খেলাফত মজলিস ফটিকছড়ি উপজেলা

খেলাফত মজলিস ফটিকছড়ি উপজেলা ইসলামী আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক জনকল্যাণমূলক জন প্রতিনিধিত্ব শীল সরকার গঠন হবে ইনশা আল্লাহ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খেলাফত মজলিস একমাত্র সংগঠন যাঁরা কোন সময় ফ্যাসিবাদের সাথে আপোষ করে চলেনি। আশরাফ মাহদী যুগ্ম...
10/08/2026

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খেলাফত মজলিস একমাত্র সংগঠন যাঁরা কোন সময় ফ্যাসিবাদের সাথে আপোষ করে চলেনি। আশরাফ মাহদী যুগ্ম সদস্য সচিব এনসিপি।

চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ও জুলাই সনদ বাস্ত...
05/08/2026

চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আজ এক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিসঢাকা, ৩০ জুন ২০২৬: ২০২৪ সালের ১ ল...
30/06/2026

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস

ঢাকা, ৩০ জুন ২০২৬: ২০২৪ সালের ১ লা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন পতনের ২য় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস।

গত ২৪ জুন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের স্বাক্ষরিত এক সার্কুলারের মাধ্যমে শাখা সমূহে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া, আহতদের খোঁজখবর ও সম্ভাব্য সহযোগীতা , ফ্যাসিবাদী সরকার ও তার দোসরদের বিচার ত্বরান্বিত এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মতবিনিময়, গণ-সংযোগ, গণ-জমায়েত ও মিছিল, দেয়ালিকা প্রকাশ ও আন্দোলনের ভিডিও প্রদর্শণী, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান ও রক্তদান কর্মসূচি প্রভৃতি।

কর্মসূচির উদ্বোধনী দিন ১ জুলাই বাদ আসর, বায়তুল মোকাররম উত্তর গেইট হতে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন মুহতারাম মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

অন্যদিকে ১ জুলাই বাদ ফজর ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে উত্তরায় শহীদ জাবের ইব্রাহীমের কবর জেয়ারত, বিকাল ৪টায় শহীদ মীর মুগ্ধের কবর জেয়ারত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

এছাড়াও সারাদেশে শাখাসমূহে মাসব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ শহীদ আরমান দিবস বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রথম শহীদ, শহীদ আরমান ১৯৯৪ সালের ৩০ জুন মাত্র ১৪ বছর বয়সে নাস্তিক্যবাদ...
30/06/2026

আজ শহীদ আরমান দিবস

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রথম শহীদ, শহীদ আরমান ১৯৯৪ সালের ৩০ জুন মাত্র ১৪ বছর বয়সে নাস্তিক্যবাদ ও ধর্মদ্রোহিতার বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে গিয়ে শাহাদাত বরণ করেন। যার ফলে প্রতি বছর ৩০ জুন দেশব্যাপী "শহীদ আরমান দিবস" পালন করা হয়।

শহীদ আরমানের শাহাদাতের বিস্তারিত ইতিহাস ও প্রেক্ষাপট

শহীদের সংক্ষিপ্ত পরিচয় নাম: আরমান (রহ.)।পরিচয়: কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

পারিবারিক অবস্থান: পিতা আনোয়ার হোসেন ছিলেন কিশোরগঞ্জ টেলিগ্রাম অফিসের একজন কর্মচারী। তিন ভাই ও তিন বোনের মধ্যে আরমান ছিলেন সবার ছোট।
চরিত্র: শৈশব থেকেই তিনি অত্যন্ত মেধাবী, শান্ত স্বভাবের এবং পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল একজন আদর্শ মুসলিম কিশোর।
শাহাদাতের ঐতিহাসিক প্রেক্ষাপট (১৯৯৪)
১. ইসলাম অবমাননাবিরোধী আন্দোলন: ১৯৯৪ সালের মাঝামাঝি সময়ে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ইসলাম ও কুরআন অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে তৎকালীন সময়ে ধর্মপ্রাণ মুসলিম ও তৌহিদী জনতা দেশজুড়ে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে।
২. হরতালের ডাক: এই ইসলাম অবমাননার প্রতিবাদে এবং ধর্মদ্রোহীদের শাস্তির দাবিতে ইসলামপন্থী দলগুলোর পক্ষ থেকে ১৯৯৪ সালের ৩০ জুন দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়।
৩. শহীদ হওয়ার আকাঙ্ক্ষা: হরতালের আগের দিন, অর্থাৎ ২৯ জুন আছরের নামাজ শেষে কিশোর আরমান কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব আল্লামা আনোয়ার শাহের কাছে গিয়ে অত্যন্ত আবেগ নিয়ে জানতে চান— "হুজুর, কালকের হরতালে গেলে শহীদ হওয়া যাবে কি না?"
৪. ফজরের প্রস্তুতি: শাহাদাতের গভীর আকাঙ্ক্ষা বুকে নিয়ে ৩০ জুন শেষ রাতে তিনি নিজেই পরিবারের অন্য সদস্যদের ফজরের নামাজের জন্য ডেকে তোলেন।

যেভাবে শাহাদাত বরণ করেন : ৩০ জুন সকাল থেকেই কিশোরগঞ্জে হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল শুরু হয়। কিশোর আরমান-ও আল্লাহ ও রাসূলের (সা.) মহব্বতে ইসলামের অবমাননাকারীদের বিরুদ্ধে রাজপথের মিছিলে যোগ দেন। মিছিলটি যখন অগ্রসর হচ্ছিল,
তখন ধর্মদ্রোহী ও বিরোধী চক্রের সশস্ত্র ক্যাডাররা মিছিলের ওপর আচমকা হামলা চালায়। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের বুলেট ও ধারালো অস্ত্রের আঘাতে ১৪ বছর বয়সী এই কিশোর ছাত্র মজলিস কর্মী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ করেন। আমীন

14/05/2026
শোকবাণী: চট্টগ্রাম জামেয়া ইসলামীয়া পটিয়ার মুহতামীম এর ইন্তেকালে শোক প্রকাশঢাকা, ৩০ মার্চ ২০২৬: চট্টগ্রাম জামেয়া ইসলামীয়া...
30/03/2026

শোকবাণী:

চট্টগ্রাম জামেয়া ইসলামীয়া পটিয়ার মুহতামীম এর ইন্তেকালে শোক প্রকাশ

ঢাকা, ৩০ মার্চ ২০২৬: চট্টগ্রাম জামেয়া ইসলামীয়া পটিয়ার মুহতামীম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাহের নদভী আজ চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

খেলাফত মজলিস নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

দ্বীনি ইলম চর্চা ও শিক্ষাদানে তাঁর সকল অবদান মহান আল্লাহ কবুল করুন এবং তাঁর শূন্যতা পূরণ করে দিন, নেতৃদ্বয় এই কামনা করেন।

বার্তা প্রেরক

(প্রকৌশলী আবদুল হাফিজ খসরু)
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
খেলাফত মজলিস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রত্যাশা - উচ্চ আদালত সহ সরকারি সকল দফতরে বাংলা ভাষার প্রাধান্য সৃষ্টি হোক
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রত্যাশা - উচ্চ আদালত সহ সরকারি সকল দফতরে বাংলা ভাষার প্রাধান্য সৃষ্টি হোক

মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের শুভেচ্ছাঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: পবিত্র মাস রমজান ১৪৪৭ হিজর...
18/02/2026

মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: পবিত্র মাস রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাহে রমজান মুসলমানদের জীবনে আত্মিক পরিশুদ্ধতা নিয়ে আসে। এক মাস দিনের বেলায় উপবাস, শারিরীক চাহিদা নিয়ন্ত্রণ, রাতের বেলায় তারাবীহ ও তাহাজ্জুদ নামাযের কঠোর সাধনার মাধ্যমে একজন মুসলিম নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। শয়তানের প্ররোচনা থেকে মুক্তি লাভ করে মহান আল্লাহর প্রতি নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করার সুযোগ লাভ করে।

এই মাসে যথাযথ সিয়াম সাধনা সমাজ ও রাষ্ট্রে ইনসাফ এবং সাম্যের বার্তা দেয়, মিথ্যা ও অসত্য দূরীভূত করে। এই মাসে ঐশীগ্রন্থ আল-কুরআন নাযিল হয়েছে যা মানুষের জন্য পথপ্রদর্শক। আমাদের সকলকে কুরআন চর্চা বাড়াতে হবে।
এই মাসে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ বদর যেখানে মিথ্যা পরাজিত হয়ে সত্য দ্বীন হিসেবে ইসলামের রাজনৈতিক উত্থান ঘটেছিল। যুগে যুগে যেখানে মিথ্যা অপশক্তি আধিপত্য বিস্তার করেছে সেখানেই বদরী চেতনায় উজ্জীবিত হয়ে মুসলমানরা সংগ্রাম চালিয়েছে, নিপীড়িতদের মুক্তির ব্যবস্থা করেছে। বছরের পর বছর ধরে চলা ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। যুদ্ধ বন্ধ হলেও গাজাবাসী সেখানে আজ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। মিয়ানমারে নিপীড়িত রোহিঙ্গা মুসলিমরা আজও তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত।

ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডবে সাধারণ মুসলমান সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনযাত্রা আজ দুর্বিসহ হয়ে উঠেছে। অসহায় মজলুম মানুষের মুক্তির জন্য বদরী চেতনায় উজ্জীবিত হয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে। বাংলাদেশের উদ্বাস্তু ক্যাম্প থেকে রোহিঙ্গাদেরকে নিজ দেশে নিরাপদে প্রত্যাবাসন, ভারতে মুসলিম সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং গাজায় প্রতিরক্ষা ও পুনর্গঠন কার্যক্রম জোরদার করতে জাতিসংঘ, সার্ক, ওআইসি, আরবলীগ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই কার্যকর ভূমিকা পালন করতে হবে।

আমরা বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে আহ্বান জানাতে চাই, রমজানে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করুন। খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবি মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করুন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। অশ্লীলতা ও বেহায়পনা নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। জনগণকে আহ্বান জানাতে চাই, রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। আল্লাহ আমাদের সহায় হোন।

এবারের রমজানে আমরা সকলে যাতে রহমত ও মাগফিরাত পাই এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি মহান আল্লাহর কাছে সেই কামনা করছি। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা।

বার্তা প্রেরক:

(প্রকৌশলী আবদুল হাফিজ খসরু)
কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক
খেলাফত মজলিস

সারাদেশের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফলের লাইভ আপডেট
12/02/2026

সারাদেশের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফলের লাইভ আপডেট

সদরে জমিয়তের বিপরীতে সিলেট-৫ অভিনন্দন মুফতি আবুল হাসান হাফি.খেলাফত মজলিস দেয়াল ঘড়ি, ১১ দলীয় ঐক্য
12/02/2026

সদরে জমিয়তের বিপরীতে সিলেট-৫ অভিনন্দন মুফতি আবুল হাসান হাফি.
খেলাফত মজলিস দেয়াল ঘড়ি, ১১ দলীয় ঐক্য

Address

Fatikchari

Alerts

Be the first to know and let us send you an email when খেলাফত মজলিস ফটিকছড়ি উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to খেলাফত মজলিস ফটিকছড়ি উপজেলা:

Shortcuts

Share