LGED, Habiganj

LGED, Habiganj নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, হবিগঞ্জ।

 #সচেতনতামূলক  #পোস্ট  #জনস্বার্থে  #বিটুমিনাস  #কার্পেটিং  না জেনে সমালোচনা নয়: কার্পেটিংয়ের টেকনিক্যাল সত্যটা আমাদের জ...
30/06/2026

#সচেতনতামূলক #পোস্ট #জনস্বার্থে #বিটুমিনাস #কার্পেটিং

না জেনে সমালোচনা নয়: কার্পেটিংয়ের টেকনিক্যাল সত্যটা আমাদের জানা দরকার
​ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, রাস্তায় কার্পেটিং (পিচ ঢালাই) করার পরপরই অনেকে হাত বা লাঠি দিয়ে তা টেনে তুলে ফেলছেন এবং কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন। সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে সস্তা ভিউ পাওয়ার জন্য অনেক সময় না বুঝেই এই ধরনের ভিডিও ছড়ানো হচ্ছে। কিন্তু এর পেছনের আসল বিজ্ঞান বা কারিগরি বিষয়টি আমাদের বোঝা উচিত।
​১. কার্পেটিং শুকাতে ৭ থেকে ৮ দিন সময় লাগে:
একটি রাস্তা কার্পেটিং করার পর ভেতরের বিটুমিন (পিচ) এবং পাথরের বন্ডিং বা জোড়া সম্পূর্ণভাবে সেট হতে এবং ভেতরের আর্দ্রতা শুকিয়ে পাথরগুলো একে অপরের সাথে নিখুঁতভাবে লক হতে সাধারণত ৭ থেকে ৮ দিন সময় লাগে।
​২. কাঁচা অবস্থায় হাত দেওয়া ঠিক কাঁচা মাটির হাঁড়ি ভাঙার মতো:
যখন রাস্তায় গরম পিচ (প্রায় ১৩০°-১৫০° সেলসিয়াস তাপমাত্রা) ঢেলে রোলার দেওয়া হয়, তখনো বিটুমিন তরল এবং অত্যন্ত নরম থাকে। রোলার দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেও যদি সেখানে কেউ খোঁচায়, তবে খুব স্বাভাবিকভাবেই কার্পেটিং উঠে আসবে। এটা ঠিক একটা কাঁচা মাটির হাঁড়ি শুকানোর আগে হাত দিয়ে চেপে ভেঙে ফেলার মতো। পুরোপুরি ঠান্ডা এবং শক্ত হওয়ার জন্য রাস্তাটিকে ন্যূনতম সময় দিতে হবে।
​৩. সঠিক পরীক্ষার নিয়ম হাত দিয়ে টানা নয়:
কাজের মান আসলেই খারাপ কিনা, তা পরীক্ষা করার বৈজ্ঞানিক নিয়ম হলো কাজ শেষ হওয়ার পর কোর কাটিং মেশিন (Core Cutting Machine) দিয়ে রাস্তার নমুনা কেটে ল্যাবরেটরিতে পরীক্ষা করা। গরম বা কাঁচা কার্পেটিং হাত দিয়ে টেনে তুলে কাজের মান বিচার করা যায় না।
​আমাদের করণীয়:
উন্নয়নমূলক কাজ টেকসই করতে হলে আমাদেরও সচেতন হতে হবে। কার্পেটিং করার পর অন্তত প্রথম কয়েকদিন রাস্তাটিকে সম্পূর্ণ শুকাতে দিন এবং যানবাহন চলাচল বন্ধ রেখে ঠিকাদার ও প্রকৌশলীদের সহযোগিতা করুন। না জেনে হুজুগে মেতে উন্নয়ন বাধাগ্রস্ত করা কোনো সচেতন নাগরিকের কাজ হতে পারে না।
#এলজিইডি #হবিগঞ্জ এর আওতায় কোনো সড়কে অনিয়মের অভিযোগ থাকলে আমাদেরকে সরাসরি জানানোর জন্য অনুরোধ জানানো হলো। আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। কেউ নিজেরা কার্পেটিং হাত দিয়ে উঠাবেন না। সবাইকে ধন্যবাদ।
#ছবি #প্রতীকী

“অত্র দপ্তরে কর্মরত সহকারী প্রকৌশলী জনাব আরাফাত ইসলাম-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান”
18/05/2026

“অত্র দপ্তরে কর্মরত সহকারী প্রকৌশলী জনাব আরাফাত ইসলাম-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান”

MMT work at Sadar upazila.
01/05/2026

MMT work at Sadar upazila.

সড়ক নির্মাণ একটি নির্দিষ্ট প্রকৌশলগত প্রক্রিয়া, যা সম্পূর্ণ হতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন। সম্প্রতি কার্পেটিং শেষ হওয়ার পর...
26/04/2026

সড়ক নির্মাণ একটি নির্দিষ্ট প্রকৌশলগত প্রক্রিয়া, যা সম্পূর্ণ হতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন। সম্প্রতি কার্পেটিং শেষ হওয়ার পরপরই তা হাত দিয়ে টেনে তোলার যে প্রবণতা দেখা যাচ্ছে তা সম্পূর্ণ কারিগরি জ্ঞানশূন্য কাজ।রাস্তায় যখন বিটুমিনাস সারফেসিং বা কার্পেটিং করা হয় তখন বিটুমিন ও এগ্রিগেট (পাথর) এর মিশ্রণটি অত্যন্ত উচ্চ তাপমাত্রায় (140°C - 160°C) প্রয়োগ করা হয়। কার্পেটিং করার পর বিটুমিন শক্ত হতে এবং নিচের স্তরের সাথে স্থায়ী Bonding তৈরি করতে নির্দিষ্ট সময় বা 'Setting Time' প্রয়োজন(৪৮-৭২ ঘণ্টা)। কার্পেটিং শেষ হওয়ার পরপরই তা নরম থাকে। এই অবস্থায় হাত দিয়ে টেনে তোলা মানে হলো একটি নবজাতক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। এটি কাজের গুণগত মান নয়, বরং সময়ের আগেই তার ওপর যান্ত্রিক বল প্রয়োগের ফল।রাস্তায় কার্পেটিং করার পর রোলার দিয়ে Compaction করা হয়। রোলার দেওয়ার সাথে সাথেই রাস্তাটি তার পূর্ণ শক্তি (Structural Strength) অর্জন করে না। বিটুমিনাস লেয়ারটি যখন তার স্বাভাবিক তাপমাত্রায় (Ambient Temperature) ফিরে আসে, তখনই তা টেকসই রূপ নেয়। কাজ চলাকালীন বা কাজ শেষ হওয়ার পরপরই সেখানে খুঁচিয়ে তুলে ফেলা মানে হলো রাস্তার Interlocking System ধ্বংস করা।
​পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারিং ম্যানুয়ালে হাত দিয়ে টেনে তোলাকে গুণগত মান যাচাইয়ের পদ্ধতি বলা হয়নি। রাস্তার মান পরীক্ষার জন্য Core Cutting, Bitumen Extraction Test,LAA,ACV, Gradation test এর মতো ল্যাব পরীক্ষা রয়েছে। নির্মাণাধীন অবস্থায় এ ধরনের অপেশাদার আচরণ সড়কের Interlocking System নষ্ট করে দেয়, যা রাষ্ট্রীয় সম্পদের সরাসরি ক্ষতিসাধন বা Vandalism-এর শামিল। আমি সকলকে অনুরোধ করব উন্নয়ন কাজে বিভ্রান্তি না ছড়িয়ে ল্যাবরেটরি পরীক্ষার ওপর আস্থা রাখুন এবং প্রকৌশলগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় সময় দিন।

22/04/2026

এলজিইডি হবিগঞ্জ কর্তৃক নির্মিত ৯০ মিটার ব্রীজ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি এলজিইডি, হবিগঞ্জ এর পক্ষ থেকে শ্...
20/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি এলজিইডি, হবিগঞ্জ এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ।

গণভোটের প্রচার উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৬ এর পুরস্কার বিতরণ!এবং আজকের খেলায় চ্যাম্পিয়ন হওয়াতে অত্র দপ্...
27/01/2026

গণভোটের প্রচার উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৬ এর পুরস্কার বিতরণ!

এবং আজকের খেলায় চ্যাম্পিয়ন হওয়াতে অত্র দপ্তরের সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব ফরিদুল ইসলাম মহোদয় কে এলজিইডি হবিগঞ্জ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভীনন্দন।

গণভোট প্রচার উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৬।আয়োজনে: এলজিইডি, হবিগঞ্জ।
27/01/2026

গণভোট প্রচার উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৬।
আয়োজনে: এলজিইডি, হবিগঞ্জ।

Congratulations & best wishes to our new honourable CE sir.
14/01/2026

Congratulations & best wishes to our new honourable CE sir.

Address

Shaistaganj/Habiganj Highway, Gopaya
Habiganj
3300

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when LGED, Habiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share