04/10/2026
ছাগলনাইয়ায় পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত, মেয়র প্রার্থী ঘোষণা
ছাগলনাইয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাগলনাইয়া পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে পৌর জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া পৌর জামায়াতের আমীর মুফতি মির্জা আবদুল হান্নান এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি সালা উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর জননেতা মুফতি আবদুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান মুজিব, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াস, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুর রউফ, ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমীর আজাদ হোসাইন, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো. ইয়াসিন, ছাগলনাইয়া পৌর মেয়র প্রার্থী আজাদ চৌধুরী, জামায়াত নেতা তফাজ্জল হোসেন এবং ছাগলনাইয়া পৌর আইবিডব্লিউ সভাপতি জয়নাল আবেদীন।
সমাবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে আসন্ন ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী হিসেবে আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী আজাদের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নামও প্রকাশ করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, জনকল্যাণমূলক কাজ সম্প্রসারণ এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নেতৃবৃন্দের দিকনির্দেশনামূলক বক্তব্যে উপস্থিত কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা মানুষের কল্যাণ ও আদর্শিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।