07/08/2026
📢 ফটিকছড়িতে আসছেন #মাননীয়_প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমান.Tarique Rahman
🔴 #নিজেদের_স্বার্থে আমীরে হেফাজতকে সকলে তো অনেক ব্যবহার করেছেন, এবার নয়তো ফটিকছড়ির স্বার্থে ফটিকছড়ি বাসীর ভাগ্য উন্নয়নে আর একটু ব্যবহার করুন।
#আগামী_০৯ই_আগস্ট_রোজ_রবিবার।
#আমীরে_হেফাজত
#আল্লামা_শাহ_মুহিবুল্লাহ_বাবুনগরীর_হাফিঃ এর সাথে, সৌজন্য সাক্ষাতে জামিয়া বাবুনগর মাদ্রাসায় আগমন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। Tarique Rahman
✅এই সফরেকে ঘিরে ফটিকছড়ি উপজেলা বাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। আমাদের এলাকার দীর্ঘদিনের অবহেলিত ও গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিষয়গুলো তাঁর সামনে তুলে ধরার এখনই সঠিক সময়।
🔹 চট্টগ্রাম - খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী–ফটিকছড়ি অংশের দ্রুত সংস্কার ও ৪লেনে সম্প্রসারণ।
🔹 দুর্ঘটনাপ্রবণ এলাকায় ফ্লাইওভার/ওভারপাস নির্মাণ।
🔹 ফটিকছড়ি উপজেলার বিদ্যুৎ সমস্যা সমাধানে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ ও বরাদ্দকৃত মেগাওয়াটের পরিমান বৃদ্ধি।
🔹 ফটিকছড়ির উত্তর ও দক্ষিণ অংশে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন।
🔹 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যা হাসপাতালের আধুনিকায়ন ও পূর্ণ হাসপাতালে রূপান্তর, সিসিও, আইসিও সংযুক্তি।
🔹প্রতিটা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও প্রয়োজনীয় ডাক্তার ও জনবল নিয়োগ।
🔹 বেকারত্ব দূরীকরণে সরকারী উদ্যোগে ফটিকছড়িতে শিল্প কারখানা স্থাপন।
🔹 ফটিকছড়ির চা-বাগান গুলোর রাস্তাঘাটের উন্নয়ন ও শ্রমিকদের জীবন মান উন্নয়নে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ।
🔹পর্যটন শিল্পের উন্নয়নে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ।
🔹 ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ।
🔹 শিক্ষার মান উন্নয়নে যথাযত প্রদক্ষেপ গ্রহণ।
🔹 দক্ষ কর্মী তৈরিতে ফটিকছড়ি ট্যাকনিকেল কলেজকে পূর্ণরূপে চালু এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট সরবরাহ।
🔹 একটি আধুনিক ও দৃষ্টিনন্দন স্টেডিয়াম নির্মাণ।
✅আমি বিশ্বাস করি, এসব দাবি যথাযথভাবে প্রধানমন্ত্রীর কাছে #আমীরে_হেফাজতের উপস্থিতিতে উপস্থাপন করা গেলে দ্রুত বাস্তবায়নের পথ সুগম হবে।
👉 তাই ফটিকছড়ির এমপি, ইউএনও, সকল রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিকবৃন্দ ও আলেম-ওলামাদের প্রতি আহ্বান—
আপনারা যে যেভাবে পারেন, সরাসরি বা পরোক্ষভাবে এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করার চেষ্টা করুন।
🤝 আসুন, ঐক্যবদ্ধভাবে সকলে আমাদের প্রিয় ফটিকছড়ির উন্নয়নে এগিয়ে আসি।✊✊✊