30/04/2026
Sheikh Hasina’s KGF😎
রাশিয়ার বাইরে প্রথম VVER-1200 রিয়েক্টরের বিদ্যুৎকেন্দ্র হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং Akkuyu Nuclear Power Plant। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—তুরস্কের আগেই কমিশনিংয়ের পথে বাংলাদেশ।
তুরস্কের আক্কুয়ু প্রকল্পে ৪টি ইউনিট, মোট উৎপাদন ক্ষমতা ৪৮০০ মেগাওয়াট, খরচ প্রায় ২৪ বিলিয়ন ডলার। অন্যদিকে বাংলাদেশের রূপপুর প্রকল্পে ২টি ইউনিট, মোট ২৪০০ মেগাওয়াট, খরচ প্রায় ১২ বিলিয়ন ডলার।
কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাজেজা কী?
এখানে ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম। একবার জ্বালানি লোড করে প্রায় দেড় বছর একটানা বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এমন এক অবিশ্বাস্য সক্ষমতায় ভরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ৬০ বছর পর্যন্ত বাংলাদেশকে বিদ্যুৎ সুবিধা দিতে পারবে কোনো রেস্ট ছাড়াই। এরপর কিন্তু বন্ধ হয়ে যাবে এমন না, জাস্ট মেরামত করতে হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তানের পরই বাংলাদেশ এই তালিকায়।
অন্তর্বর্তী সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে আগের সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার তথা ৬০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে। তবে কেন্দ্রটির নির্মাতা ও ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান রাশিয়ান রাষ্ট্রীয় সংস্থা Rosatom ওই অভিযোগ তথ্য-উপাত্ত সহযোগে লিখিতভাবে নাকচ করে দেয়।
আওয়ামিলীগ সরকারের দূর্নীতি থাকতে পারে, কিন্তু আওয়ামিলীগ সরকারের ভিশন, আমাদের নেত্রী শেখ হাসিনার ভিশন এই অর্ধমৃত বাংলাদেশের যে কোনো রাজনৈতিক গোষ্ঠীর চেয়ে এগিয়ে তা সম্ভবত এখন বাঙলার আপামর জনতা বুঝতে পারছে। কারণ বিদ্যুৎ সংকটের এই কঠিন সময়ে রূপপুর থেকে আসা বিদ্যুৎ যখন জাতীয় গ্রিডে যোগ হবে তখন উৎপাদন ক্ষমতার অর্ধেক সাপ্লাই দিতে পারলেও দেশের বারোশ মেগাওয়াট ঘাটতি পূরণ হয়ে যাবে। চলমান লোডশেডিংকে কমিয়ে ৪ ভাগের ১ ভাগেরও কমে নিয়ে আসবে রূপপুর।
দেশ থেকে দীর্ঘ সময় পর আওয়ামিলীগ রেজিমের পতন হয়ে অন্য দল সরকার গঠন করেছে। কিন্তু আজকের দিনটা নিঃসন্দেহে আওয়ামিলীগ ও শেখ হাসিনার।
আজ আমরা বুক ফুলিয়ে বলতেই পারি, 'We are all Sheikh Hasina's men...'
(উন্নয়ন কেও কারো বাপের টাকায় করেনা,কোন সরকারের বাপের কাছে এত টাকা থাকেও না।উন্নয়ন করতে সৎ সাহস আর স্বদিচ্ছা থাকা লাগে,লাগে চ্যালেঞ্জ আর কিছু নর্দমার কীটদের অহেতুক সমালোচনা সহ্য করার ক্ষমতা। এইগুলো একমাত্র আমাদের নেত্রী শেখ হাসিনার কাছে আছে✌️)