Shama Obaed

Website

Shama Obaed State Minister for Foreign Affairs | Member of Parliament | Government of Bangladesh

চীনের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত...
14/10/2026

চীনের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশায় এই আয়োজনে অংশগ্রহণ।

গত ৩রা অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় মাঝারদিয়া, ভাও...
14/10/2026

গত ৩রা অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় মাঝারদিয়া, ভাওয়াল ও রামকান্তপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরের রাস্তার সমস্যার বিষয়টি তুলে ধরা হলে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। হিন্দু সম্প্রদায়ের পূজা-অর্চনা ও পূজামণ্ডপে যাতায়াতের সুবিধার্থে এবং দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে সহযোগিতা করার লক্ষ্যে উল্লিখিত রাস্তাগুলোর সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় ১৪ই অক্টোবর রাস্তা নির্মাণের কাজ বাস্তবায়ন করা হয়।
জনগণের সমস্যা শোনা, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়াই জনসেবার মূল লক্ষ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব আনন্দময়, নির্বিঘ্ন ও সম্প্রীতিপূর্ণ হোক।

13/10/2026
ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) আয়োজিত “Foreign Policy of Bangladesh: ...
13/10/2026

ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) আয়োজিত “Foreign Policy of Bangladesh: Navigating Pathways in a Shifting World” শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে বাস্তববাদী, ভারসাম্যপূর্ণ ও জাতীয় স্বার্থকেন্দ্রিক।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির কথা তুলে ধরে বলেন, কোনো নির্দিষ্ট দেশ বা ভূরাজনৈতিক বলয়ের ওপর নির্ভরশীল না হয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সব অঞ্চলের সঙ্গে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ।

শামা ওবায়েদ অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিয়ে রপ্তানি বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন বাজার সৃষ্টি এবং প্রযুক্তি, AI, জ্বালানি, দক্ষতা উন্নয়ন ও পরিবেশবান্ধব পাটপণ্যে সহযোগিতা বাড়ানোর কথা বলেন। পাশাপাশি সার্ক পুনরুজ্জীবন, বিমসটেক ও আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু ন্যায়বিচার, নিরাপদ অভিবাসন এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাফল্য শুধু আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে নয়, বরং দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নয়ন ও বাস্তব সুযোগ সৃষ্টির মাধ্যমে মূল্যায়ন করতে হবে।

DHAKA, Oct 12, 2026 (BSS) – State Minister for Foreign Affairs Shama Obaed Islam today said Bangladesh must pursue a

12/10/2026

🔴LIVE: কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ🔴 *এনটিভির স...

12/10/2026
11/10/2026

Bangladesh does not want the Rohingya to remain displaced forever. We want them to return to their homes in Myanmar safely, voluntarily, with dignity, and with their rights protected.

Address

Village#Laskardia, Post#Laskardia, Police Station# Nagarkanda
Faridpur
7841

Alerts

Be the first to know and let us send you an email when Shama Obaed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share