Gaibandha Palli Bidyut Samity

Call Website

Gaibandha Palli Bidyut Samity If has significant and sustained impact on agricultural growth, industrialization and business & commercial activities in the rural areas.

Gaibandha Palli Bidyut Samity is an autonomous power distributor in Gaibandha District(except Sadullapur, Sundorgonj upzila) under Bangladesh Rural Electrification Board in Bangladesh. Since its inception in 1999, Gaibandha Palli Bidyut Samity is playing a vital role in Agricultural, Industrial and Socio-Economic Development of Gaibandha District. The Rural Electrification Program conducted by Gaibandha Palli Bidyut Samity has acted a leap-forward in the development of socio-economic structure of rural areas in Gaibandha District as well as entire Bangladesh. It is a consumer owned entity organized on the basic principles of Co-operative for distribution of electric power to its members and operates on No Loss - No Profit basis for the mutual benefits of all its Members.

সুখবর!সোলার ব্যবসা করার দারুন সুযোগ!
22/09/2026

সুখবর!
সোলার ব্যবসা করার দারুন সুযোগ!

সুখর!এবার ছাদ থেকে আয়ের সুযোগ!
22/09/2026

সুখর!
এবার ছাদ থেকে আয়ের সুযোগ!

সোলার সিস্টেম স্থাপনে আগ্রহী গ্রাহকদের সেবা প্রদানের জন্য "Service Provider" নির্বাচন/তালিকাভুক্তির বিজ্ঞপ্তি।বিস্তারিত ...
19/09/2026

সোলার সিস্টেম স্থাপনে আগ্রহী গ্রাহকদের সেবা প্রদানের জন্য "Service Provider" নির্বাচন/তালিকাভুক্তির বিজ্ঞপ্তি।
বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন৷

16/09/2026
16/09/2026

⚠️ হুকিং ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার বর্জন করুন: আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন ⚠️

গোবিন্দগঞ্জ জোনাল অফিসের আওতাধীন খানসাপাড়া গ্রামে সম্প্রতি এলটি বেয়ার লাইনে হুকিং করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে একটি সফল অভিযান চালানো হয়েছে। অপরাধস্থলে অবৈধ তার জব্দ করে, পোল ডিসকানেক্ট (ডিসি) ও এসডিসহ মিটার রিমুভ করা হয়েছে।
বিদ্যুৎ চুরি শুধু একটি আইনি অপরাধই নয়, এটি আমাদের সমাজ ও জাতীয় অর্থনীতির জন্য একটি মারাত্মক হুমকি।
কেন অবৈধ বিদ্যুৎ ব্যবহার পরিহার করবেন?

* জীবননাশের ঝুঁকি: হুকিংয়ের কারণে যেকোনো সময় তার ছিঁড়ে বড় ধরনের অগ্নিকাণ্ড কিংবা মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

* সিস্টেম লস ও লোডশেডিং: অবৈধ সংযোগের ফলে লাইনে অতিরিক্ত লোড তৈরি হয়, যা ট্রান্সফরমার বিকল করে এবং সাধারণ গ্রাহকদের লোডশেডিংয়ের ভোগান্তিতে ফেলে।

* কঠোর আইনি শাস্তি: বিদ্যুৎ আইন, ২০১৮ অনুযায়ী বিদ্যুৎ চুরি বা হুকিং করলে মোটা অঙ্কের জরিমানা এবং জেল বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ। আসুন, নিজে সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি। আপনার আশেপাশে কোথাও অবৈধ বিদ্যুৎ ব্যবহার হতে দেখলে নিকটস্থ জোনাল অফিসে বা বিদ্যুৎ বিভাগে তথ্য দিন।
নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন।

#সচেতনতা #বিদ্যুৎআইন #গোবিন্দগঞ্জ #গাইবান্ধাপবিস #অবৈধবিদ্যুৎউচ্ছেদ #দেশগড়ুন

গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান চলমান রয়েছে।বিদ্যুৎ চুরি ও ...
08/09/2026

গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান চলমান রয়েছে।

বিদ্যুৎ চুরি ও রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার রোধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযানে অবৈধ সংযোগ সনাক্ত হওয়া মাত্রই নিচের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে:

* সংযোগ বিচ্ছিন্ন: তাৎক্ষণিকভাবে সার্ভিস ড্রপ (তার) খুলে সংযোগ বিচ্ছিন্ন করা।
* ভারী জরিমানা: অবৈধ বিদ্যুৎ ব্যবহারের জন্য বড় অঙ্কের আর্থিক জরিমানা ও ক্ষতিপূরণ আদায়।
* আইনি মামলা: বিদ্যুৎ আইন, ২০১৮ অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের।

বিদ্যুৎ অপচয় ও চুরি রোধে আইন মেনে চলুন, জরিমানা ও কারাদণ্ড থেকে মুক্ত থাকুন। আইনানুগ ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

#গাইবান্ধা #পল্লীবিদ্যুৎ #অবৈধবিদ্যুৎউচ্ছেদ #আইনিঅভিযান #রাষ্ট্রীয়সম্পদ

*বিদ্যুৎ বন্ধের জরুরি বিজ্ঞপ্তি ⚠️* পলাশবাড়ী গ্রীডে ২৩০ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল রবিবার (৬/৯/২০২৬) স...
05/09/2026

*বিদ্যুৎ বন্ধের জরুরি বিজ্ঞপ্তি ⚠️*

পলাশবাড়ী গ্রীডে ২৩০ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল রবিবার (৬/৯/২০২৬) সকাল ০৬:০০ টা থেকে সকাল ০৯:০০ টা পর্যন্ত শহরগাছি ৩৩ কেভি ফিডার বন্ধ থাকবে।

উক্ত ফিডারের সাথে সংযুক্ত
* গাইবান্ধা সদর দপ্তর
* পলাশবাড়ী
* দাড়িয়াপুর
* কালীরবাজার পল্লী বিদ্যুৎ অফিসের আওতাভুক্ত এলাকায় সাময়িক বিদ্যুৎ থাকবে না।

কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য পবিস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রনোদনা সংক্রান্ত প্রজ্ঞাপন৷ বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন৷
02/09/2026

রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রনোদনা সংক্রান্ত প্রজ্ঞাপন৷ বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন৷



Address

Tulshighat
Gaibandha
5700

Alerts

Be the first to know and let us send you an email when Gaibandha Palli Bidyut Samity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share