৩৬ শে জুলাই পাঠাগার

৩৬ শে জুলাই পাঠাগার জ্ঞান ঐক্য শক্তি

🎉 শুভ জন্মদিন 🎉৩৬ শে জুলাই পাঠাগার-এর পক্ষ থেকে জানাই মেরিজিন নাহার রিপ্তি, নারী নির্যাতন প্রতিরোধ সম্পাদক-কে আন্তরিক শু...
23/07/2026

🎉 শুভ জন্মদিন 🎉
৩৬ শে জুলাই পাঠাগার-এর পক্ষ থেকে জানাই মেরিজিন নাহার রিপ্তি, নারী নির্যাতন প্রতিরোধ সম্পাদক-কে আন্তরিক শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। 🌹
আল্লাহ তাআলা আপনার জীবনকে সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সাফল্যে পরিপূর্ণ করুন। মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও নারী অধিকার প্রতিষ্ঠায় আপনার পথচলা আরও সমৃদ্ধ ও সফল হোক—এই কামনা রইল।
শুভ জন্মদিন! 🎂💐
— আমির হামজা
প্রচার সম্পাদক ৩৬শে জুলাই পাঠাগার।

২১ জুলাই — শোক ও স্মরণেমাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং শোকসন্তপ্ত সকল প...
21/07/2026

২১ জুলাই — শোক ও স্মরণে
মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং শোকসন্তপ্ত সকল পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।
আল্লাহ তাআলা নিহতদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত সুস্থতা দান করুন এবং স্বজনহারাদের ধৈর্য ধারণের তাওফিক দিন। 🤲
— আমির হামজা
প্রচার সম্পাদক
৩৬ জুলাই পাঠাগার

17/07/2026
জুলাই বিপ্লবের দিনগুলো: ১৫ জুলাই ২০২৪ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক‍্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ওপর নি/র্ম/ম হা/ম...
16/07/2026

জুলাই বিপ্লবের দিনগুলো: ১৫ জুলাই ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক‍্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ওপর নি/র্ম/ম হা/মলা চালায় ছাত্রলীগ, যুবলীগের স/ন্ত্রা/সীরা।

ছবি: সংগৃহীত।

৩৬শে জুলাই পাঠাগারের পক্ষ থেকে১৬ জুলাই শহিদ দিবসের বিনম্র শ্রদ্ধাঞ্জলি১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গ...
16/07/2026

৩৬শে জুলাই পাঠাগারের পক্ষ থেকে
১৬ জুলাই শহিদ দিবসের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশের সকল শহিদকে, যাঁদের আত্মত্যাগ আমাদের ন্যায়, অধিকার ও মানবিক মর্যাদার সংগ্রামকে অনুপ্রাণিত করেছে।

তাঁদের ত্যাগ, সাহস ও আত্মদান আমাদের জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত সকল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

আসুন, শহিদদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হই।

- আমির হামজা
প্রচার সম্পাদক
৩৬শে জুলাই পাঠাগার।

14/07/2026

প্লেস রিলিজ
১৪ জুন ২০২৬

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষামন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদেরকে বইরি আবহাওয়াতে পরীক্ষা দিতে বাধ্য করা এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তুচ্ছ তাচ্ছিল্য কর মন্তব্য করা নিয়ে ৩৬ শে জুলাই পাঠাগার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে । এরই সাথে শিক্ষার্থীদের সকল প্রকার যৌক্তিক দাবীর সাথে ৩৬ শে জুলাই পাঠাগার সংহতি প্রকাশ করছে । এখানে আরো বিশেষভাবে উল্লেখ্য শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনকে বহিরাগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দ্বারা যেন পরিচালিত না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে । আন্দোলনকে যেন ভিন্ন খাতে প্রবাহিত না করা হয় এবং কোন রাজনৈতিক দল যেন এর ফায়দা লড়তে না পারে সেদিকে বিশেষ নজরদারি রাখার জন্য সর্বস্তরের সংগঠকদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

তানভীর এ নূর
দপ্তর সম্পাদক
৩৬ জুলাই পাঠাগার ।

এক জুলাই থেকে আরেক জুলাই অধিকারের লড়াইয়ে আমাদের সংগঠকরা সব সময় সামনের সারির যোদ্ধা!শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি !
14/07/2026

এক জুলাই থেকে আরেক জুলাই অধিকারের লড়াইয়ে আমাদের সংগঠকরা সব সময় সামনের সারির যোদ্ধা!
শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি !

🎉 শুভ জন্মদিন! 🎉৩৬ জুলাই পাঠাগারের পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি সাহেদ হোসেন ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।...
12/07/2026

🎉 শুভ জন্মদিন! 🎉
৩৬ জুলাই পাঠাগারের পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি সাহেদ হোসেন ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাফল্যময় জীবনের জন্য রইল অন্তরের গভীর থেকে দোয়া। আপনার নেতৃত্বে ৩৬ জুলাই পাঠাগার আরও সমৃদ্ধ হোক এবং জ্ঞান, মানবিকতা ও দেশপ্রেমের আলো ছড়িয়ে যাক সর্বত্র।
শুভ জন্মদিন, সাহেদ হোসেন ভাই।
আল্লাহ আপনাকে নেক হায়াত, উত্তম স্বাস্থ্য এবং সকল কল্যাণ দান করুন। 🤍
— ৩৬ জুলাই পাঠাগার

🖤 শোকবার্তা 🖤গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মো:মোস্তফা শাহীন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র গতকাল রাতে এক মর্মান্তিক ...
09/07/2026

🖤 শোকবার্তা 🖤

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মো:মোস্তফা শাহীন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র গতকাল রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

৩৬শে জুলাই পাঠাগার-এর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমীন।

— ৩৬শে জুলাই পাঠাগার

আজকের এই দিনে সিলেট ঐতিহাসিক এক গণভোটের মাধ্যমে বাংলাদেশের সাথে সংযুক্ত হয়। ১৯৪৭ সালের ৬-৭ তারিখে এই গণভোট অনুষ্ঠিত হয়।আ...
08/07/2026

আজকের এই দিনে সিলেট ঐতিহাসিক এক গণভোটের মাধ্যমে বাংলাদেশের সাথে সংযুক্ত হয়।

১৯৪৭ সালের ৬-৭ তারিখে এই গণভোট অনুষ্ঠিত হয়।

আর ৮ তারিখ থেকে সিলেট বাংলাদেশের অংশ হিসেবে সংযুক্ত হয় মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে।

তারপর থেকেই সিলেট বাংলাদেশের অংশ হয়ে যায় অফিশিয়ালি।

Address

জয়দেবপুর, জোড়পুকুর, গাজীপুর
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when ৩৬ শে জুলাই পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category