পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব

পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লা‌বে আপনাক স্বাগত।

ঠিকানা: পুরাপাড়া, নগরকান্দা, ফ‌রিদপুর
01717860580

অনার্স ক্লাব নামকরণ!!!
আমাদের মধ্যে একটা প্রচন্ড ভুল ধারণা আছে যে, শিক্ষিত মানেই সার্টিফিকেটধারী! আমরা এই ভুলটাকে মুঁছে দিতে চাই। আপনি ইতিহাসে দেখতে পাবেন পৃথিবীর শিক্ষা-সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও পরিবর্তনে সবচেয়ে বেশী ভূমিকা রাখা লোকদের বেশীরভাগেরই আমরা যে সার্টিফিকেটধারীদের শিক্ষিত ভাবি তেমন কোন সার্টিফিকেট তাদের নাই বা ছিল না। তাহলে আপনি কি তাদের অশিক্ষিত বলবেন?
আসলে শিক্ষা এমন এক

টি বিষয় যা মানবকে প্রাণি থেকে মানুষে পরিণত করে। এক্ষেত্রে একাডেমিক সার্টিফিকেট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এটা আসলে কোন বিষয়ই না। অনেক বড় বড় সার্টিফিকেটধারীর আচারণ, কাজকর্ম পশুর থেকেও খারাপ, আপনি কি তাদের শিক্ষিত বলবেন?
প্রকৃত শিক্ষিত তারাই যারা অন্যের স্বার্থে, মানবতার কল্যাণে, নিস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করতে পারে, সুন্দর ও সুস্থ সমাজ বিনির্মাণের স্বপ্ব দেখে। আর আমাদের দৃষ্টিতে এরা অবশ্যই সমাজে সবচেয়ে সম্মানিত হবেন, আমরা শুধু তাদেরই সম্মান করতে চাই, সম্মান দিতে চাই, এ অর্থেই অনার্স শব্দটি আমরা বেঁছে নিয়েছি।
অনার্স একটি ইংরেজি শব্দ যার অর্থ সম্মান। এটা শিক্ষাগত যোগ্যতার কোন শ্রেণি বা ক্লাস নয়। আমরা অজ্ঞতাবসত অনার্স পাস বলে থাকি। সমাজের সুশিক্ষিত সুন্দর মানসিকতার সচেতন নাগরিকদের যেকেউ আমাদের অনার্স ক্লাবের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারবেন। পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা চাইলেই সবাই আমাদের সাথে যুক্ত হতে পারবেন।
আমাদদের সাথে যুক্ত হতে পারবেনঃ
ওয়েভসাইট : www.puhclub.org
ব্লাড ব্যাংক FB গ্রুপ : অনার্স ক্লাব ব্লাড ব‌্যাংক
ফেসবুক পেজ : অনার্স ক্লাব ব্লাড ব্যাংক
লাইব্রেরি‌ : পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার
E_mail : [email protected]
মোবাইল : ০১৭১৭ ৮৬০ ৫৮০
ধন্যবান্তে
Gias Uddin
#আমরা_সকল‌ের_পাশ‌ে_আছ‌ি_থাকব‌ো_এবং_আমাদ‌ের_প্রত‌্যয়_সাফল‌্যের

অনার্স ক্লাব গণগ্রন্থাগারে চাকরি প্রস্তুতির বই উপহারঅনার্স ক্লাব গণগ্রন্থাগারের পাঠকদের জন্য জনপ্রিয় চাকরি প্রস্তুতিমূলক...
23/08/2026

অনার্স ক্লাব গণগ্রন্থাগারে চাকরি প্রস্তুতির বই উপহার
অনার্স ক্লাব গণগ্রন্থাগারের পাঠকদের জন্য জনপ্রিয় চাকরি প্রস্তুতিমূলক ৮টি বই উপহার দিয়েছেন সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ-এর সহকারী অধ্যাপক মো. কামরুল ইসলাম। ( বই‌য়ে‌র লেখক)
চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের প্রস্তুতিতে সহায়ক এসব গুরুত্বপূর্ণ বই গণগ্রন্থাগারের সংগ্রহকে আরও সমৃদ্ধ করবে এবং পাঠকদের উপকারে আসবে।
📖 একটি বই—একটি সম্ভাবনার দরজা।
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই উপহার দেওয়ার এই মহৎ উদ্যোগের জন্য সহকারী অধ্যাপক মো. কামরুল ইসলাম স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
🌿 অনার্স ক্লাব গণগ্রন্থাগার
পুরাপাড়া বাজার, নগরকান্দা, ফ‌রিদপুর

অনার্স ক্লাবের প্রধান উপদেষ্টা ড. রেজাউল বাশার সিদ্দিক মিলন, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত)-এর দপ্তরে অনার্স ক্লাবের সদস্যদ...
22/08/2026

অনার্স ক্লাবের প্রধান উপদেষ্টা ড. রেজাউল বাশার সিদ্দিক মিলন, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত)-এর দপ্তরে অনার্স ক্লাবের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভার সময় তোলা স্মৃতিময় ছবি।

সেই সময়ের প্রাণবন্ত আলোচনা, সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ও একসঙ্গে পথচলার কিছু সুন্দর স্মৃতি—আজও হৃদয়ে অমলিন। ❤️

স্মৃতিময় সময়, প্রিয় মানুষ আর অনার্স ক্লাবের পথচলার গল্প। 🌿📸

বিভিন্ন জাতীয় দিবসে আমরা যেভাবে নিজেদের উদ্যোগে, নিজেদের শ্রমে এবং আন্তরিকতায় ফুলের ডালা বা পুষ্পমাল্য তৈরি করি—এটি শুধু...
22/08/2026

বিভিন্ন জাতীয় দিবসে আমরা যেভাবে নিজেদের উদ্যোগে, নিজেদের শ্রমে এবং আন্তরিকতায় ফুলের ডালা বা পুষ্পমাল্য তৈরি করি—এটি শুধু খরচ বাঁচানোর বিষয় নয়; বরং ভালোবাসা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের এক সুন্দর প্রকাশ। 🌼🇧🇩

বাজার থেকে তৈরি পুষ্পমাল্য কিনে আনার পরিবর্তে নিজেদের হাতে ফুল সাজিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে যে আত্মতৃপ্তি, তা সত্যিই আলাদা।

অনার্স ক্লাব ও অনার্স ক্লাব গণগ্রন্থাগারের জাতীয় দিবসগুলোর এমন আয়োজনগুলো আজও সুন্দর স্মৃতি হয়ে আছে। ❤️

সামান্য আয়োজন, নিজের শ্রম আর অনেকটা আন্তরিকতা—এভাবেই আমরা শ্রদ্ধা জানাই, স্মৃতি তৈরি করি। 🇧🇩🌼

#অনার্সক্লাব #অনার্সক্লাবগণগ্রন্থাগার #জাতীয়দিবস #শ্রদ্ধাঞ্জলি

📸 স্মৃতির পাতায় অনার্স ক্লাব | ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধকে তরুণ প্রজন্ম...
22/08/2026

📸 স্মৃতির পাতায় অনার্স ক্লাব | ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২

ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত সেই আয়োজনের কিছু স্মরণীয় মুহূর্ত।
সময় পেরিয়ে যায়, আয়োজন শেষ হয়—কিন্তু সুন্দর উদ্যোগের স্মৃতিগুলো থেকে যায়। ❤️

অনার্স ক্লাব—মানবিকতা, শিক্ষা ও সংস্কৃতির পথে আমাদের পথচলা।

#অনার্সক্লাব #ইসলামীসাংস্কৃতিকপ্রতিযোগিতা #স্মৃতিরপাতায় #২০২২ #পুরাপাড়া_ইউনিয়ন

স্মৃতির পাতায় ২০২২ 🌸২০২২ সালের সেই সুন্দর আয়োজন—পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবৃত্তি, ইসলামী সাংস্কৃতিক...
22/08/2026

স্মৃতির পাতায় ২০২২ 🌸

২০২২ সালের সেই সুন্দর আয়োজন—
পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবৃত্তি, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও ইফতার মাহফিল।

সেদিনের আয়োজন, অতিথিদের উপস্থিতি, প্রিয় মুখগুলোর একসঙ্গে বসা—সবকিছুই আজ স্মৃতির পাতায়। ❤️

সময় পেরিয়ে যায়, আয়োজন শেষ হয়ে যায়; কিন্তু কিছু সুন্দর মুহূর্ত থেকে যায় হৃদয়ের গভীরে।

অনার্স ক্লাবের সেই স্মরণীয় দিনের কিছু ছবি—স্মৃতির জন্য, ভালোবাসার জন্য।

📚 অনার্স ক্লাব গণগ্রন্থাগারে আসুন 📚প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত অবধি** সবার জন্য উন্মুক্ত আমাদের প্রিয় অনার্স ক্লাব গণগ্র...
22/08/2026

📚 অনার্স ক্লাব গণগ্রন্থাগারে আসুন 📚

প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত অবধি** সবার জন্য উন্মুক্ত আমাদের প্রিয় অনার্স ক্লাব গণগ্রন্থাগার।

আমাদের গ্রন্থাগারের সমৃদ্ধ ভাণ্ডারে রয়েছে ২৩০০+ বই। এর মধ্যে রয়েছে—

🌟 শিশু ও কিশোরদের উপযোগী নানা ধরনের বই
🌟 দেশি-বিদেশি প্রখ্যাত লেখকদের মূল্যবান গ্রন্থ
🌟 বিভিন্ন বিষয় ও ক্যাটাগরির জ্ঞানসমৃদ্ধ বই

পাঠকদের জন্য অনার্স ক্লাব গণগ্রন্থাগার এখন আরও বৈচিত্র্যময় ও সমৃদ্ধ পাঠের জগৎ নিয়ে অপেক্ষা করছে।

📖 আসুন, সবাই মিলে বই পড়ি, জ্ঞান অর্জন করি, আলোকিত মানুষ হই।

🌱 অনার্স ক্লাবের সঙ্গে যুক্ত হোন 🤝আপনি কি সমাজের জন্য ভালো কিছু করতে চান?বই পড়তে, জ্ঞানচর্চা করতে, স্বেচ্ছাসেবী কাজে অংশ...
22/08/2026

🌱 অনার্স ক্লাবের সঙ্গে যুক্ত হোন 🤝

আপনি কি সমাজের জন্য ভালো কিছু করতে চান?
বই পড়তে, জ্ঞানচর্চা করতে, স্বেচ্ছাসেবী কাজে অংশ নিতে এবং মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী?

তাহলে অনার্স ক্লাব হতে পারে আপনার জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম।

📚 পাঠাগার ও জ্ঞানচর্চা
🩸 রক্তদান ও মানবিক কার্যক্রম
🎓 শিক্ষামূলক উদ্যোগ
🌱 সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম
🤝 তরুণদের নিয়ে ইতিবাচক উদ্যোগ

আপনার একটি ছোট উদ্যোগও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

এসো, একসঙ্গে শিখি, একসঙ্গে কাজ করি,
মানুষের জন্য, সমাজের জন্য কিছু করি।

👉 অনার্স ক্লাবের সদস্য হোন, ভালো কাজের অংশীদার হোন।

21/08/2026

📢 অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে। রক্তদান কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল রাখতে শিগগিরই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

যারা অনার্স ক্লাবের নীতিমালা মেনে সক্রিয় রক্তদাতা হিসেবে রক্তদান, রক্তদাতা খোঁজা, রক্তদান কার্যক্রমের সমন্বয় ও প্রচারসহ সার্বিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে আগ্রহী, তাদের নতুন কমিটিতে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

👉 আগ্রহীরা অনার্স ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদকের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।
অথবা এই পোস্ট‌ের কমেন্ট/ইনবক্সে যোগাযোগ করুন।

🩸 মানবতার জয়গা‌নে, এ‌গি‌য়ে আসুন রক্তদা‌নে

#অনার্সক্লাব #ব্লাডব্যাংক #রক্তদান #রক্তদাতা #মানবিক_কার্যক্রম

🌿 অনার্স ক্লাব গণগ্রন্থাগার ও যুব উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শনঅনার্স ক্লাব গণগ্রন্থাগার ও যুব উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম ...
20/08/2026

🌿 অনার্স ক্লাব গণগ্রন্থাগার ও যুব উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শন

অনার্স ক্লাব গণগ্রন্থাগার ও যুব উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করলেন নগরকান্দা যুব উন্নয়ন অফিসার জনাব রাজিবুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি গ্রন্থাগারের কার্যক্রম ও যুব উন্নয়নমূলক উদ্যোগগুলোর প্রশংসা করেন। পাশাপাশি আবেদনের ভিত্তিতে শিশু-কিশোরদের জন্য ক্রীড়া সামগ্রী উপহার প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

তাঁর আন্তরিকতা, উৎসাহ ও সহযোগিতার আশ্বাসের জন্য জনাব রাজিবুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️

#অনার্স_ক্লাব #গণগ্রন্থাগার #যুব_উন্নয়ন #নগরকান্দা #শিশু_কিশোর #ক্রীড়া #সামাজিক_উদ্যোগ

ঘাস মারা বিষ বা আগাছানাশক প্রকৃতি, মাটি, পানি, জীববৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রয়োজন ছ...
20/08/2026

ঘাস মারা বিষ বা আগাছানাশক প্রকৃতি, মাটি, পানি, জীববৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রয়োজন ছাড়া এর ব্যবহার থেকে আমরা যতটা সম্ভব দূরে থাকি।
🌱 আসুন, প্রকৃতিকে ভালোবাসি।
🌿 প্রকৃতি বাঁচাই, নিজে সুস্থ থাকি।
🤝 অন্যকেও সুস্থভাবে বাঁচতে সাহায্য করি।
📢 নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।
প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে, তাই প্রকৃতিকে বাঁচানো আমাদের দায়িত্ব।

Address

Purapara Bazar
Faridpur
7840

Alerts

Be the first to know and let us send you an email when পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব:

Shortcuts

Share