14/08/2014
আমাদের ফরিদপুর জেলা সম্পর্কে কিছু
তথ্য:
উপজেলা সমূহ:-
১.ফরিদপুর সদর উপজেলা
২.বোয়ালমারী উপজেলা
৩.আলফাডাঙা উপজেলা
৪.মধুখালী উপজেলা
৫.ভাঙ্গা উপজেলা
৬.নগরকান্দা উপজেলা
৭.চর ভদ্রাসন উপজেলা
৮.সদরপুর উপজেলা
৯.সালথা উপজেলা
ইতিহাস
১৮১৫ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলা গঠন
করা হয়।
ফরিদপুরের নামকরণ
করা হয়েছে এখানকার প্রখ্যাত
সুফি সাধক শাহ শেখ ফরিদুদ্দিনের
নামানুসারে।
এই
এলাকার প্রাচীন মসজিদগুলোর
মধ্যে রয়েছে গারোদা মসজিদ (১০১৩
হিজরি),
পাথরাইল মসজিদ ও দিঘী *১৪৯৩-১৫১৯
খ্রিস্টাব্দ),
সাতৈর মসজিদ (১৫১৯ খ্রিস্টাব্দ)।
এলাকার অন্য
উল্লেখযোগ্য
স্থাপনা হলো ফতেহাবাদ টাঁকশাল
(১৫১৯-৩২ খ্রিস্টাব্দ), মথুরাপুরের দেয়াল,
জেলা জজ
কোর্ট ভবন (১৮৯৯ খ্রিস্টাব্দ),
এবং ভাঙ্গা মুন্সেফ
কোর্ট ভবন (১৮৮৯ খ্রিস্টাব্দ), বসুদেব
মন্দির ও জগবন্ধু।
ফরিদপুর থেকে হাজি শরীয়তুল্লাহ
ফরায়েজী আন্দোলন শুরু করেন।
শরীয়তুল্লাহের পুত্র দুদু
মিয়া র নেতৃত্বে এখানে নীল কর
বিরোধী আন্দোলন হয়। জেলার প্রধান
নীল
কুঠিটি ছিলো আলফাডাঙা উপজেলা র
মীরগঞ্জে,
যার ম্যানেজার ছিলেন এসি ডানলপ।
গড়াই,
মধুমতি ও বরশিয়া নদীর তীরে নীল চাষ
হতো।
প্রত্নসম্পদ
মথুরাপুর দেউল
পাতরাইল মসজিদ
সাতৈর মসজিদ
শ্রী অঙ্গন
শিব মন্দির
দোলমঞ্চ
নারায়ণ মন্দির
পঞ্চরত্ন সমাধি
নব-রত্ন সমাধি
দুর্গা মন্দির
কাচারি বাড়ি
শিকদার বাড়ি
গেরদা ফলক
এই এলাকার অর্থনীতি এবং প্রধান শষ্য:
ফরিদপুর
পাট এর জন্য বিখ্যাত । ফরিদপুর
বাংলাদেশ এর অন্যতম
বড় নদী বন্দর। এখান থেকে পাট
এবং কৃষি পণ্য
নদী পথে সারা দেশে চলে যায়
এছাড়া পিয়াজ,ধান,গম, খেজুরের গুড়
প্রচুর পরিমাণে উৎপাদিত হয়ে থাকে
আর পদ্মা নদীর মাছের
খ্যাতি পুরো দেশ জুড়ে।
চিত্তাকর্ষক স্থান
ফরিদপুর জেলার চিত্তাকর্ষক
স্থানগুলার
মদ্ধে উল্ল্যেখযোগ্য হচ্ছে,
পদ্বার চরে সূযাস্ত,
নদী গবেষণা ইন্সটিটিউট,
সুইচ গেট,
ধলার মোড় (পদ্মার পাড়),
রাজেন্দ্র কলেজ ( রাজেন্দ্র
বিশ্ববিদ্যালয় কলেজ ),
পদ্মা বাধ,
পল্লী কবি জসীম উদ্দিন এর বাসভবন।
বাইশরশি জমিদার বাড়ি উল্লেখযোগ্য।
এছাড়াও রয়েছে বিখ্যাত আওলিয়া
বিশ্ব জাকের মন্জিল আটরশি পাক
দরবার শরীফ,
এবং চন্দ্রপাড়া পাক দরবার শরীফ
জনসংখ্যা
মোট জনসংখ্যা: ১৭,১৪,৪৯৬
পুরুষ: ৫০.৫৫%
মহিলা: ৪৯.৪৫%
শিক্ষা প্রতিষ্ঠান
মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: ৪২৪,
এই জেলায়
শিক্ষার হার ৩৭.৪৪ %
বিশ্ববিদ্যালয়: ১
কলেজ: ৪৮
মাধ্যমিক বিদ্যালয়: ২৩৪
মেডিকাল কলেজ : ১
মাদ্রাসা: ১৪১
কৃতী ব্যক্তিত্ব
মুন্সি আব্দুর রউফ , বীরশ্রেষ্ঠ।
শেখ মুজিবুর রহমান , বাংলাদেশ
প্রতিষ্ঠার
পুরোধা এবং বাংলাদেশের জাতির
জনক
আলাওল , মধ্যযুগের কবি
কাজী মোতাহার হোসেন ,
শিক্ষাবিদ,
পরিসংখ্যানবিন, সাহিত্যিক
জসীম উদ্দিন , পল্লীকবি
সুনীল গঙ্গোপাধ্যায় , ঔপন্যাসিক, কবি
মীর মশাররফ হোসেন , ঔপন্যাসিক
হাবিবুল বাশার , ক্রিকেটার
হুমায়ুন কবির , শিক্ষাবিদ
মৃণাল সেন, ভারতীয় বাঙালি চলচ্চিত্র
পরিচালক,
চিত্রনাট্যকার ও লেখক।
অমল বোস, অভিনেতা
রোজিনা ,
অঞ্জু ঘোষ , চলচ্চিত্র অভিনেত্রী
রিয়াজ, চলচ্চিত্র অভিনেতা (তাঁর জন্ম
ফরিদপুর
হলেও পৈতৃক বাসস্থান যশোর জেলায়)
ফকির আলমগীর,
সংগীত শিল্পী
ফজলুর রহমান বাবু , অভিনেতা, গায়ক
তারেক মাসুদ , চলচ্চিত্রকার
শাহ আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা,
রাজনীতিবিদ
ড. এটিএম শামসুল হুদা , সাবেক সফল
প্রধান নির্বাচন
কমিশনার
স্যার জগদীশ চন্দ্র বসু , ফরিদপুর
জেলা স্কুলের
কৃতি ছাত্র, বিশিষ্ট বৈজ্ঞানিক
(সংগৃহীত)