বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা উদালিয়া ইউনিট দক্ষিণ

  • Home
  • Bangladesh
  • Hathazari
  • বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা উদালিয়া ইউনিট দক্ষিণ

বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা উদালিয়া ইউনিট দক্ষিণ “সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”

বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা উদালিয়া ইউনিট দক্ষিণ-এর সেনানিদের মাঝে ‘মাসিক ছাত্রবার্তা’ আগস্ট সংখ্যা-২০২৬ বিতরণ।
14/08/2026

বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা উদালিয়া ইউনিট দক্ষিণ-এর সেনানিদের মাঝে ‘মাসিক ছাত্রবার্তা’ আগস্ট সংখ্যা-২০২৬ বিতরণ।

অপসংস্কৃতি নিপাত যাক 👍 ইসলামী সংস্কৃতি জিন্দাবাদ ✊পবিত্র মাহে রবিউল আওয়াল কে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছ...
12/08/2026

অপসংস্কৃতি নিপাত যাক 👍
ইসলামী সংস্কৃতি জিন্দাবাদ ✊

পবিত্র মাহে রবিউল আওয়াল কে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা আব্দুর রহমান টেন্ডলবাড়ী ইউনিট'র ব্যবস্থাপনায় "জিকির মোস্তফা" (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল।
১৫ আগস্ট ২০২৬, শনিবার,
বাদে মাগরিব থেকে,
আব্দুর রহমান টেন্ডল বাড়ি, চৌরাস্তা মোড়, পশ্চিম ধলই, কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।

=>সকলে দলবদ্ধভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করুন।🤲

সফলতা কামনায়:- বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা উদালিয়া ইউনিট দক্ষিণ

আগামীকাল আখেরী চাহার সোম্বাহ🤲~আখেরী চাহার সোম্বাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ টপিক।পড়ুন এবং শেয়ার করুন।প্রশ্নোউত্তর-দিচ্ছেন ―ম...
11/08/2026

আগামীকাল আখেরী চাহার সোম্বাহ🤲

~আখেরী চাহার সোম্বাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ টপিক।পড়ুন এবং শেয়ার করুন।
প্রশ্নোউত্তর-দিচ্ছেন ―
মুফতি আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, অধ্যক্ষ- জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসা, ষোলশহর, চট্টগ্রাম।

প্রশ্নঃ
আখেরী চার শম্বাহ্ কী ও কেন? এ বিষয়ে এক এক স্থানে এক এক রকম বলতে শুনা যায়। কেউ পক্ষে আর কেউ বিপক্ষে। সুতরাং বিস্তারিত আলোচনার নিবেদন রইল।

উত্তরঃ
সফর মাস আরবী হিজরি মাসের ২য় মাস। আর মাহে সফরের শেষ বুধবারকে ইসলামী পরিভাষায় মুসলিম সমাজে আখেরী চার শম্বাহ্ হিসেবে বুঝায়। যেহেতু এক সময়ে ফার্সী ভাষা প্রচলিত ছিল আর ফার্সী ভাষায় বুধবারকে চার শম্বাহ্ বলা হয়।

মুসলিম সমাজে সফর মাসের শেষ বুধবারকে গুরুত্ব সহকারে পালন করা হয়। এর পেছনে যে প্রেক্ষাপট রয়েছে তা হলো ‘দুনিয়াবী সকল বাতিল অপশক্তি প্রয়োগ করে ব্যর্থ হয়ে ইহুদীগণ হুযূর করিম সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লামকে যাদু করেছিল। কিন্তু তাদের যাদু শক্তি প্রিয়নবীর মধ্যে কোন প্রভাব বিস্তার করতে পারেনি।
অবশেষে ৭ম হিজরীতে হুদায়বিয়ার সন্ধির পর মহররম মাসে মদিনায় ইহুদী নেতৃবৃন্দ লবীদ ইবনে আসম ইয়াহুদীকে বলল, তুমি ও তোমার কন্যাগণ তো যাদু বিদ্যায় পারদর্শী।

সুতরাং মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামকে ধবংস ও ক্ষতি সাধনের জন্য যাদু করো। লবীদ কৌশলে প্রিয় রাসূলের এক ইহুদী গোলামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামার ব্যবহৃত চিরুনীর ভাঙ্গা দাঁত ও চুল মোবারক সংগ্রহ করে নিলো। তারপর মোমের একটা পুতুল তৈরি করে তাতে এগারোটি সুঁচ ঢুকিয়ে দিল। একটি সুতায় ১১টি গিরা দিলো।
এসব কিছু ওই পুতুলের ভেতর স্থাপন করে প্রবহমান কূপের পানির ভিতর একটা পাথরের নিচে চাপা দিয়ে রেখে দিলো। এর প্রভাবের ফলে হুজুর পাক সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম দীর্ঘ চল্লিশ রাত বা ছয় মাস অথবা এক বছরকাল শারীরিকভাবে ভেঙ্গে পড়েছিলেন।

অতঃপর জিব্রাইল আমীন আলায়হিস্ সালাম সূরা ফালাক্ব ও সূরা নাস এ দুটি সূরা প্রিয় নবীর উপর নাজিল/অবতীর্ণ করলেন। আর এ দু’টি সূরা মিলে আয়াত সংখ্যা হয় ১১টি।

হুযূর সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে এ বিষয়ে সংবাদ দেয়া হল। আল্লাহর হাবীব হযরত আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে উক্ত কূপে পাঠিয়ে ছিলেন, তিনি কূপের পানি ফেলে দিয়ে যাদুর সব সমগ্রী পাথরের নীচ থেকে বের করে নিয়ে আসলেন। হুজুর আলায়হিস্ সালাম এ সূরা ২টি পাঠ করলেন প্রতিটি আয়াত পাঠের সদকায় একেকটি করে গিরা খুলে গেল। ফলে আল্লাহর প্রিয় হাবীব হুযূর করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম আরোগ্য লাভ করলেন এবং গোসল করলেন। ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন সে দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার।

তাই বালা-মুসিবত, রোগ-শোক থেকে আল্লাহর কাছে পানাহ্ চাইতে মুসলিম সমাজ এ দিবসটি গোসল ও দোয়া দরূদের মাধ্যমে ভাল ও উত্তমপন্থা হিসেবে পালন করে থাকে। ওয়াজিব ও জরুরি হিসেবে নয়।

ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা আলকাদেরী রহমাতুল্লাহি আলায়হি ‘জাওয়াহেরুল কুনুজ’ কিতাবের ৫ম খণ্ডের ৬১৬ পৃষ্ঠার বরাতে স্বীয় রচিত ‘ফতোয়ায়ে আজিজীতে উল্লেখ করেন সফর মাসের শেষ বুধবার সূর্যোদয়ের পূর্বে গোসল করা উত্তম। আর সূর্যোদয়ের পর দুই রাকাত নফল নামাজ আদায় করা ভাল ও সওয়াবের কাজ। উক্ত কিতাবের ৬১৭ পৃষ্ঠায় আরও উল্লেখ রয়েছে- মাহে সফরের শেষ বুধবার সাতটি আয়াতে সালাম লিখে তা পানিতে ধুয়ে পানিটুকু পান করা উত্তম ও শেফা।

‘তাজকিরাতুল আওরাদ’ কিতাবে উল্লেখ আছে, যে ব্যক্তি আখেরি চার শম্বাহ্ তথা মাহে সফরের শেষ বুধবারে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আয়াতে রহমত (সাত সালাম বিশিষ্ট আয়াতে করিমা) পাঠ করে নিজের শরীরে ফুঁক দেবে বা তা পানের উপর লিখে ধুয়ে পানি পান করবে আল্লাহ্ পাক তাকে সব রকম বালা-মুসিবত ও রোগ-ব্যাধি হতে নিরাপদে রাখবেন।
‘‘আনওয়ারুল আউলিয়া’ কিতাবে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি আখেরী চার শম্বাহ্র দিন দু’রাকাত নফল নামায আদায় করবে আল্লাহ্ তাকে হৃদয়ের প্রশান্তি দান করবেন।

‘ফতোয়ায়ে আজিজী শরীফে’ ইমামে আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা আলকাদেরী রাহমাতুল্লাহি আলায়হি এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন।
সুতরাং মাহে সফরের শেষ বুধবার নফল নামাজ, দোয়া-দরুদ পড়া, কলা পাতায়/কাগজে আয়াতে শেফাসমূহ লিখে গোসল করা এবং আয়াতে সালামসমূহ লিখে পানিতে দিয়ে তা পান করা ভাল ও উত্তম আমল। এতে শরীয়তের দৃষ্টিতে বাধা নেই।

তদুপরি ‘আর রাহিকুল মাখতুম্’ আরবী সীরাত গ্রন্থে সফিউর রহমান মোবারকপুরী বর্ণনা করেন-
ويوم الاربعاء قبل خمسة ايام من الوفاة اثقلت حرارة العلة فى بدنه فاشتد به الوجع وغمى فقال هريقوا علّى سبع قرب من ابارتشى حتى اخرج الى الناس فاعهد اليهم فافعدوه فى مخضب وصبوا عليه الماء حتى طفق يقوله حسبكم حسبكم وعند ذالك احس بخفةٍ فدخل المسجد وهو معصوب الرأس حتى جلس على المنبر وخطب الناس والناس مجتمعون حوله الخــ الرحيق المختوم لصفى الرحمن المباركفورى ـ الصف ……….৪৬৫
অর্থাৎ হুজুর নবী করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম ইনতিকাল শরীফের পাঁচদিন পূর্বে (প্রিয় নবীর দুনিয়াবী হায়াতের শেষ বুধবারে (চার শম্বাহ্ দিবসে) প্রিয় নবীর নূরানী শরীর মোবারকের উত্তাপ অত্যন্ত বেড়ে গেল। এতে তাঁর কষ্ট বেশী হয়ে গেল। বেঁহুশের মত হয়ে গেলেন। এ সময় তিনি বললেন, তোমরা বিভিন্ন কূপের সাত মশক পানি আমার উপর ঢাল, যাতে আমি সাহাবায়ে কেরামের নিকট যেতে পারি এবং প্রতিশ্র“তি নিতে পারি।

অতঃপর উপস্থিত সাহাবায়ে কেরাম তাঁকে (প্রিয় রাসূলকে) বসালেন এবং তাঁরা তাঁর শরীর মোবারকে পানি প্রবাহিত করলেন। তিনি বলতে লাগলেন, যথেষ্ট, যথেষ্ট। তিনি সুস্থতা বোধ করলেন এবং মসজিদে নববী শরীফে মাথা মোবারকে পট্টি বাঁধাবস্থায় তাশরীফ নিলেন, তারপর মিম্বর শরীফে বসে উপস্থিত সাহাবায়ে কেরামের সম্মুখে বক্তব্য পেশ করলেন, তখন সাহাবায়ে কেরাম তাঁর চতুর্পার্শে সমবেত ছিলেন। [আর রাহিকুল মাখতুম, পৃ. ৪৬৫]

উপরিউক্ত বর্ণনা মতে স্পষ্ট হয়ে যায় যে, রাসূলে করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম দুনিয়াবী হায়াতের শেষ বুধবার সাত মশক পানি দ্বারা গোসল করেছেন এবং সুস্থতা অনুভব করে মসজিদে নববী শরীফে প্রবেশ করেছেন এবং খুতবা (বয়ান) প্রদান করেছেন।

এ বর্ণনা দ্বারা সফর মাসের আখেরী চার শম্বাহ্ বা বুধবার বুঝা যায় না, তাই ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ আখেরী চার শম্বাহ্ বা মাহে সফরের শেষ বুধবার গুরুত্বসহ পালন করা ভিত্তিহীন বলেছেন, হয়তো ‘জাওয়াহেরুল কুনজ’ এর বর্ণনাসমূহ তাঁদের দৃষ্টিগোচর হয়নি, বিধায় এ বিষয়ে বাড়াবাড়ি ও ফিতনা ফ্যাসাদ না করে জাওয়াহেরুল কুনজ, ফতোয়ায়ে আজিজী এর বর্ণনাসমূহ দেখার ও অনুধাবন করার আহ্বান রইল।

[ফতোয়ায়ে আজিজী, কৃত. ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা আজিজুল হক আলকাদেরী রহ.]

২০২৬ সালের এসএসসি/দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে  বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা উদালিয়া ইউনিট দক্ষিণ এর পক্...
10/08/2026

২০২৬ সালের এসএসসি/দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা উদালিয়া ইউনিট দক্ষিণ এর পক্ষ থেকে জানাই সেনানি শুভেচ্ছা ও অভিনন্দন।

09/08/2026

🕯️সেনা সংগীতে ঐক্যের প্রতিধ্বনি✊
বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা উদালিয়া ইউনিট দক্ষিণ-এর জরুরি সভায় সকল সেনানির সম্মিলিত কণ্ঠে পরিবেশিত সেনা সংগীত।
ঐক্য, শৃঙ্খলা ও আদর্শের পথে আমাদের অঙ্গীকার। 🤝

🏆 আলহামদুলিল্লাহ!🤲🕯️বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ধলই ইউনিয়ন (কাটিরহাট)শাখার আওতাধীন ১১টি ইউনিটের মধ্যে, বিভিন্ন কর্মসূচিতে...
08/08/2026

🏆 আলহামদুলিল্লাহ!🤲🕯️
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ধলই ইউনিয়ন (কাটিরহাট)শাখার আওতাধীন ১১টি ইউনিটের মধ্যে, বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ও কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সেরা ইউনিট হিসেবে ২য় স্থান অর্জন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা উদালিয়া ইউনিট দক্ষিণ।
এই অর্জন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল।
সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। ❤️

🕯️১১টি ইউনিটের মধ্যে আমাদের উদালিয়া ইউনিট (দক্ষিণ)-কে ২য় স্থান হিসেবে স্বীকৃতি দেওয়ায় ধলই ইউনিয়ন (কাটিরহাট) শাখার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
এই স্বীকৃতি আমাদের আগামী দিনের কার্যক্রমে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। ”ইনশাআল্লাহ।

🌹 সেনানী শুভেচ্ছা ও অভিনন্দন 🌹বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ধলই ইউনিয়ন (কাটিরহাট) শাখার সেশন ২০২৬–২৭ এর নবনির্বাচিত পরিষদের...
08/08/2026

🌹 সেনানী শুভেচ্ছা ও অভিনন্দন 🌹

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ধলই ইউনিয়ন (কাটিরহাট) শাখার সেশন ২০২৬–২৭ এর নবনির্বাচিত পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকসহ নবনির্বাচিত সকল দায়িত্বশীলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💐

নবনির্বাচিত পরিষদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও সফল হোক—এই প্রত্যাশা রইলো।
আল্লাহ তাআলা সকল দায়িত্বশীলকে তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করুন। 🤲

শুভেচ্ছান্তে—
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা
উদালিয়া ইউনিট (দক্ষিণ)

#সেনানী_শুভেচ্ছা_ও_অভিনন্দন
#ছাত্রসেনা িয়ন #কাটিরহাট #সেশন_২০২৬_২৭

02/08/2026
🌹 শুভ জন্মদিন, প্রিয় সেনানী! 🌹বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উদালিয়া ইউনিট (দক্ষিণ)-এর সহ-সভাপতিশ্রদ্ধেয় মুহাম্মদ শাহজাহান...
31/07/2026

🌹 শুভ জন্মদিন, প্রিয় সেনানী! 🌹
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উদালিয়া ইউনিট (দক্ষিণ)-এর সহ-সভাপতি
শ্রদ্ধেয় মুহাম্মদ শাহজাহান পারভেজ ভাই-কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। ❤️

আল্লাহ তাআলা আপনার প্রতিটি দিনকে ঈমানের আলো, সুস্বাস্থ্য, নেক হায়াত ও বরকতে পরিপূর্ণ করুন। দ্বীনের খেদমত ও সংগঠনের অগ্রযাত্রায় আপনার অবদান আরও সমৃদ্ধ হোক।

শুভ জন্মদিন, প্রিয় ভাই।
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমীন। 🤲
শুভেচ্ছান্তে-
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা
উদালিয়া ইউনিট (দক্ষিণ) 🕯️

ঐতিহাসিক সুফিবাদী সুন্নি মহাসমাবেশ সফল হোক।সফলতা কামনায়-বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উদালিয়া ইউনিট দক্ষিণ।উদালিয়া ,কাটির...
24/07/2026

ঐতিহাসিক সুফিবাদী সুন্নি মহাসমাবেশ সফল হোক।

সফলতা কামনায়-বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উদালিয়া ইউনিট দক্ষিণ।
উদালিয়া ,কাটিরহাট ,হাটহাজারী ,চট্টগ্রাম।

Address

Udalia
Hathazari
4333

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা উদালিয়া ইউনিট দক্ষিণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share