ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং চরচান্দিয়া ইউনিয়ন, সোনাগাজী, ফেনী

  • Home
  • Bangladesh
  • Feni
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং চরচান্দিয়া ইউনিয়ন, সোনাগাজী, ফেনী

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং চরচান্দিয়া ইউনিয়ন, সোনাগাজী, ফেনী ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং চরচান্দিয়া ইউনিয়ন শাখার অফিসিয়াল পেইজ।
কার্যালয়: কাতার মার্কেট, ওলামা বাজার, চরচান্দিয়া, সোনাগাজী, ফেনী।
(1)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চবি শাখার উদ্যোগে জুলাই শহীদের স্মরণে দোয়া ও ইসলাহী মাহফিলে বয়...
30/08/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চবি শাখার উদ্যোগে জুলাই শহীদের স্মরণে দোয়া ও ইসলাহী মাহফিলে বয়ান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই) ।

২৯ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় মসজিদ, চবি।

বিপ্লবী অভিনন্দন 💐ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনী জেলা দুইবারের সভাপতি, ইসলামী...
29/08/2026

বিপ্লবী অভিনন্দন 💐
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনী জেলা দুইবারের সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা ও ফেনী পৌর সাবেক প্রথম সভাপতি সোনাগাজী ৬ নং চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ এর হাতপাখা প্রতীকে সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম সারওয়ার সিরাজী Mohammad Golam Sarowar Siraji ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মনোনীত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সোনাগাজী পৌর শহরের ৫নং ওয়ার্ডে গতকাল রাতে আগুনে পুডে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করে ইসলামী আন...
28/08/2026

সোনাগাজী পৌর শহরের ৫নং ওয়ার্ডে গতকাল রাতে আগুনে পুডে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করে ইসলামী আন্দোলন বাংলাদেশ- সোনাগাজী উপজেলা, ফেনীর নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা নবনির্বাচিত সভাপতি মুফতি আবদুর রহমান ফরহাদ, সেক্রেটারি, হাফেজ হিজবুল্লাহ সহ অন্যন্য দায়িত্বশীলবৃন্দ।

সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তিগঠন ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে হোক নবজাগরণপ্রতিষ্ঠাবার...
27/08/2026

সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তিগঠন ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে হোক নবজাগরণ

প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ
২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, দুপুর ২টা

শহীদ ওসমান হাদী চত্ত্বর
শাহবাগ, ঢাকা

প্রধান অতিথি:
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই)
আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

সভাপতি:
মুনতাছির আহমাদ
কেন্দ্রীয় সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
Islami Chhatra Andolan Bangladesh

27/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা সম্মেলন ও নাশিদ সন্ধ্যা

ইসলামী আন্দোলন বাংলাদেশ- সোনাগাজী উপজেলা, ফেনী র নবনির্বাচিতসভাপতি, মুফতি আবদুর রহমান ফরহাদসেক্রেটারি, হাফেজ হিজবুল্লাহ
27/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ- সোনাগাজী উপজেলা, ফেনী র নবনির্বাচিত
সভাপতি, মুফতি আবদুর রহমান ফরহাদ
সেক্রেটারি, হাফেজ হিজবুল্লাহ

শরিয়াহ আইন ব্যতিত দেশে শান্তি ফিরে আসবে না-অধ্যাপক আশরাফ আলী আকনপ্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ।উপজেলা সম্মেল...
27/08/2026

শরিয়াহ আইন ব্যতিত দেশে শান্তি ফিরে আসবে না-
অধ্যাপক আশরাফ আলী আকন
প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

উপজেলা সম্মেলন২৬ ঈ.
ইসলামী আন্দোলন বাংলাদেশ- সোনাগাজী উপজেলা, ফেনী

ইসলামী আন্দোলন বাংলাদেশ- সোনাগাজী উপজেলা, ফেনী র উপজেলা সম্মেলন সফল হোকপ্রধান অতিথি,অধ্যাপক আশরাফ আলী আকনপ্রেসিডিয়াম সদস...
26/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ- সোনাগাজী উপজেলা, ফেনী র উপজেলা সম্মেলন সফল হোক
প্রধান অতিথি,
অধ্যাপক আশরাফ আলী আকন
প্রেসিডিয়াম সদস্য, Islami Andolan Bangladesh

বিশেষ অতিথি,
প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ,ফেনী জেলা ।
আলহাজ্ব একরামুল হক ভুইঞা
সেক্রেটারি, ফেনী জেলা।
শাইখুল হাদিস মাওলানা আবদুর রাজ্জাক
সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, ফেনী জেলা
আলহাজ্ব Saif Uddin Shipon
সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞয়া)
মুফতি মুহাম্মদ আবদুর রহমান ফরহাদ
এসিস্ট্যান্ট সেক্রেটারি, ফেনী জেলা

চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার তীব্র নিন্দাখুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্...
21/08/2026

চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার তীব্র নিন্দা
খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে -আতিকুর রহমান মুজাহিদ

নারায়ণগঞ্জের বন্দরে চাঁদাবাজি ও মাদক চোরাচালানির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ বুলবুলকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী।

আজ (২১শে আগষ্ট) রাতে এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চাঁদাবাজির প্রতিবাদ করায় মুহাম্মাদ বুলবুলের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক, বর্বর ও নিন্দনীয়। একজন নাগরিকের ন্যায়সংগত প্রতিবাদের অধিকারকে সন্ত্রাসী শক্তি দিয়ে দমন করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

নেতৃদ্বয় বলেন, বন্দরে চাঁদাবাজির প্রতিবাদ করায় এর আগেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা নুর হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রমাণ করে, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে।

তারা অবিলম্বে মুহাম্মাদ বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক পরিচয়ে অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নেতৃদ্বয় আরও বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয় থাকতে পারে না; অপরাধীর পরিচয় একটাই—সে অপরাধী। সরকার যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় কিংবা তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে জনগণের ক্ষোভ ভয়াবহ রূপ নিতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা মরহুম মুহাম্মাদ বুলবুলের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও আইনানুগভাবে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বার্তা প্রেরক
মুহাম্মাদ আবু বকর সিদ্দীক
প্রচার সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

Address

Feni
3930

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং চরচান্দিয়া ইউনিয়ন, সোনাগাজী, ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share