৈতিক পরিচয় বা পদবী পাবে দলের সুসময় আসলে।" আমার দৃঢ় বিশ্বাস, বিগত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনামলে দলের নেতৃত্বের প্রতি সকলের আনুগত্যের এবং নিবেদিত ভূমিকার ব্যাপারে তিনি অবগত এবং অবশ্যই সেগুলোর উপর ভিত্তি করে প্রত্যেককেই যোগ্যতানুসারে যথাযথ মূল্যায়নের ব্যাপারেও তিনি যথেষ্ট আন্তরিক।

আমাদের পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা ধৈর্য ভালোবাসেন এবং তিনি নিজেই ধৈর্যধারণকারী বা ধৈর্যশীলদের পুরস্কৃত করেন বলে শুনেছি। কিন্তু একটি বিষয় হলো, সবার ধৈর্য সবসময় একরকম বা সমান হয় না। আমি অদ্যাবধি আমাদের শ্রদ্ধেয় নেতৃত্বের দিকে পূর্ণ আস্থা রেখে ধৈর্যধারণ করে আশায় আছি এবং নিজ সামর্থ্যানুযায়ী প্রিয় দল বিএনপি ও জিয়া পরিবারের প্রতি জাতীয়তাবাদী আদর্শের দায়িত্ববোধ থেকে ঠিক একইভাবে অবিরত সর্বোচ্চটুকু দিয়ে সাইবার সংগ্রাম ও রাজপথের রাজনীতি (কর্মসূচী) সমানতালে চালিয়ে যাচ্ছি, বিগত দেড়যুগের অবিরত ধারায় নিজের খেয়ে বনের মেষ তাড়ানোর মতো স্বেচ্ছাশ্রম হিসেবেই।

কিন্তু এই আমিই বা আমরা যখন বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনামলে প্রতিহিংসার রাজনীতির স্বীকার হয়ে নির্বাসিত ছিলাম টানা ১৪ বছর, তখন ২৫ জুলাই ২০১০ সালে প্রতিষ্ঠিত আমাদের সংগঠন দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার ভিত্তিক রাজনৈতিক প্লাটফর্ম 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP)'র সারাদেশব্যপী বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীসহ বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকারী অনুসারীরা, যারা অতীতের ফ্যাসিবাদী শাসনামলে সাইবার স্পেসের পাশাপাশি রাজপথেও দূর থেকে দেওয়া প্রিয় নেতার দিকনির্দেশনা সাহসের সাথে অক্ষরে-অক্ষরে অনুসরণ করেছিল, পারিবারিক শত চাপ, ফ্যাসিস্টদের রক্তচক্ষু, হামলা-মামলা, গুম, জুলুম, পৈশাচিক নির্যাতন নিপীড়ন সহ্য করে এবং সেই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনেও সাহসিকতার সাথে ভূমিকা পালন করেছিল রাজপথের আন্দোলন ও সাইবার স্পেসে প্রচারণা সহ আন্দোলনের কর্মসূচি সমন্বয়ের মাধ্যমে; অবশেষে ৩৬শে জুলাই'২৪ কাঙ্খিত বিজয় অর্জনের পর তাদের সবার হৃদয় এই আশায় পূর্ণ হয়েছিল যে প্রায় দেড়যুগ পর হলেও এবার হয়তো নিজেদের জীবনে সুসময় উঁকি দিলো, হয়তো মিলবে স্থায়ী কর্মসংস্থান, আয়ের স্থায়ী কোনো উৎস সৃষ্টি করতে সক্ষম হবে, পারবে দায়িত্বশীল হয়ে পরিবারের হাল ধরতে। ভেবেছিল দারিদ্র্যের দিন তো শেষ হবেই, সেই সাথে তারা রাজনৈতিক পরিচয় দ্বারাও সম্মানিত হবে। অবহেলা, হতাশা এবং ক্রমবর্ধমান অভাব অন্টনের মাঝে পাড় হয়ে গেল জুলাই'২৪ এর গণঅভ্যুত্থানের ২ বছর, আমাদের বিএনপি নেতৃত্বাধীন সরকারেরও হয়ে গেলো প্রায় ৭ মাস; কোথাও কোনো সুনির্দিষ্ট আশার আলোর আজও দেখা নাই, কিন্তু এরপরও তারা প্রিয় নেতা জনাব তারেক রহমান এর প্রতিটি মূল্যবান নির্দেশনা বা উক্তিকে রাজনৈতিক জীবনের সংবিধানজ্ঞান করে অদ্যবধি কোনো জোর জুলুম বা অন্যায়ভাবে অপকর্মের মাধ্যমে অর্থ উপার্জনের পথে পা বাড়ায়নি।

এখন রাষ্ট্র পরিচালনায় আমাদের দল বিএনপি নেতৃত্বাধীন সরকার হওয়া সত্ত্বেও পরিতাপের বিষয় হলো, আমরা যখন আমাদের রাজনৈতিক অনুসারী বা আমাদের অধীনস্হ রাজনৈতিক কর্মীদের অনেককেই জিজ্ঞেস করি তারা কেন এখম আগের মতো নিয়মিত অনলাইনে সক্রিয় না এবং যখন তাদের কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য ডাকা হয়, তারা ভারী কন্ঠে বলে, ‘তাদের মোবাইলে এমবি নেই, বা ব্যালেন্স নেই,’ এমনকি সত্যিই তাদের পকেটে রিকশার ভাড়াটুকুও থাকে না কর্মসূচিতে আসার পর। অনেকের সেই পুরনো জীর্ণশীর্ণ ডিভাইসটিও আর কাজ করছে না ঠিকভাবে, যেটি দিয়ে চালিয়ে আসছিলো বিগত দিনে দেশ, জাতি, গণতন্ত্র, দল ও জিয়া পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে স্বেচ্ছাসেবী হিসেবে অদম্য এই সাইবার সংগ্রাম। লজ্জায় অনেকের বুক ফাটে, কিন্তু সহজে মুখ ফাটে না। তখন আসলেই আমাদের নিজেদের অনুভূতি বা আবেগ সামলানো কষ্টদায়ক হয়ে দাঁড়ায়।

নতুন কোনো স্বপ্নের মাইলফলকও আর পাই না খুঁজে দুঃসাহসিকতা করে নির্লজ্জের মতো তাদেরকে নতুন করে স্বপ্ন দেখানোর জন্য; যেমনটা নেতৃত্বস্থানীয় আমরা উপরস্থ নেতাদের থেকে শুনে সেই ২০১০ সাল থেকে নিয়মিত আমাদের অধীনস্হদের বলে আসছি— এই নির্বাচন, সেই নির্বাচন, ইনশাআল্লাহ বিএনপি নির্বাচনে এবার জিতবেই, দুঃখের দিন কেটে যাবে, এবারই নির্বাসিত অবস্থায় শেষ ঈদ, আগামী ঈদ করবো দেশের মাটিতে একসাথে—ক্লান্তিহীনভাবে এগুলো তাদেরকে বলে বলেই নিজেকেও নিয়ন্ত্রণ করতাম একাকী নির্বাসিত জীবনের কষ্ট কিছু মুহুর্তের জন্য কিছুটা লাঘব করতে আর তাদেরকেও উৎসাহিত কররাম।

আমি ব্যক্তিগতভাবে সবসময়ই নিজের সাধ্যমতো দেশে অবস্থানরত রাজনৈতিক অনুসারীদের এবং BNCUP'র দেশব্যাপী জেলা বা অন্যান্য বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দকে রাজনৈতিক, পারিবারিক এমনকি ব্যক্তিগত সমস্যায়ও কমবেশি যা সম্ভব হতো পাঠিয়ে বলতাম "চলতে থাকো কষ্ট করে একটু এডজাস্ট করে’" যার সাক্ষী BNCUP'র বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ। কিন্তু আজ তাদের এই যৌক্তিক হতাশার বদলে বলার মতো ভাষাও খুঁজে পাইনা, বাকরুদ্ধ হয়ে যাই। নিজের বিবেকের কাঠগড়ায় নিজেকে অনেক অপরাধী মনে হয়।

যাইহোক, ইনশাআল্লাহ দেখা যাক, আল্লাহ করিম।

☆☆☆ সকল জাতীয়তাবাদী সাইবার সংগঠনের নেতাকর্মী এবং স্বতন্ত্র জাতীয়তাবাদী অনলাইন একটিভিস্টদের বর্তমান প্রতিকূল পরিস্থিতি বা অবস্থাকে বিশ্লেষণ করে Bangladesh Jatiotabadi Cyber User Dol (BNCUP) এর কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও BCAN এর নির্বাহী পরিচালক, প্রিয় সহযোদ্ধা Imtiaz Mirza ভাইয়ের গতকালের একটি লেখার উপর ভিত্তি করে আমার বর্তমানের একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই অভিমত আপনাদের সাথে শেয়ার করা, অবশ্যই প্রিয় দল বিএনপি বা এর শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কোনো অভিযোগ হিসেবে নয়।

আল্লাহ পরম করুণাময়, নিশ্চয়ই আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী।

—এস. আলম রাজীব (S. Alam Rajib)
প্রতিষ্ঠাতা সভাপতি,
কেন্দ্রীয় নির্বাহী কমিটি,
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP)
(২৫ জুলাই ২০১০ এ প্রতিষ্ঠিত দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন]

#সবারআগেবাংলাদেশ #বিএনপি




#তারেকরহমান

26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)- এর বাণীঃ—

✰✰✰✰

​আজ ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, শুভ ঈদে মিলাদুন্নবী (ﷺ)। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, আখেরি নবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর বিশ্বজগতে আগমন ও ওফাতের এই স্মৃতিবিজড়িত পবিত্র দিনে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)'-এর পক্ষ থেকে দেশবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

​পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি বিশ্ব মানবজাতির কল্যাণ, শান্তি, ন্যায়বিচার ও মুক্তির এক মহা স্মারক। মহানবী (ﷺ) আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার দূর করে সত্য, ইনসাফ, মানবাধিকার ও সাম্যের আলো ছড়িয়ে দিয়েছিলেন। অন্যায়ের প্রতিবাদ, সত্য প্রকাশ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর প্রদর্শিত পথই আমাদের একমাত্র দিশারী।

​এই দিনে আমাদের অঙ্গীকার হোক—রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাহ ও আদর্শকে ব্যক্তি, সমাজ এবং সাইবার এক্টিভিজম সহ প্রতিটি ক্ষেত্রে ধারণ করা। তথ্য-প্রযুক্তির বিশ্বায়নের এই যুগে ডিজিটাল মাধ্যমে সত্য ও ইনসাফের পক্ষে অবস্থান নিয়ে 'সবার আগে বাংলাদেশ' স্লোগানকে সমুন্নত রেখে দেশের সার্বভৌমত্ব ও সমৃদ্ধির কল্যাণে কাজ করাই হোক আমাদের মূল লক্ষ্য।

​মহান আল্লাহ সুবহানা ওয়া তা'আলা আমাদের সবাইকে মহানবী (ﷺ)-এর আদর্শে জীবন গড়ার তাওফিক দান করুন এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর ওপর শান্তি ও রহমত নাজিল করুন। আ-মিন।

সূত্রঃ- সাংগঠনিক/ঈঃমিঃসাঃ/২৬/৮-৩

—বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) নিউজ এন্ড পাব্লিসিটি ডেস্ক

#ঈদেমিলাদুন্নবী #ﷺ
#সবারআগেবাংলাদেশ

#বিএনপি

❝ঐক্যের পতাকা হাতে,অপশক্তির বিরুদ্ধে একসাথে।❞Sake of our country, Democracy, Zia Family and our beloved leader Tarique R...
08/08/2026

❝ঐক্যের পতাকা হাতে,
অপশক্তির বিরুদ্ধে একসাথে।❞

Sake of our country, Democracy, Zia Family and our beloved leader Tarique Rahman almost all The Nationalist Cyber Wings & The Online Activists are Always UNITED, Alhamdulillah.

বিঃদ্রঃ প্রাথমিক পর্যায়ে আজ সকলের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় হয়তো জাতীয়তাবাদী আদর্শের কোনো সংগঠন/গ্র‍্যুপ এবং সকল অনলাইন এক্টিভিস্টদের অবগত করতে ব্যর্থ হয়েছি। অনাচ্ছিকৃত এই বিষয়টি সকলে অনুগ্রহপূর্বক বিনয়ের সাথে দেখবেন।

আমাদের একমাত্র রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশগড়ার আন্দোলনে জাতীয়তাবাদী সাইবার যোদ্ধারা প্রকৃতপক্ষে ঐক্যবদ্ধ পথচলার অঙ্গীকারেই আগ্রহী সকল জাতীয়তাবাদী আদর্শের সাইবার সংগঠন ও অনলাইন এক্টিভিস্টদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ঐক্যবদ্ধ এই পথচলার সঙ্গী হতে, কাইন্ডলি আগ্রহীরা আপনাদের নাম/পরিচয়, সংগঠনের নাম কমেন্ট করতে পারেন কিংবা ইনবক্স। মনে রাখবেন, আমাদের সাইবার রাজনৈতিক সংগঠন, ধরণ কিংবা কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য ও ভিশন এক ও অভিন্ন— দেশ, দেশের জনগণ, গণতন্ত্র, দল এবং প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাইবার ভ্যানগার্ড হিসেবে কাজ করা। ধন্যবাদ।

❝আমরা সবাই এক হবো,
অপশক্তি রুখে দিবো।❞

ছবিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (BNCP), জাতীয়তাবাদী সাইবার দল (NCP), জিয়া সাইবার ফোর্স, গ্রীণ বাংলা সাইবার আর্মি (GBC Army), বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (BNCF), জাতীয়তাবাদী সাইবার ফোর্স (NCF), ন্যাশনালিস্ট ইন্সটিটিউট অফ রিসার্চ, এ্যাকশন এন্ড ট্যাক (NIRAT), বিএনপি সোশ্যাল ফোর্স (BNP-SF), বিএনপি সাইবার উইং (BNPCW), বাংলাদেশ সেন্ট্রিস্ট এক্টিভিস্ট নেটওয়ার্ক (BCAN), অপু মালিক (তারুণ্য তামাদি) সহ অন্যান্য অনলাইন এক্টিভিস্টবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP)।

27/07/2026
27/07/2026

❝গুজব—কে 'না' বলুন❞ স্লোগানে ‎ওয়ারী থানা সাইবার ইউজার দল কর্তৃক ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

‎BNCUP News & Publicity Desk: গতকাল দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP)'র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর (দক্ষিণ) ওয়ারী থানার উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিক আয়োজন করা হয় গতকাল রাজধানীর ওয়ারীতে।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP) ওয়ারী থানার কমিটির সভাপতি এ. কে. এম. শহীদুল্লাহ সোহেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. এ. শাফাত আহমেদ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশন ৪১ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব লিয়াকত আলী, ৪১ নম্বর ওয়ার্ড সভাপতি ফরহাদ হোসেন মুকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP) ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির যুগ্ন-আহবায়ক শওকত আলী গুড্ডু, যুগ্ন-আহবায়ক ইমরান আহমেদ, ওয়ারী থানার সহ-সভাপতি আহমদ আলী, রতন, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরান, সদস্য মোঃ আরমান আরো ছিলেন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা।

‎উক্ত আলোচনা সভায় বক্তারা দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন হিসেবে ২০১০ সালে ২৫ জুলাই সংগঠনটি প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দ্যেশ্য ও এবং সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, তৎকালীন আওয়ামী প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে সুদূর প্রবাসে নির্বাসনে থেকেও তার বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘ ১৬ বছর সংগঠনটির বর্ণাঢ্য সাইবার সংগ্রাম, একইসাথে রাজপথের আন্দোলন কর্মসূচিতেও সমানতালে অংশগ্রহণ, জুলাই গণঅভ্যুত্থানে সাইবার মাধ্যম তথা বিএনসিইউপি'র ভূমিকা, অবশেষে জুলাই চব্বিশ পরবর্তী নগ্নভাবে দলের বিরুদ্ধে সাইবারে গুজব ও অপপ্রচারকে মোকাবেলা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ভূমিধ্বস বিজয়ে অনলাইন এক্টিভিস্টদের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন এবং আশা প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দলের অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের ন্যায় জাতীয়তাবাদী সাইবার যোদ্ধাদের অবদানকেও ইনশাআল্লাহ অচিরেই মূল্যায়ন করে দেশ ও দলের প্রতি দায়িত্ববোধ থেকে স্বেচ্ছাসেবীর ভূমিকায় নিয়োজিতদের মূল্যায়ন করবেন।

‎আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সেই সাথে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেক হায়াত ও সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষভাবে দোয়া ও মোনাজাত করা হয়।


‎ #সবারআগেবাংলাদেশ
‎ #বিএনপি


Address

পার্টি অফিস
Durgapur
2420

Telephone

+8801910234373

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুসঙ্গ দূর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share