আল ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদ

আল ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদ ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসার সাবেক শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব ও সামাজিক সংগঠন

💐 শুভ বিবাহ ও দাম্পত্য জীবনের শুভকামনা 💐আল-ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সুজান আহমদ ফাহাদ-এর শুভ বিবা...
27/08/2026

💐 শুভ বিবাহ ও দাম্পত্য জীবনের শুভকামনা 💐

আল-ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সুজান আহমদ ফাহাদ-এর শুভ বিবাহ উপলক্ষে আল-ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা,সাবেক সভাপতি, বর্তমান সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও অন্যতম সদস্যবৃন্দ নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে তাঁদের পাশে উপস্থিত হন।

আল্লাহ তায়ালা নবদম্পতির দাম্পত্য জীবনকে ভালোবাসা, সুখ, শান্তি ও বরকতে পরিপূর্ণ করুন। তাঁদের জীবনের প্রতিটি পদক্ষেপে কল্যাণ দান করুন এবং নেক ও সুখী দাম্পত্য জীবন নসিব করুন। 🤲

নবদম্পতির জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। ❤️

#আলইমতেহান_ছাত্র_কল্যাণ_পরিষদ #শুভবিবাহ #নবদম্পতি #দোয়া_ও_শুভকামনা

১২ই রবিউল আওয়ালঈদে মিলাদুন্নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামনবীর ভালোবাসায় হৃদয় হোক পরিপূর্ণ, জীবন হোক শান্তি ও সৌন্দর্য...
26/08/2026

১২ই রবিউল আওয়াল

ঈদে মিলাদুন্নবী

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নবীর ভালোবাসায় হৃদয় হোক পরিপূর্ণ, জীবন হোক শান্তি ও সৌন্দর্যের পথে আলোকিত।

দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদেরপ্রাণঢালা অভিনন্দন।
10/08/2026

দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের
প্রাণঢালা অভিনন্দন।

একজন আদর্শ শিক্ষক কখনো অবসর নেন না। তিনি তাঁর জ্ঞান, আদর্শ ও উত্তম চরিত্রের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে আজীবন বেঁচ...
23/07/2026

একজন আদর্শ শিক্ষক কখনো অবসর নেন না। তিনি তাঁর জ্ঞান, আদর্শ ও উত্তম চরিত্রের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে আজীবন বেঁচে থাকেন।
ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোঃ আব্দুল মুতালিব স্যার-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।
স্যারের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান আল্লাহ তাআলা কবুল করুন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত ও পরকালের সর্বোত্তম প্রতিদান কামনা করছি। আমীন।
সৌজন্যে:
ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসা ও আল ইমতেহান ছাত্রকল্যাণ পরিষদ।

#বিদায়_সংবর্ধনা #আব্দুল_মুতালিব_স্যার #ফেঞ্চুগঞ্জ_মোহাম্মদিয়া_কামিল_মাদরাসা #ফেঞ্চুগঞ্জ_মোহাম্মদিয়া_হিফজুল_কুরআন_মাদরাসা েহান_ছাত্রকল্যাণ_পরিষদ #শিক্ষকের_সম্মান #দোয়ার_অনুরোধ

আলহামদুলিল্লাহ, সকলের সহযোগিতায় ক্বিরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতার বিতরণী অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
06/07/2026

আলহামদুলিল্লাহ, সকলের সহযোগিতায় ক্বিরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতার বিতরণী অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

06/07/2026

আল-ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদ এর উদ্যেগে আয়োজিত ক্বিরাত,হামদ- নাত ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান -২০২৬

আল-ইমতেহান ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিতক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা–২০২৬গ্র্যান্ড ফাইনাল রাউন্ডের ফলাফলসকল প্র...
03/07/2026

আল-ইমতেহান ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত

ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা–২০২৬

গ্র্যান্ড ফাইনাল রাউন্ডের ফলাফল

সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যাঁর অশেষ রহমতে আজ ০৩ জুলাই ২০২৬ ইং, শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা–২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল পর্ব।

📖 ক্বিরাত প্রতিযোগিতায় সেরা ৩ জন

প্রথম স্থান: কামরান আহমদ (সিলেট সদর)
দ্বিতীয় স্থান: আব্দুর রাহীম বিন মোহাম্মদ (হরিপুর, সিলেট)
তৃতীয় স্থান: রিহান আহমদ (লালাবাজার, সিলেট)

🎙️ হামদ-নাত প্রতিযোগিতায় সেরা ৩ জন

প্রথম স্থান: রাহিম আহমদ (মোগলাবাজার, সিলেট)
দ্বিতীয় স্থান: জুবায়ের রুহি (সিলেট সদর)
তৃতীয় স্থান: রুহুল আমিন (মোগলাবাজার, সিলেট)

সকল বিজয়ী প্রতিযোগীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় বিচারকমণ্ডলী এবং আয়োজকবৃন্দের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা। আপনাদের আন্তরিক সহযোগিতা, উৎসাহ ও সমর্থনের ফলেই এই সুন্দর আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

03/07/2026

আল-ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত

কিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠান এর চিত্র

03/07/2026

আল-ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত

কিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠান চলছে...

Address

Fenchuganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category