10/07/2026
সোনাগাজীতে এনসিপির পথযাত্রায় হামলার ঘটনায় ফেনী জেলা এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
গতকাল ০৯-০৭-২০২৬ তারিখে সোনাগাজী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পথযাত্রা কর্মসূচি চলাকালে ফেনী জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আল মুজাহিদের ওপর কথিত বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় ফেনী জেলা এনসিপি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি, প্রত্যেক রাজনৈতিক সংগঠনের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা উচিত।
ফেনী জেলা এনসিপির আহবায়ক ও সদস্য সচিব অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। পাশাপাশি আহত নেতা জুবায়ের আল মুজাহিদের দ্রুত সুস্থতা কামনা করছি।
আমরা সকল নেতা-কর্মীকে শান্ত, সংযত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।