Feni University Social Services Club

Feni University Social Services Club "ফেনী বিশ্ববিদ্যালয়ের একটি সেচ্ছাসেবী মানবিক ও সামাজিক সংগঠন"

ফেনী ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের নেতৃত্ব হস্তান্তর: অনুষ্ঠিত হলো "Hand in Hand: Club Transition Ceremony"ক্লা...
20/07/2026

ফেনী ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের নেতৃত্ব হস্তান্তর: অনুষ্ঠিত হলো "Hand in Hand: Club Transition Ceremony"

ক্লাবের নেতৃত্ব হস্তান্তর এবং দায়িত্বের ধারাবাহিকতা বজায় রাখতেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান মডারেটর হাসান আহমেদ স্যার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোঃ মাসুদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহা. মোস্তাফিজুর রহমান এবং ক্লাবের প্রাক্তন মডারেটর সুদীপ দাস স্যার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোঃ মাসুদুল হক চৌধুরী স্যার তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, সামাজিক কাজের সব প্রতিদান যে আমরা এই পৃথিবীতেই পেয়ে যাব, বিষয়টি তেমন নয়; বরং মানুষের কল্যাণে করা এই কাজগুলোর প্রকৃত প্রতিদান আমরা মহান আল্লাহর কাছে পাব।

এরপর অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে বিদায় ও সম্মাননা জানানো হয় আমাদের বিগত এক্সিকিউটিভ কমিটির সদস্যদের। ক্লাবের উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে বিদায়ী কমিটির অক্লান্ত পরিশ্রম ও অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিগত কমিটির সাধারণ সম্পাদক (General Secretary) সাইফুল ইসলাম অন্তর তার বক্তব্যে সততা, ন্যায়, নিষ্ঠা, ঐক্য ও দায়িত্বের সাথে কাজ করার আহ্বান জানান।সাবেক অর্থ সম্পাদক (Finance Secretary) মোঃ সাইফ উল্লাহ রনি তাঁর বিদায়ী বক্তব্যে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে বলেন, যেকোনো বড় অর্জনে ঐক্যের কোন বিকল্প নেই।একই সাথে, একঝাঁক তরুণ ও উদ্যমী মুখ নিয়ে গঠিত হয়েছে আমাদের নতুন এক্সিকিউটিভ কমিটি। ক্লাবের মহৎ উদ্দেশ্য ও মানবিক কাজগুলোকে আরও বহুদূর এগিয়ে নেওয়ার প্রত্যয়ে তারা অটুট।

You are invited to join today's ceremony 🥰📍 Venue: D-201 | ⏱️ Time: 12:00 PM
20/07/2026

You are invited to join today's ceremony 🥰
📍 Venue: D-201 | ⏱️ Time: 12:00 PM

Counting down to a special milestone!⏳On Monday, the Feni University Social Services Club family will come together for ...
18/07/2026

Counting down to a special milestone!⏳

On Monday, the Feni University Social Services Club family will come together for our internal "Hand in Hand" Club Transition Ceremony.

This gathering will be our moment to pause, reflect, and celebrate the incredible journey of our club:
- Honoring the Past: A heartfelt farewell to our amazing outgoing committee members who have dedicated so much to our mission.
- Welcoming the Future: A warm internal reception for our incoming leaders as they prepare to take the reins.

🗓️ Date & time: July 20, 2026 | 12:00 PM
📍 Venue: D-201

Chittagong is facing a severe flood crisis, and thousands of families are currently vulnerable. As a community, we canno...
10/07/2026

Chittagong is facing a severe flood crisis, and thousands of families are currently vulnerable. As a community, we cannot stand by. It is our collective responsibility to step up and support those in distress.

We are proud to present the new Executive Committee of the Feni University Social Services Club!
30/05/2026

We are proud to present the new Executive Committee of the Feni University Social Services Club!

ফেনী ইউনিভার্সিটি সোশাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আযহা মুবারাক।কুরবানী আমাদের শুধু ত্যাগের শিক্ষাই দ...
27/05/2026

ফেনী ইউনিভার্সিটি সোশাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আযহা মুবারাক।

কুরবানী আমাদের শুধু ত্যাগের শিক্ষাই দেয় না, বরং আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ দেয়। চলুন, এই ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ না রেখে ভাগ করে নিই সবার সাথে।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ, সুদৃঢ় হোক সামাজিক বন্ধন।

Announcement of the Feni University Social Services Club Executive Committee 2026Office of the Students' Adviser, Date: ...
20/05/2026

Announcement of the Feni University Social Services Club Executive Committee 2026
Office of the Students' Adviser, Date: 20.05.26

ফেনী ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে ‘দুই টাকায় শীতবস্ত্রের’ আয়োজন করা হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেল...
21/12/2025

ফেনী ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে ‘দুই টাকায় শীতবস্ত্রের’ আয়োজন করা হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

ফেনী ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের মডারেটর হাসান আহমদের সভাপত্বিতে কর্মসূচির উদ্ভোধন করেন ট্রাস্ট্রি বোর্ডের মেম্বার সেক্রেটারি ডা.এ এস এমটি উল্লাহ চৌধুরী বায়েজিদ ও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কাশেম।

এসময় উপস্থিত ছিলেন সোশ্যাল সার্ভিস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম তামিম, সেক্রেটারি সাইফুল ইসলাম অন্তরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

সোশ্যাল সার্ভিস ক্লাবের মডারেটর হাসান আহমদ বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই সোশ্যাল সার্ভিস ক্লাবের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় ‘দুই টাকায় শীতবস্ত্র’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল, শীতে যারা কষ্টে আছেন শহরের সেই মানুষগুলো যেন এই কর্মসূচির মাধ্যমে উপকৃত হন।

ক্লাবের সেক্রেটারি সাইফুল ইসলাম অন্তর বলেন, এটি কোনো দান হিসেবে নয়; বরং সামান্য বিনিময়ের মাধ্যমে যেন অসহায় মানুষজন শীত থেকে রক্ষা পেতে পারেন সেই চিন্তা থেকেই কর্মসূচির নামকরণ করা হয়েছে ‘দুই টাকায় শীতবস্ত্র’। আগামীতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

21/12/2025
আগামীকাল দুপুর ৩ টায় শহীদ মিনার প্রাঙ্গনে আমাদের এই আয়োজন ,সকলে আমন্ত্রিত। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং উপস্থিতি আমাদে...
20/12/2025

আগামীকাল দুপুর ৩ টায় শহীদ মিনার প্রাঙ্গনে আমাদের এই আয়োজন ,সকলে আমন্ত্রিত। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং উপস্থিতি আমাদের উদ্দেশ্যকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

Address

Feni University
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni University Social Services Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share