পরিবেশ অধিদপ্তর, গাজীপুর

পরিবেশ অধিদপ্তর, গাজীপুর Department of Environment, Gazipur is a Government Office vowed to protect the Environment and ensure sustainable development.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়বাংলাদেশ সচিবালয়, ঢাকা।প্রেস বিজ্ঞপ্তিবুড়িগঙ্গা ও তু...
14/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

প্রেস বিজ্ঞপ্তি

বুড়িগঙ্গা ও তুরাগের দূষণ বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে — পরিবেশমন্ত্রী

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:

বুড়িগঙ্গা ও তুরাগের দূষণ বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ,এমপি।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁও-এ পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে ঢাকার চারপাশের বুড়িগঙ্গা ও তুরাগ নদী এবং নদী-সংযুক্ত খালসমূহে পতিত শিল্প, পয়ঃ ও অন্যান্য বর্জ্যজনিত দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান ও অংশীজনের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করতে শিল্প মালিকদের সহযোগিতা প্রয়োজন। কারখানার দূষিত পানি খাল বা নদীতে যেন না পড়ে সেজন্য ইটিপি স্থাপন করা জরুরী।

তিনি আরও বলেন, দেশের সম্পদ সৃষ্টি করা ব্যবসায়ীদের দায়িত্ব। দেশে আরও কল কারখানা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ দূষণের বিষয়টিও খেয়াল রাখা জরুরি। তিনি বলেন, সমন্বিতভাবে কোন কাজ না করলে, তা টেকসই হয় না।

দেশের শীর্ষ শিল্প মালিক সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই এর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এর জবাবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন, কেন্দ্রীয়ভাবে ইটিপি করার বিষয়টি বিবেচনা করা হবে। অন্যায়ভাবে ব্যবসায়ীদের হয়রানি করলে সেটা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। ইটিপিতে ব্যবহৃত কেমিক্যাল আমদানিতে শুল্ক কমানো বা শূন্যে নামিয়ে আনতে চেষ্টা করা হবে।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বুড়িগঙ্গাকে টেমস নদীতে রুপান্তর করা। সবাই মিলে কাজ করলে বুড়িগঙ্গা, তুরাগ বা শীতলক্ষ্যাকে লন্ডনের টেমস নদীর মত করে গড়ে তোলা সম্ভব। সেজন্য বুড়িগঙ্গার পানি দূষণমুক্ত করার পাশাপাশি তুরাগের উজানের নদী দূষণ রোধেও কাজ করা হবে।

তিনি আরও বলেন, গাবতলী ও আশুলিয়ায় নদীর উপর ঝুলন্ত ব্রিজ তৈরি করা হবে। পর্যটকদের বিনোদনের জন্য জাহাজ পরিচালনা করা হবে।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সভায় “বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন রূপরেখা” উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী মুখ্য সচিবের নেতৃত্বে একটি কেন্দ্রীয় সেল গঠনের নির্দেশনা দিয়েছেন।

উপস্থাপিত তথ্যে বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে মোট ২২৪টি বর্জ্য নিঃসরণের উৎসমুখ চিহ্নিত করার কথা জানানো হয়। এর মধ্যে বুড়িগঙ্গায় ১৬৬টি এবং তুরাগে ৫৮টি উৎসমুখ রয়েছে। বিভিন্ন বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, ঢাকা ওয়াসা, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার সঙ্গে এসব উৎসমুখ সংশ্লিষ্ট।

সভায় শিল্পবর্জ্যের উৎসভিত্তিক তালিকা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানে কার্যকর ETP স্থাপন ও পরিচালনা নিশ্চিত করা, অনুমোদনহীন ড্রেন শনাক্ত ও বন্ধ করা এবং খাল ও ড্রেন থেকে বর্জ্য অপসারণ করে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। খাল ও ড্রেনেজের পাশে প্রয়োজন অনুযায়ী STP, ETP ও Waste-to-Energy Plant স্থাপনে মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়টিও কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণে শিল্পবর্জ্যসহ সকল বর্জ্যের উৎসমুখ বন্ধ, খাল ও ড্রেনের বর্জ্য অপসারণ ও পানির প্রবাহ নিশ্চিতকরণ এবং নদীর তলদেশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ত. একেএম শাহাবুদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার, রাজউকের চেয়ারম্যান (সচিব) ইন্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন অনুবিভাগের অতিরিক্ত সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, শিল্প মালিকদের সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ এর নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ, বিভিন্ন দপ্তর-সংস্থার প্রতিনিধি, পরিবেশ সংগঠনের প্রতিনিধি,স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত/-
(তোফাজ্জল হোসেন)
জনসংযোগ কর্মকর্তা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
হোয়াটসঅ্যাপ: ০১৬৭১৫৪৪৭০০
ইমেইল: [email protected]

গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় পরিবেশ অধিদপ্তর, গাজীপুর কর্তৃক ফুলেল ...
15/07/2026

গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় পরিবেশ অধিদপ্তর, গাজীপুর কর্তৃক ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

09/07/2026
গাজীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন গাজীপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায়...
29/04/2026

গাজীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

গাজীপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় বুধবার ২৯ এপ্রিল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আরেফিন বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন।
সভায় বক্তারা শব্দ দূষণের বিভিন্ন ক্ষতিকারক দিক, শব্দ দূষণরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
এ সময় বিভিন্ন সরকারি অফিসের অফিস প্রধানগণ, তাদের প্রতিনিধি, শিক্ষার্থী, বাস ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এনজিও, রেড ক্রিসেন্ট ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৩০/০৩/২০২৬ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর  জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ ...
31/03/2026

গত ৩০/০৩/২০২৬ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে গাজীপুর জেলার সদর উপজেলাধীন ভাওয়াল মির্জাপুর এলাকায় অবস্থিত (১) মেসার্স বি এন বি ব্রিকস (২) মেসার্স ত্রিপল এম নামক ০২ (দুইটি) ইটভাটার প্রতিটি থেকে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা করে মোট ১৪,০০,০০০/- ( লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। এ মোবাইল কোর্ট পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোহাম্মদ মিকাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: আরেফিন বাদল ও পরিদর্শক জনাব মোঃ রকিবুল হাসান । উক্ত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশের একটি দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন। বায়ূদূষণ নিয়ন্ত্রণে উল্লেখিত অভিযান অব্যাহত থাকবে।

গণবিজ্ঞপ্তিপ্লাস্টিকের স্ট্র উৎপাদন, আমদানি, ব্যবহার, মজুদ, বিক্রয়, পরিবহন ও প্রদর্শন নিষিদ্ধ।
08/02/2026

গণবিজ্ঞপ্তি
প্লাস্টিকের স্ট্র উৎপাদন, আমদানি, ব্যবহার, মজুদ, বিক্রয়, পরিবহন ও প্রদর্শন নিষিদ্ধ।

Address

ধানসিঁড়ি টাওয়ার, ৪৮/১৪(২য় তলা), ব্লক/এ, সার্ডি রো, চান্দনা, জয়দেবপুর
Gazipur
১৭১২

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801717649841

Alerts

Be the first to know and let us send you an email when পরিবেশ অধিদপ্তর, গাজীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পরিবেশ অধিদপ্তর, গাজীপুর:

Shortcuts

Share