পইল দা'ওয়াহ সার্কেল

পইল দা'ওয়াহ সার্কেল শিক্ষা, সেবা, দা'ওয়াহ।

26/07/2026

টুথব্রাশ, টুথপেষ্ট থেকে নির্গত বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকের ক্ষতি থেকে বেঁচে থাকতে এবং রাসুলে আরাবী (সা.) এর প্রিয় সুন্নাহের আমল জারির লক্ষ্যে, গত একবছরে বিভিন্ন উপলক্ষে আমরা আমাদের গ্রামে প্রায় ২হাজার মিসওয়াক বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ।

এই ধারা চলমান থাকবে ইনশা-আল্লাহ।

দেশের বাজারে থাকা ৩৪ টা টুথপেস্টের মধ্যে ২৬ টা টুথপেস্টে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অর্থাৎ আপনার প্রতিদিনের সক...
26/07/2026

দেশের বাজারে থাকা ৩৪ টা টুথপেস্টের মধ্যে ২৬ টা টুথপেস্টে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অর্থাৎ আপনার প্রতিদিনের সকালটা শুরু হয় শরীরে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করানোর মাধ্যমে।

ভাবতে পারেন আমি হয়তো বাকি ৮ টা ব্র‍্যান্ডের মাইক্রোপ্লাস্টিকবিহীন টুথপেস্ট দিয়ে ব্রাশ করি। হ্যাঁ, হতে পারে। তবে যে টুথব্রাশ ব্যবহার করেন, সেই ব্রাশ থেকে যে পরিমাণ মাইক্রোপ্লাস্টিক নির্গত হয় সেটা আপনার ক্ষতি করার জন্য more than enough।

মডার্নিস্টরা প্রচার করে যুগে যুগে ইসলামের বিভিন্ন বিধানের পরিবর্তন হয়। তারা বলে মিসওয়াক যা, টুথব্রাশও তা। অথচ মিসওয়াকের উপকারীতা বলে শেষ করা যাবে না কিন্তু টুথব্রাশ, টুথপেস্টের মতো জিনিসগুলোর অন্তর্নিহিত ক্ষতি যত দিন যাচ্ছে তত প্রকাশ পাচ্ছে।

এতকিছুর পরেও যদি "প্রিয় নবীর প্রিয় সুন্নাহ" মিসওয়াকের দিকে ফিরে না আসেন, তাহলে বলতেই হয় আপনি আধুনিকতা দ্বারা ব্রেইনওয়াশড হয়ে প্রতিনিয়ত নিজের ধ্বংস নিজে ডেকে আনছেন।

চয়েজ আপনার— টুথপেষ্ট-ব্রাশ নাকি মেসওয়াক?

25/07/2026

আল-কুরআনুল কারীম শিক্ষা কোর্সের ৪র্থ শাখা:
#পূর্বপইল জামে মসজিদে নামাজ শিক্ষার প্র‍্যাক্টিকাল ক্লাসের দৃশ্য।

বয়স্ক চাচা ও যুবক ভাইদের জন্য কুরআনুল কারীম সহীহ শুদ্ধভাবে পড়ার ও নামাজ সহ দৈনন্দিন আমলের সুন্নত তরীকা শেখার এটি একটি সুবর্ণ সুযোগ। বাচ্চারাও অংশগ্রহণ করছে মাশা-আল্লাহ।

আজ মাত্র ৫ম দিনের ক্লাস হয়েছে, আরো ৩৫ দিন বাকি আছে। তাই দেরী না করে দ্রুত অংশগ্রহণ করুন।

24/07/2026

আল-কুরআনুল কারীম শিক্ষা কোর্সের ৩য় শাখা: পইল #সাহেববাড়ী জামে মসজিদে নামাজ শিক্ষার প্র‍্যাক্টিকাল ক্লাসের দৃশ্য।

বয়স্ক চাচা ও যুবক ভাইদের জন্য কুরআনুল কারীম সহীহ শুদ্ধভাবে পড়ার ও নামাজ সহ দৈনন্দিন আমলের সুন্নত তরীকা শেখার এটি একটি সুবর্ণ সুযোগ। বাচ্চারাও অংশগ্রহণ করছে মাশা-আল্লাহ।

আজ মাত্র ৪র্থ দিনের ক্লাস হয়েছে, আরো ৩৬ দিন বাকি আছে। তাই দেরী না করে দ্রুত অংশগ্রহণ করুন।

আমাদের সমাজের ইসলামিক বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি হলো- প্রভাতি মক্তব। একটি শিশুর নৈতিক ও দ্বীনি শিক্ষার প্রথম পাঠশালা এট...
24/07/2026

আমাদের সমাজের ইসলামিক বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি হলো- প্রভাতি মক্তব। একটি শিশুর নৈতিক ও দ্বীনি শিক্ষার প্রথম পাঠশালা এটি। আমাদের গ্রামের মক্তবগুলোর অবস্থা যারা জানেন, তারা খুব ভালো জানেন। দায়িত্বশীল যারা আছেন, আপনাদের নিজ নিজ এলাকার মক্তবের দিকে মনোযোগ বৃদ্ধি করুন।

সুসংগঠিত, কার্যকর ও স্বনির্ভর মক্তব ব্যবস্থা গড়ে তোলা নিয়ে আমাদের কিছু প্লান আছে। অচিরেই স্থানীয় আলেম ওলামা, মুরুব্বীয়ান ও মসজিদ কর্তৃপক্ষের সাথে শেয়ার করবো ইনশা-আল্লাহ।

২য় দিনের ক্লাস চলছে, আলহামদুলিল্লাহ। 📍 সাহেব বাড়ী জামে মসজিদ🕧 প্রতিদিন বাদ মাগরিব।📍 পূর্ব পইল জামে মসজিদ🕧 প্রতিদিন বাদ এ...
22/07/2026

২য় দিনের ক্লাস চলছে, আলহামদুলিল্লাহ।

📍 সাহেব বাড়ী জামে মসজিদ
🕧 প্রতিদিন বাদ মাগরিব।

📍 পূর্ব পইল জামে মসজিদ
🕧 প্রতিদিন বাদ এশা।

আল-কুরআন শেখার কোনো বয়স নেই। মাত্র ৪০ দিনই হতে পারে আপনার কোরআন শিক্ষার একটি মাধ্যম। পাশাপাশি এই কোর্সে প্র‍্যাক্টিকালি নামাজ ও দৈনন্দিন আমলের বেসিক শিক্ষা দেওয়া হবে।

আসুন, বয়সের ভার ও প্রতিদিনের ব্যস্ততাকে পাশ কাটিয়ে কিছুটা সময় আল্লাহর কালাম শেখার জন্য উৎসর্গ করি। আজই প্রস্তুতি নিই। নিজে অংশগ্রহণ করি এবং বাবা, চাচা, ভাই, বন্ধু, প্রতিবেশীদের এই পবিত্র মজলিশে অংশগ্রহণের দাওয়াত দেই ইনশা-আল্লাহ।

📍 পূর্বপইল জামে মসজিদ, হবিগঞ্জ সদর।🕧 প্রতিদিন বাদ এশা।২য় ধাপে- বয়স্ক চাচা ও যুবক ভাইদের জন্য—"পবিত্র কোরআন শিক্ষা" ৪০দিন...
21/07/2026

📍 পূর্বপইল জামে মসজিদ, হবিগঞ্জ সদর।
🕧 প্রতিদিন বাদ এশা।

২য় ধাপে- বয়স্ক চাচা ও যুবক ভাইদের জন্য—
"পবিত্র কোরআন শিক্ষা" ৪০দিনের কোর্সের আজ ১ম দিনের ক্লাস শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। 🤍

কোর্সে অংশগ্রহণে কোনো প্রকার ফী বা খরচ নেই।

মাত্র ৪০ দিনই হতে পারে আপনার কোরআন শিক্ষার একটি মাধ্যম। পাশাপাশি এই কোর্সে প্র‍্যাক্টিকালি নামাজ ও দৈনন্দিন আমলের বেসিক শিক্ষা দেওয়া হবে। তাই আর দেরী না করে আজই অংশগ্রহণ করুন কোরআনুল কারীম শিখার মজলিসে এবং অপরকে উৎসাহিত করুন ইনশা-আল্লাহ।

📍 পইল সাহেববাড়ী জামে মসজিদ, হবিগঞ্জ সদর।🕧 প্রতিদিন মাগরিব থেকে এশা।২য় ধাপে- বয়স্ক চাচা ও যুবক ভাইদের জন্য—"পবিত্র কোরআন ...
21/07/2026

📍 পইল সাহেববাড়ী জামে মসজিদ, হবিগঞ্জ সদর।
🕧 প্রতিদিন মাগরিব থেকে এশা।

২য় ধাপে- বয়স্ক চাচা ও যুবক ভাইদের জন্য—
"পবিত্র কোরআন শিক্ষা" ৪০দিনের কোর্সের আজ ১ম দিনের ক্লাস শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। 🤍

কোর্সে অংশগ্রহণে কোনো প্রকার ফী বা খরচ নেই।

মাত্র ৪০ দিনই হতে পারে আপনার কোরআন শিক্ষার একটি মাধ্যম। পাশাপাশি এই কোর্সে প্র‍্যাক্টিকালি নামাজ ও দৈনন্দিন আমলের বেসিক শিক্ষা দেওয়া হবে। তাই আর দেরী না করে আজই অংশগ্রহণ করুন কোরআনুল কারীম শিখার মজলিসে এবং অপরকে উৎসাহিত করুন ইনশা-আল্লাহ।

আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে "তাসমিয়া ট্রাস্ট বাংলাদেশ"-এর পৃষ্ঠপোষকতায় ২য় ধাপে শুরু হতে যাচ্ছে- বয়স্কদের জন্য ৪০দিন...
18/07/2026

আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে "তাসমিয়া ট্রাস্ট বাংলাদেশ"-এর পৃষ্ঠপোষকতায় ২য় ধাপে শুরু হতে যাচ্ছে- বয়স্কদের জন্য ৪০দিনের "পবিত্র কোরআন শিক্ষা, নামাজ সহ দৈনন্দিন আমলের বেসিক শিক্ষা কোর্স" ইনশাআল্লাহ।

#আগামী ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার)
★ শাখা-৩ : পইল সাহেব বাড়ী জামে মসজিদ - বাদ মাগরিব
★ শাখা- ৪ : পূর্ব পইল জামে মসজিদ - এশার নামাজের পর

আল-কুরআন শেখার কোনো বয়স নেই। আপনার নিকটবর্তী মসজিদে এই নূরানী কাফেলায় শামিল হতে আজই প্রস্তুতি নিন। নিজে অংশগ্রহণ করুন এবং আপনার বাবা, ভাই, চাচা, প্রতিবেশী ও পরিচিতজনদেরও এই পবিত্র মজলিশে অংশগ্রহণের দাওয়াত দিন।

"তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যিনি নিজে কুরআন শেখেন এবং অন্যকে শিক্ষা দেন।" (আল-হাদীস)

আসুন, বয়সের ভার ও প্রতিদিনের ব্যস্ততাকে পাশ কাটিয়ে কিছুটা সময় আল্লাহর কালামের জন্য উৎসর্গ করি।

Address

Poil
Habiganj
3300

Website

Alerts

Be the first to know and let us send you an email when পইল দা'ওয়াহ সার্কেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category