Social Work Club. Feni Govt. College, Feni

Website

Social Work Club. Feni Govt. College, Feni Your journey towards social impact starts here

(Official Page of Social Work Club)

08/09/2026

SOCIAL WORK DEPARTMENT
SESSION 2023–24
FENI GOVERNMENT COLLEGE 🤍


30/08/2026

A year of us. A year of memories. And this is just the beginning. 🎬✨

আমাদের ক্লাবটা শুধু একটা সংগঠন নয়,এটা আমাদের সবার একসাথে এগিয়ে যাওয়ার একটা জায়গা। এভাবেই একসাথে থাকি, একসাথে কাজ করি, এক...
30/08/2026

আমাদের ক্লাবটা শুধু একটা সংগঠন নয়,
এটা আমাদের সবার একসাথে এগিয়ে যাওয়ার একটা জায়গা। এভাবেই একসাথে থাকি, একসাথে কাজ করি, একসাথে এগিয়ে যাই। আজকের মাসিক সভাটা সত্যিই সুন্দরভাবে গিয়েছে। ❤️

কিছু কথা, কিছু পরিকল্পনা আর সবার আন্তরিক মতামত—সব মিলিয়ে সময়টা মনে রাখার মতো হয়ে থাকলো।আজকের এই সুন্দর সময়টার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনী সরকারি কলেজ আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতায় আমাদের সমাজকর্ম বিভাগের ১ম বর্ষের শিক...
27/08/2026

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনী সরকারি কলেজ আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতায় আমাদের সমাজকর্ম বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো: আশরাফুল ইসলাম ২য় স্থান অর্জন করেছে।

​তার এই চমৎকার অর্জনে Social Work Club-এর পক্ষ থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। ​আল্লাহ তাআলা তোমার এই পথচলাকে আরও বরকতময় করুন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের তাওফিক দান করুন। ❤️

26/08/2026

SOCIAL WORK DEPARTMENT
SESSION 2023–24
FENI GOVERNMENT COLLEGE 🌊🤍


🩸 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন 🩸মানবতার সেবায় তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী কার্...
23/08/2026

🩸 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন 🩸

মানবতার সেবায় তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে Rotaract Club of Feni Govt. College-এর উদ্যোগে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও নতুন সদস্য গ্রহণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

কর্মসূচিতে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করা এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে নতুন সদস্য গ্রহণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এই মহতী আয়োজনে Club Partner হিসেবে যুক্ত থাকতে পেরে Social Work Club. Feni Govt. College, Feni গর্বিত ও আনন্দিত। মানবিক কার্যক্রমে বিভিন্ন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণ তরুণদের আরও বেশি সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজে সম্পৃক্ত করবে বলে আমরা বিশ্বাস করি।

Club Partner হিসেবে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ Social Work Club, Feni Government College-এর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 🏆

অনুষ্ঠানে Social Work Club, Feni Government College-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন, Health Unit-এর দায়িত্বশীল হাবিবা আলম ইতু এবং Environment Unit-এর দায়িত্বশীল গোবিন্দ সরকার। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রাল-এর জয়েন্ট সেক্রেটারি রো: আনোয়ার হোসেন, প্রাক্তন জেলা রোটার‍্যাক্ট প্রতিনিধি শরিফুল ইসলাম অপু, রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী গভমেন্ট কলেজ-এর ফার্স্ট প্রেসিডেন্ট ওসমান গনী রাসেল, রাসেল ফার্মা-এর স্বত্বাধিকারী শহিদুল ইসলাম রাসেল, রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী গভমেন্ট কলেজ-এর প্রেসিডেন্ট নুরুল আমিন সজিব, সেক্রেটারি তাহসীন শাহরিয়ার আদর, ট্রেজারার ইশরাক রহমানসহ বিভিন্ন Club Partner সংগঠনের সদস্যবৃন্দ।

🤝 Club Partner:
🔴 Humanity Is Life
🩸 Feni University Law & Blood Cell (FULBC)
🎓 Social work club, Feni Government College
🤝 Feni University Social Service Club

💊 সার্বিক সহযোগিতায়:
রাসেল ফার্মা
(আশা ডেন্টার-এর অঙ্গ প্রতিষ্ঠান)

আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য Rotaract Club of Feni Govt. College-কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।

রক্তের গ্রুপ জানা হোক, রক্তদানে সচেতনতা বাড়ুক, মানবতার সেবায় তরুণরা এগিয়ে আসুক।

Happy Birthday, Gobindo Sarkar! 💙May your days bloom with happiness, your efforts inspire others, and your journey with ...
21/08/2026

Happy Birthday, Gobindo Sarkar! 💙

May your days bloom with happiness, your efforts inspire others, and your journey with the Environment Unit grow even greener. Keep shining and keep making a difference! 🎂

আজ সোশ্যাল ওয়ার্ক ক্লাবের English Unit-এর স্পোকেন ইংলিশ সেশনটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে! ​আমাদের প্রথম বর্ষের নত...
26/07/2026

আজ সোশ্যাল ওয়ার্ক ক্লাবের English Unit-এর স্পোকেন ইংলিশ সেশনটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে! ​আমাদের প্রথম বর্ষের নতুন সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে চমৎকার রূপ দিয়েছে। স্পোকেন ইংলিশের ভয় দূর করা, আত্মবিশ্বাস বাড়ানো এবং ফ্লুয়েন্সি আনার এই যাত্রায় সবার উৎসাহ সত্যিই প্রশংসনীয়।

​ধন্যবাদ উপস্থিত প্রতিটি সদস্যকে সেশনটি এত সুন্দর করে তোলার জন্য। প্রতিদিনের এই ছোট্ট চর্চাই আমাদের যোগাযোগের দক্ষতাকে এক ধাপ এগিয়ে নেবে, ইনশাআল্লাহ! 💙

​

প্রথম বর্ষের শ্রেণি প্রতিনিধি (CR) নির্বাচন সফলভাবে সম্পন্ন।ফেনী সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদ...
12/07/2026

প্রথম বর্ষের শ্রেণি প্রতিনিধি (CR) নির্বাচন সফলভাবে সম্পন্ন।

ফেনী সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শ্রেণি প্রতিনিধি (CR) নির্বাচন–২০২৬ আজ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থীদের গণতান্ত্রিক অংশগ্রহণ, নেতৃত্বের বিকাশ এবং দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ নির্বাচনকে প্রাণবন্ত করে তোলে।

নির্বাচন কার্যক্রমের সার্বিক সমন্বয়, ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিল - Social Work Club. Feni Govt. College, Feni....

নির্বাচিত শ্রেণি প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। আশা করা যায়, তারা বিভাগের শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, একাডেমিক পরিবেশ উন্নয়ন এবং ইতিবাচক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Address

Feni Government College, Social Work Department
Feni

Opening Hours

Monday 10:00 - 14:00
Tuesday 10:00 - 14:00
Wednesday 10:00 - 14:00
Thursday 10:00 - 14:00
Sunday 10:00 - 13:00

Alerts

Be the first to know and let us send you an email when Social Work Club. Feni Govt. College, Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category