শিবপাশা অনলাইন সোসাইটি

শিবপাশা অনলাইন সোসাইটি (দাওয়াহ, সমাজসেবা, উদ্যোক্তা ও শিক্ষাবান্ধব প্লাটফর্ম)

02/07/2026

বৃক্ষরোপণ ক্যাম্পেইন ২০২৬

“আগামী ১০ বছরে… আমাদের এই এলাকা কি বসবাসের অযোগ্য হয়ে যাবে?
তাপমাত্রা বাড়ছে, গাছ কমছে… আর আমরা শুধু দেখছি।
কিন্তু এখনো সময় আছে—পরিবর্তন শুরু করার।

এই বর্ষা… শুধু বৃষ্টি নয়, নতুন জীবনের সুযোগ।
আমার মাটি, আমার গাছ—সবুজায়নে আজকের কাজ।

শিবপাশা অনলাইন সোসাইটি, Our Ajmiriganj BD ও ETD media এর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬।

আমাদের লক্ষ্য খুব সহজ,
আপনার পক্ষ থেকে অন্তত ২টি গাছ এই বর্ষায় রোপণ করা।
কারণ সঠিক জায়গায় লাগানো একটি গাছ একদিন পুরো এলাকাকে সৌন্দর্যের জন্য বদলে দিতে পারে।
রাস্তার পাশে ছায়া দেবে… শিক্ষা প্রতিষ্ঠানে ফল দেবে… আর মসজিদ ও কবরস্থানে ছড়াবে শান্তি ও বরকত।
গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষা নয় এটি একটি সাদাকায়ে জারিয়া।

আপনি চাইলে বিভিন্নভাবে এই উদ্যোগে অংশ নিতে পারেন, নিজে গাছ লাগিয়ে, অনুদান দিয়ে, অথবা স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের সাথে মাঠে নেমে।

আপনি চাইলে ১০, ২০ বা তারও বেশি গাছ নিজে কিনে কোনো প্রতিষ্ঠান বা মসজিদে পৌঁছে দিতে পারেন, অথবা নিজের ব্যবস্থাপনায় রোপণ করতে পারেন। আর চাইলে একই সংখ্যক গাছের খরচ আমাদের টিমকে স্পন্সর করেও এই উদ্যোগে যুক্ত হতে পারেন।

মাত্র ৩০০ টাকায় একটি গাছকে রোপণ থেকে পরিচর্যা পর্যন্ত নিশ্চিত করা সম্ভব।
আপনি চাইলে আপনার প্রিয়জনের স্মরণেও একটি স্বারক গাছ লাগাতে পারেন, যা হবে চিরস্থায়ী সওয়াবের উৎস, ইনশাআল্লাহ।

আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয় সেগুলোকে বাঁচিয়ে রাখা।
তাই আমরা শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ত করবো, ধর্মীয় নেতৃত্বকে যুক্ত করবো, এবং গাছের যত্নে গড়ে তুলবো একটি সচেতন প্রজন্ম।

প্রতিটি গাছের আপডেট পাবেন আমাদের পেইজে, সম্পূর্ণ স্বচ্ছতার সাথে।
আজ আপনি একটি গাছ লাগান… আগামী প্রজন্ম আপনাকে ধন্যবাদ দেবে।

তাই আর দেরি নয়, আজই সিদ্ধান্ত নিন।
আপনার ২টি গাছে আমাদের আপনাদের এলাকা সবুজায়ন হবে।
এই মহৎ উদ্যোগে যুক্ত হতে এখনই আমাদের পেইজে যোগাযোগ করুন।

এই উদ্যোগে ভিডিও স্পন্সর সহযোগিতায় রয়েছে
Gadget & Guide এবং Design City - ডিজাইন সিটি

#বৃক্ষরোপণ_কর্মসূচি_২০২৬ #সবুজায়নে_আজকের_কাজ
#গাছ_লাগান_পরিবেশ_বাঁচান,
, 🌱
#সাদাকায়ে_জারিয়া, #স্মারক_গাছ
,
#ইসলাম_ও_প্রকৃতি
#শিবপাশা_অনলাইন_সোসাইটি

মিষ্টি মুখে ঈদ উৎসব: সুস্থ সংস্কৃতির সন্ধানে ✨আমাদের চারপাশের সোনামণি আর প্রাণচঞ্চল তরুণদের (Gen Z) নিয়ে শুরু হলো এক নতু...
10/03/2026

মিষ্টি মুখে ঈদ উৎসব: সুস্থ সংস্কৃতির সন্ধানে ✨

আমাদের চারপাশের সোনামণি আর প্রাণচঞ্চল তরুণদের (Gen Z) নিয়ে শুরু হলো এক নতুন যাত্রা। আমরা বিশ্বাস করি, একটি সুন্দর সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। তাই ছোটদের নির্মল আনন্দ আর বড়দের সৃজনশীলতাকে সঙ্গী করে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

ঈদের দিন আপনার সোনামণিকে নিয়ে আসুন, মিষ্টিমুখ করুন আর সবাই মিলে ঈদ উৎসব পালন করি।

আমাদের সাথে থাকুন, পাশে থাকুন

01/10/2025

একটা অনুরোধ করতে চাই আপনাদের কাছে--

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। গ্রামাঞ্চলের কিছু মসজিদের অযুখানা ও ওয়াশরুম এরিয়া যথেষ্ট পরিচ্ছন্ন থাকে না। টয়লেটগুলোতে টিস্যু-পেপার থাকে না। অযুখানায় কখনো সখনো সাবান থাকলেও হ্যান্ডওয়াশ খুব কম ক্ষেত্রেই পাওয়া যায়।

যারা মসজিদ কমিটির দায়িত্বে আছেন, তারা যদি মেহেরবানী করে উদ্যোগ নেন, তবে সবচেয়ে সহজ হয়। যা টাকা লাগবে, আমার বিশ্বাস মুসুল্লীদের কাছে এপ্রোচ করলে, উনারাই তা যোগান দেবেন, ইনশাআল্লাহ। শুধু সঠিকভাবে এপ্রোচ ও ম্যানেজ করার বিষয়।

যারা তরুণ মুসুল্লী আছেন, তাদের প্রতি অনুরোধ—মসজিদ কমিটির কাছে আবেদন করবেন। যদি উনারা সাড়া না দেন, তাহলে নিজেরা কয়েকজন সংগঠিত হয়ে, একটি সিডিউল তৈরি করে নেবেন পরিচ্ছন্নতার জন্য। প্রথমবার সবাই মিলে একদিনে পরিষ্কার করে ফেললে অথবা কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নিলে এবং ড্রেনেজ সিস্টেম ঠিক করে দিলে, পরেরবারগুলোতে কাজ অনেক সহজ হয়ে যাবে। প্রতিদিন বা দুই দিন পরপর দুইজন করে দায়িত্ব ভাগ করে নিলে সহজেই কাজটি সম্পন্ন করা সম্ভব।

এটিকে যদি সামাজিক কাজ ও সওয়াবের কাজ হিসেবে নেন, তাহলে ভীষণ প্রশান্তি পাবেন, ইনশাআল্লাহ। আর টয়লেট টিস্যু ও হ্যান্ডওয়াশ কেনার জন্য প্রয়োজনে কয়েকজন মিলে টাকা দিয়ে একটি ফান্ড গড়ে তুলতে পারেন। ২/৩ মাস এভাবে করলে, মসজিদ কমিটি সাহস পাবেন এবং পরবর্তীতে তারাই দায়িত্ব নেবেন, ইনশাআল্লাহ। আর যদি দায়িত্ব না নেন, তাহলে সেটা তাদের ব্যর্থতা হিসেবে বিবেচিত হতে পারে।

আল্লাহর ঘর—মসজিদ ও তার প্রাঙ্গণ যদি পরিচ্ছন্ন না রাখতে পারি, তাহলে *“পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ”*—এই হাদিসের বাস্তব প্রয়োগের উত্তম জায়গা আর কোথায় হতে পারে!

*(উদ্যোগ নেয়ার পরে তার ছবি এই পোস্টের কমেন্টে দিতে পারেন। পরিচ্ছন্নতার পরের ছবি ও অন্যান্য উদ্যোগের ছবি দিন, মসজিদের এলাকার নামসহ। আমরা এটিকে আপাতত একটি আন্দোলন হিসেবে ছড়িয়ে দিতে চাই, ইনশাআল্লাহ।)*

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতবাসী করুক।
16/09/2025

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতবাসী করুক।

26/08/2025

আপনার সন্তানকেও এভাবে শিখাতে পারেন।
মনুষ্যত্বের শিক্ষাটা নিজের ঘর থেকেই শেখাতে হয়।

19/08/2025

Respect 🖤✌️

18/08/2025

আসুন শুরু করি, আমার এলাকা আমি মেরামত করবো

゚viralシfypシ゚viralシ

14/08/2025

আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন একটু দেখে নেন।
যতটুকু সম্ভব বাচ্চাদের সবুজ জাতীয় খাবার খাওয়ানোর চেষ্টা করা।

13/08/2025

উদ্যোগ ছোট ছোট কিন্তু এগুলোতেই একসময় এলাকা সুন্দর হয়ে যায়। আন্তরিক প্রচেষ্টা থাকলে সব কিছুই সম্ভব।

Address

Shibpasha, Ajmiriganj
Habiganj
3360

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিবপাশা অনলাইন সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category