ইসলামী আন্দোলন বাংলাদেশ, হবিগঞ্জ জেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশ, হবিগঞ্জ জেলা Official page of Islami Andolan Bangladesh, Habiganj District Branch — an Islamic ideology-based political organization.
(1)

https://www.facebook.com/share/p/1EYjmWsiHm/
19/08/2026

https://www.facebook.com/share/p/1EYjmWsiHm/

এতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)

ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ১৯শে আগস্ট (বুধবার) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা শাখার...
19/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ১৯শে আগস্ট (বুধবার) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সম্মানিত আমীর, আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, দেশ জাতি ও ইসলামের ক্রান্তিলগ্নে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে ময়দানে কাজ করতে হবে, নতুন কমিটি হবিগঞ্জ জেলায় সংগঠনের আদর্শিক কাজকে আরও গতিশীল ও মজবুত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)

এছাড়াও উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এবং প্রধান অতিথি সকল দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান, অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলদের মোবারকবাদ জানিয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ইখলাসের সাথে কাজ করার আহ্বান জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ #পীর_সাহেব_চরমোনাই
#হবিগঞ্জ

হবিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল গণমিছিল অনুষ্ঠিতহবিগঞ্জ | ০৫ আগস্ট ২০২৬জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই সন...
05/08/2026

হবিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল গণমিছিল অনুষ্ঠিত

হবিগঞ্জ | ০৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই সনদের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় হবিগঞ্জের রাজনগরস্থ জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল।

সমাবেশে বক্তারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্য, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন, নিরাপদ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠন। তাই অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে রাজনগর থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে হবিগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক হবিগঞ্জ টাউন হলে গিয়ে শেষ হয়।

পরিশেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত, আহত ও অসুস্থদের দ্রুত সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ #হাতপাখা #হবিগঞ্জ
#পীর_সাহেব_চরমোনাই

05/08/2026

গণ মিছিল শেষে বক্তব্য দিচ্ছেন জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল

05/08/2026

🔴 Live..জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ গণ মিছিল থেকে সরাসরি..

অভিনন্দন।
29/07/2026

অভিনন্দন।

25/07/2026
ফিরে দেখা দ্রোহের জুলাই১৮ জুলাই ২০২৪ইসলামী আন্দোলন বাংলাদেশকোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর হামলা, সং...
18/07/2026

ফিরে দেখা দ্রোহের জুলাই
১৮ জুলাই ২০২৪
ইসলামী আন্দোলন বাংলাদেশ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় ১৮ জুলাই ২০২৪ ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি আলোচিত দিন। সেদিনের ঘটনাপ্রবাহের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশও রাজপথে কর্মসূচি পালন করে।
যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ছাত্রদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি আন্দোলনকারীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেন।
সেদিনের আন্দোলনে পীর সাহেব চরমোনাইয়ের একটি আবেগঘন স্লোগান ব্যাপকভাবে উচ্চারিত হয়েছিল—
“ঐ নরপিশাচ, আমার সন্তানের বুকে কেন গুলি চালাস?”
এই স্লোগান অনেকের কাছে অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে স্থান পায়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ঘোষিত আদর্শ অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

Address

Habiganj Sadar
3300

Telephone

+8801710372364

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী আন্দোলন বাংলাদেশ, হবিগঞ্জ জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী আন্দোলন বাংলাদেশ, হবিগঞ্জ জেলা:

Shortcuts

Share