AC Land Fulbari, Kurigram

AC Land Fulbari, Kurigram উত্তম সেবার প্রতিশ্রুতিবদ্ধ

23/01/2026
সম্মানিত ফুলবাড়ীবাসী, আসসালামু আলাইকুম। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু ব্যক্তি ব্যক্তিগত বা ব্যাবসায়িক উদ্দেশ্যে কৃষি জমি...
28/12/2025

সম্মানিত ফুলবাড়ীবাসী,
আসসালামু আলাইকুম।

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু ব্যক্তি ব্যক্তিগত বা ব্যাবসায়িক উদ্দেশ্যে কৃষি জমি হতে মাটি কাটছেন যা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ সংক্রান্ত আইনের ধারাগুলো নিচে দেয়া হলোঃ

১। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর পঞ্চম তফসিলের ধারা ১১
২। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ০৪ ধারা এবং
৩। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা।

নিজে আইন জানুন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন।

সহকারী কমিশনার (ভূমি)
ফুলবাড়ী, কুড়িগ্রাম।

দলিল সম্পাদনার ক্ষেত্রে দলিল দাতার থেকে দলিল গ্রহীতাকে বেশি সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন।প্রথমত, দলিল দাতা ও গ্রহীতার নাম ...
17/12/2025

দলিল সম্পাদনার ক্ষেত্রে দলিল দাতার থেকে দলিল গ্রহীতাকে বেশি সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন।

প্রথমত, দলিল দাতা ও গ্রহীতার নাম সঠিক আছে কি না তা ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে নিতে হবে। ভোটার আইডি কার্ড এ কোন ব্যক্তির নাম আবদুল করিম ওরফে আব্দুল রহিম হিসেবে লেখা থাকে না। তাই দলিলে ও এরকম লেখাটা যৌক্তিক নয়।

দ্বিতীয়, দলিল দাতার সাথে খতিয়ান /পর্চায় উল্লিখিত নামের সঠিকতা থাকতে হবে। যদি সঠিক না থাকে তবে তা উপযুক্ত ডকুমেন্টস দিয়ে সংশোধন করতে হবে। করনিক ভুল হলে তার জন্য আবেদন সংশ্লিষ্ট ভূমি অফিসে করতে পারেন।

তৃতীয়ত, জমির তফশিল সঠিক আছে কি না তা যাচাই করে নিতে হবে।

চতুর্থত, জমির শ্রেনী সঠিক আছে কি না যাচাই করে নেয়া।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জমির দাতার জমিটির সাথে খাস জমির সংশ্লিষ্ট তা রয়েছে কী না তা যাচাই করাটা অবশ্য কর্তব্য। এক্ষেত্রে দলিল গ্রহীতার উচিত ক্র‍য়কৃত জমির বিগত ২৫ বছর এর জমির মালিকানা বিবরন ও জমির পূর্বের রেকর্ড যাচাই করা।

সহকারী কমিশনার (ভূমি)
ফুলবাড়ী, কুড়িগ্রাম

Address

Fulbari

Website

Alerts

Be the first to know and let us send you an email when AC Land Fulbari, Kurigram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share