25/07/2026
📢 গাংনী পৌরসভার জরুরি বিজ্ঞপ্তি
সম্মানিত গাংনী পৌরবাসী,
দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে গাংনী পৌরসভার পানি সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আমাদের কারিগরি দল ইতোমধ্যে সমস্যাটি দ্রুত সমাধানের জন্য নিরলসভাবে কাজ করছে। যত দ্রুত সম্ভব ত্রুটি মেরামত করে পুনরায় স্বাভাবিক পানি সরবরাহ চালু করা হবে, ইনশাআল্লাহ।
এই সাময়িক সময়ে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আন্তরিক অনুরোধ জানানো হচ্ছে।
গাংনী পৌরসভা
জনস্বার্থে প্রকাশিত