Bhawal Crush and Confession

Bhawal Crush and Confession ক্যাম্পাসের আঙ্গিনায় ক্রাশ খেয়ে অনুভূতি শেয়ার করার অনন্য প্লাটফর্ম।

 #1116From : Senior To : Ratiya RiyaDepartment: Islamic history and culture Session : (2024-2025)"Dear Junior,আমি জানি ন...
13/07/2026

#1116
From : Senior
To : Ratiya Riya
Department: Islamic history and culture
Session : (2024-2025)

"Dear Junior,
আমি জানি না তুমি এই কনফেশনটা দেখবে কি না, কিন্তু আমার মনের কথাগুলো বলার জন্য এটাই একমাত্র উপায় মনে হলো🤗
তোমাকে প্রথম দেখেই আমার মনে কেমন যেনো নাড়া দিয়ে উঠেছিলো, কিন্তু তোমার হাসিটা আমাকে আরও বেশি আকর্ষণ করেছে😊 শাড়ীতে তোমাকে অসাধারণ লাগে, যেন কোনো রাজকুমারী। আর তোমার রাগী চেহারাটাও আমার কাছে খুব মায়াবী লাগে, যেন একটা ছোট্ট বাচ্চা🤗
আমি জানি তুমি হয়তো আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে নিয়ে ভাবতে ভালোবাসি। তোমারে পাইলে আমার মনের রানি করে রাখবো, এই ভাবনাটাই আমাকে সারাক্ষণ উতলা করে রাখে!!

তোমার সাথে কথা বলার, তোমার গল্প শোনার, তোমার হাসি দেখার ইচ্ছা আমার অনেক দিনের।
তোমার হাসিতে আমার দিন শুরু, তোমার চোখে আমার রাতের ঘুম। তোমাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে দিন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। তুমি চাইলে বাস্তব হবে সব🥀
মনে হয় না কোন উত্তর পাবো তবুও অপেক্ষায় থাকবো।
তোমার জন্য শুভকামনা রইলো, আর নিজের খেয়াল রাখবে।💙

ইতি
অচেনা সিনিয়র । ❤

11/07/2026

#1115
From : তোমাতে মুগ্ধ একজন

To : Shekh Rubaiya Habib

Department : Mathematics (25-26)

তোমাকে নিয়ে লিখতে বসলে শব্দগুলো যেন নিজেরাই সাজতে শুরু করে। তবুও মনে হয়, আমার অনুভূতির গভীরতা প্রকাশ করার মতো শব্দ পৃথিবীতে খুব কমই আছে।

জানো, তুমি আমার জীবনের সেই সুন্দর অনুভূতি, যার কথা ভাবলেই হৃদয়ের ভেতর এক টুকরো শান্তি নেমে আসে। তোমাকে দেখলে সময় যেন একটু ধীরে চলে, আর চারপাশের সব কোলাহল মিলিয়ে যায় নিঃশব্দে।

তোমার হাসিটা ঠিক ভোরের প্রথম রোদের মতো—নরম, উষ্ণ, আর অদ্ভুত সুন্দর। তোমার চোখের দিকে তাকালে মনে হয়, সেখানে লুকিয়ে আছে হাজারটা না-বলা গল্প, আর আমি সেই গল্পগুলোর একজন নীরব পাঠক হয়ে থাকতে চাই।

অনেক দিন ধরে বুকের ভেতর একটা অনুভূতি যত্ন করে লুকিয়ে রেখেছি। প্রতিদিন তোমাকে একটু একটু করে ভালো লেগেছে, আর সেই ভালো লাগা একসময় এমন এক ভালোবাসায় রূপ নিয়েছে, যা আর অস্বীকার করা যায় না।

তুমি হয়তো জানো না, কিন্তু আমার প্রতিটি প্রার্থনায়, প্রতিটি সুন্দর কল্পনায়, আর প্রতিটি অসমাপ্ত কবিতায় তোমারই ছায়া খুঁজে পাই।

তাই আজ আর লুকিয়ে রাখতে চাই না।

আমি তোমাকে ভালোবাসি।

নদী যেমন সাগরের দিকে ছুটে যায় নিজের অজান্তেই, আমার মনও তেমনি বারবার তোমার কাছেই ফিরে আসে। তোমার হাতটা ধরার কোনো দাবি নয়, শুধু তোমার হৃদয়ে আমার জন্য একটুকরো জায়গার নীরব আশা।

যদি কখনো আমার নাম শুনে তোমার ঠোঁটের কোণে একফোঁটা হাসি ফুটে ওঠে, তবে জেনে নিও—সেই হাসির মধ্যেই আমি আমার পৃথিবী খুঁজে পাব। ❤️

02/07/2026

#1114
From: অর্থনীতি ডিপার্টমেন্ট,৪র্থ বর্ষ
To: মায়াবী রাজকন্যা(কোন ডিপার্টমেন্ট,কোন ইয়ার কিচ্ছু জানিনা)

প্রিয় নাম না জানা অপূর্ব সুন্দরী,

জানিনা কি করতেছো,আমায় মনে আছে কিনা,আমার কথা ভেবেছো কিনা!!

বৃষ্টিতে যখন হুট করে তোমার দিকে চোখ গেলো,আর চোখ ফেরাতে পারিনি। আবারো ফিরে তাকাই। তোমার বার বার ওই সুন্দর স্নিগ্ধ হাসির প্রেমে পড়ে গেলাম মুহুর্তেই।তারপর কেমন বুকের ভিতর কেমন যেন মুচর দিয়ে উঠলো। বিশ্বাস করো আগে কোন দিন এমন হয়নি আমার সাথে।

অর্থনীতি ডিপার্টমেন্টের নিচে ছিলা তুমি। আর আমি বাইরে রাস্তায় ছাতার নিচে। তারপর বাইক নিয়ে ভিজে আবার এলাম শুধু এক পলক দেখবো বলে।তারপর আবারো আসতাম কিন্তু মনে হলো বেশি হয়ে যাবে যদি রাগ করো!!

তাই আর আসি নি। চলে গেছি বাইরে মুড়ি খেতে,মুড়ি খেয়েই আবার আসতেছিলাম তোমাকেই দেখবো বলে। গেট দিয়ে ধুকতেই দেখি তুমি আর তোমার বন্ধুবি বের হচ্ছো। তাই আবার এলাম। তারপর তুমি মুড়ি খেলে আর আমি তোমাকে দূর থেকে নয়ন ভরে দেখতেছিলাম।কি সুন্দর হাসি। কি সুন্দর শান্ত চাহনি। আল্লাহর সৃষ্টি কত্তো সুন্দর মাশা'আল্লাহ।

তারপর তোমার মুড়ি খাওয়া শেষে তুমি যখন চন্দ্রার বাসে উঠলে,তখন ভেবেছি আরেকদিন তো দেখা হবেই। কিন্তু তুমি বাসে উঠার পর পরই মন আর মানতেছিলো না। ভেতরে উলোট পালট ঝড় শুরু হয়েছিলো তাই সাথে সাথে বাইক নিয়ে বৃষ্টিতেই ছুটলাম তোমার পিছু পিছু। তারপর তুমি নামলা মৌচাক। আমিও সেখানে গেলাম। আমার ফ্রেন্ডকে বলেছিলাম দেইখেন আমার দিকে তাকাবে ,এটা বলতেই তুমি পিছনে তাকিয়ে হাসি দিলা।ইস,কি সুন্দর মায়াবী হাসি।

তারপর প্রায় ১ কিমি দূরে ইউ-টার্ন নিয়ে আবার আসলাম কিন্তু তোমাকে খুজে পাচ্ছিলাম না। তারপর বাইক ওখানে রেখেই তোমাকে হন্য হয়ে খুজতেছিলাম। অবশেষে পেলাম জামালপুর অটোস্যান্ড এ।
তারপর তুমি অটোতে বসে রইলা আর আমি মোড়ে দাঁড়িয়ে তোমাকে দেখতেছিলাম। তোমার একটু পর পর আমার দিকে তাকানো।কি কোমল চাহনি,কি মায়াবী হাসি।

তোমার সম্পর্কে কিচ্ছু জানি না।
কি নাম,কোন ডিপার্টমেন্ট,কোন ইয়ার কিচ্ছু না।কিন্তু বিশ্বাস করো,আমার তোমাকে কেন যেন আপন আপন লাগে। আমি জানিনা কারন। তোমাকে দেখলেই হার্টবিট বেড়ে যায়। তুমি আমার ডিপার্টমেন্ট,ইয়ার সবই শুনেছো আমার ফ্রেন্ডের কাছে থেকে।

আজ আবার গিয়েছিলাম ক্যাম্পাসে,অনেক খুজেছি কিন্তু পাইনি। মন অনেক খারাপ হয়েছে,দূর থেকে একটু দেখতে পারলেও শান্তি লাগতো।

প্লিজ যদি তোমার সামনে এই পোস্ট যায় আমার সাথে একটু কনটাক্ট করো। শুধু এই পোস্ট এ একটি কমেন্ট করো আমিই তোমাকে খুজে নিব।

প্লিজ তোমার প্রতি আমার এই পবিত্র ফিলিংস নষ্ট হতে দিও না। আমি তোমার সাথে আমার ফিলিংস গুলো শেয়ার করতে চাই। আমাকে একটি সুযোগ দাও তুমি।

"অনেক কষ্ট করেছি,একটু মনে রাইখেন প্লিজ" -নিশ্চয় মনে আছে লাইনটি।

ইতি-
---(অর্থনীতি ডিপার্টমেন্ট-৪র্থ বর্ষ)

 #1113From: তোমার ক্লাসমেটTo: MashrafeSession: ২৫/২৬Group: মানবিক কলেজে তোমাকে অনেকদিন ধরেই দেখি। তুমি খুব বেশি কথা বলো ...
10/06/2026

#1113
From: তোমার ক্লাসমেট
To: Mashrafe
Session: ২৫/২৬
Group: মানবিক

কলেজে তোমাকে অনেকদিন ধরেই দেখি। তুমি খুব বেশি কথা বলো না, কিন্তু তোমার হেল্পিং নেচার আর শান্ত স্বভাবটা ভালো লাগে। তুমি একটু অ্যাটিটিউডি হলেও সেটা খারাপ না—বরং তোমার কনফিডেন্সটাই তোমাকে আলাদা করে তোলে।তুমি মেয়েদের থেকে একটু দূরে থাকো, ক্লাসেও খুব বেশি অ্যাক্টিভ না হলেও কলেজে তুমি বেশ পরিচিত। সবচেয়ে ভালো লাগে—তুমি কখনো শো-অফ করো না, সবসময় সিম্পল আর নরমালভাবে থাকো।আর একটা কথা না বললেই না—তোমাকে ফরমাল ড্রেসে ভালো লাগে, আর BNCC-এর ইউনিফর্মে তোমাকে কলেজ ড্রেসের চেয়েও বেশি দেখা যায়। ওই লুকটা তোমাকে আরও বেশি ডিফারেন্ট আর কনফিডেন্ট দেখায়।

ইতি,
তোমার ক্লাসমেট 🌸

03/05/2026

#1112
Deleted ❌

 #1111 From:- unknown To:- Jannatul ferdousi RiyaDepartment:- social work Session:- 2024-25ক্যাম্পাসের ভিড়ের মাঝেও তোমাক...
24/04/2026

#1111
From:- unknown
To:- Jannatul ferdousi Riya
Department:- social work
Session:- 2024-25

ক্যাম্পাসের ভিড়ের মাঝেও তোমাকে আলাদা করে চিনে ফেলি—
হয়তো তোমার হাসির জন্য, অথবা সেই শান্ত চোখ দুটার জন্য।

প্রতিদিন ভাবি, আজ বলবো…
কিন্তু তোমার সামনে দাঁড়ালে সব সাহস কোথায় যেন হারিয়ে যায়।
তাই দূর থেকেই দেখেছি, আর চুপচাপ ভালো লেগে গেছে।

জানি না তুমি আমাকে কখনো লক্ষ্য করেছো কিনা,
কিন্তু আমি তোমাকে অনেকদিন ধরেই লক্ষ্য করছি—যদি কখনো মনে হয়, এই অজানা মানুষটার সাথে একটু কথা বলা যায়,
তাহলে আমি আছি… ঠিক এই ক্যাম্পাসেই, তোমার আশেপাশেই। 🌿

21/04/2026

#1110
From: Unknown (Senior)
To: Nuri
Batch: 2027 (HSC)
Group: Science

“Nuri🤍
তোমাকে প্রথম দেখার সেই মুহূর্তটা আজও ঠিক আগের মতোই মনে আছে…
কেমন যেন অচেনা এক অনুভূতি নীরবে এসে জায়গা করে নিয়েছিল মনে।
হয়তো তুমি জানো না,
প্রথম দেখাতেই তোমার সেই মায়াবী মুখ আর চোখ দুটোয় আটকে গিয়েছিল আমার দৃষ্টি।
সময়ের মতো আমিও যেন থেমে গিয়েছিলাম কিছুক্ষণ…
আর তারপর—
দ্বিতীয়বার যখন তোমাকে দেখলাম,
কলেজ ছুটির সময় তুমি তখন বন্ধুদের সাথে অন্যমনে হাসছিলে…
সেই হাসির মাঝেই যেন আরও একবার নতুন করে হারিয়ে গেলাম আমি।
সেদিনও অনেকক্ষণ তাকিয়ে ছিলাম—
মনে হচ্ছিল, তোমার চোখে লুকিয়ে আছে কোনো অদ্ভুত শান্তি,
যেখান থেকে সহজে চোখ ফেরানো যায় না…
হয়তো এটা হঠাৎ শোনাবে,
কারণ তোমাকে আমি খুব বেশি চিনি না—
তবুও সত্যিটা আর না বললেই নয়…
তুমি আমার ভালো লাগার এক নীরব কারণ হয়ে গেছো।আমাকে কি তোমার মনে জায়গা দিয়া যাবে😌🤍

19/04/2026

#1109
Deleted ❌

17/04/2026

কনফেশন দিচ্ছেন না কেনো বৈশাখী পাখিদের?কি সমস্যা? 🫤

পহেলা বৈশাখ উপলক্ষে ভাইটির বিশেষ পোশাক লাগবে। কারো কাছে থাকলে কালকের জন্য ধার দিবেন। বিনীত অনুরোধ 🙏
13/04/2026

পহেলা বৈশাখ উপলক্ষে ভাইটির বিশেষ পোশাক লাগবে। কারো কাছে থাকলে কালকের জন্য ধার দিবেন। বিনীত অনুরোধ 🙏

Address

Bhawal Badre Alam Govt. College, Gazipur Chowrasta, Tangail Road
Gazipur
1702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhawal Crush and Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bhawal Crush and Confession:

Shortcuts

Share

Category