15/07/2026
📢 অফিসিয়াল বিবৃতি
সচেতন নাগরিক ফোরাম–শ্রীপুর
বিষয়: ট্রাফিক সহায়কের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনিক নিরাপত্তা ও সহযোগিতা না পেলে কর্মসূচি স্থগিতের ঘোষণা।
গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে,শ্রীপুর পৌরসভার অর্থায়ন এবং শ্রীপুর উপজেলা প্রশাসন ও মডেল থানার সার্বিক সহযোগিতায় #সচেতন_নাগরিক_ফোরাম_শ্রীপুর কতৃক জনস্বার্থে দীর্ঘদিন পরিচালিত যানজট নিরসন কর্মসূচিতে দায়িত্বরত ট্রাফিক সহায়ক মোঃ রুবেল মিয়া-এর ওপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একজন ট্রাফিক সহায়ক নিজের ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে রোদ,বৃষ্টি,ঝরে মাথার ঘাম পায়ে ফেলে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কাজ করছেন। অথচ তার ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং জনসেবামূলক উদ্যোগ, আইনের শাসন এবং নাগরিক দায়বদ্ধতার ওপরও আঘাত।
আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—
হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ট্রাফিক সহায়কদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একই সঙ্গে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, যদি প্রশাসনের পক্ষ থেকে আমাদের ট্রাফিক সহায়কদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা, আইনগত সুরক্ষা এবং কার্যকর সহযোগিতা নিশ্চিত না করা হয়, তবে জনস্বার্থে পরিচালিত ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম অবিলম্বে বন্ধ করে দিতে আমরা বাধ্য হব।
আমরা সংঘাত চাই না; আমরা নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ শ্রীপুর চাই। কিন্তু আমাদের ট্রাফিক সহায়কদের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে কোনো কর্মসূচি চালিয়ে যাওয়া দায়িত্বশীল সিদ্ধান্ত হতে পারে না।
জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন ও সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
ন্যায়বিচার চাই। নিরাপত্তা চাই। জনসেবার মর্যাদা রক্ষা চাই।
সচেতন নাগরিক ফোরাম-শ্রীপুর।
"সচেতন নাগরিক, সমৃদ্ধ নগরী"
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
জেলা প্রশাসন, গাজীপুর উপজেলা প্রশাসন, শ্রীপুর, গাজীপুর। উপজেলা প্রশাসন শ্রীপুর গাজীপুর শ্রীপুর মডেল থানা গাজীপুর শ্রীপুর পৌরসভা,গাজীপুর। শ্রীপুর পৌরসভা #ডিএসবি #গাজীপুর_পুলিশ_সুপার
#এডমিন_ট্রাফিক_বিভাগ