চট্টগ্রাম ৫- ব্যারিস্টার মীর হেলাল

  • Home
  • Bangladesh
  • Hathazari
  • চট্টগ্রাম ৫- ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রাম ৫- ব্যারিস্টার মীর হেলাল আমার আগে আমরা,
আমাদের আগে দেশ
ক্ষমতার আগে জনতা,
সবার আগে বাংলাদেশ!

২০/০৮/২০২৬বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক দিন। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদে অনুষ্ঠি...
20/08/2026

২০/০৮/২০২৬
বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক দিন। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদে অনুষ্ঠিত দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন,এমপি

#জনগণেরসরকার
#রাষ্ট্রপতিনির্বাচন #গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ #বিএনপি

 #জনগণেরসরকারমাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপির নেতৃত্বে জনগণের আস্থা ও প্রত্যাশার এই প্রতিফলন একই সঙ্গে বড় দা...
20/08/2026

#জনগণেরসরকার
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপির নেতৃত্বে জনগণের আস্থা ও প্রত্যাশার এই প্রতিফলন একই সঙ্গে বড় দায়িত্বেরও বার্তা দেয়। মানুষের জীবনমান উন্নয়ন, সুশাসন, জবাবদিহিতা, পররাষ্ট্র কূটনীতি এবং রাষ্ট্র পরিচালনায় কার্যকর পদক্ষেপের ধারাবাহিকতাই এই আস্থাকে আরও শক্তিশালী করতে পারে।

জনগণের বিশ্বাসই হোক আগামীর পথচলার সবচেয়ে বড় শক্তি।

#সবারআগেবাংলাদেশ #হাটহাজারী
#চট্টগ্রাম #স্বচ্ছতা
#জনগণেরসরকার

মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই জনসেবার সবচেয়ে মানবিক দিক। মহান আল্লাহ রোগীকে দ্রুত সুস্থতা দান করুন এবং তাঁর পরিবারকে এই ...
19/08/2026

মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই জনসেবার সবচেয়ে মানবিক দিক।
মহান আল্লাহ রোগীকে দ্রুত সুস্থতা দান করুন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দিন।

#সবারআগেবাংলাদেশ #হাটহাজারী
#চট্টগ্রাম #স্বচ্ছতা
#জনগণেরসরকার

19/08/2026

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ ও দরিদ্র মানুষের জীবিকা রক্ষায় টেকসই জলমহাল ব্যবস্থাপনার নির্দেশ ভূমিমন্ত্রীর

ঢাকা, ১৯ আগস্ট ২০২৬:

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু। সভায় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদ।

সভায় ভূমিমন্ত্রী বলেন, “জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের। জনগণের স্বার্থরক্ষা আমাদের অগ্রাধিকার।” জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং দরিদ্র মানুষের জীবিকা রক্ষায় মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই জলমহাল ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে সরকারের রাজস্বপ্রাপ্তি নিশ্চিত করারও নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘জাল যার, জলা তার’ নীতিতে বিশ্বাসী সরকার। তিনি জলমহাল ইজারা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান জলমহাল ব্যবস্থাপনা নীতি যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রচলিত আইন ও নীতিমালার আলোকে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে অসামঞ্জস্যপূর্ণ ইজারা মূল্যগুলো যুগোপযোগী করার এবং সরকারের সর্বোচ্চ রাজস্বপ্রাপ্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় বিভিন্ন জেলার জলমহাল ইজারা সংক্রান্ত প্রস্তাব পর্যালোচনা করা হয়। এর মধ্যে—

🔹 কিশোরগঞ্জ: ১২টির মধ্যে ৯টি জলমহালের প্রস্তাব অনুমোদন
🔹 খুলনা: ১২টির মধ্যে ৬টি জলমহালের প্রস্তাব অনুমোদন
🔹 হবিগঞ্জ: ৩০টির মধ্যে ২০টি জলমহালের প্রস্তাব অনুমোদন
🔹 সুনামগঞ্জ: ৫৪টির মধ্যে ৪৩টি জলমহালের প্রস্তাব অনুমোদন
🔹 পাবনা: ২৩টি জলমহাল উন্মুক্ত করার প্রস্তাব অনুমোদন

বাকি প্রস্তাবগুলো অধিকতর যাচাই-বাছাই করে পরবর্তীতে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়। যেসব জলমহালের প্রস্তাবিত ইজারা মূল্য যথাযথ নয়, সেসব ক্ষেত্রে পুনঃইজারা বিজ্ঞপ্তি প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

সভায় ভূমি মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে সভায় যুক্ত ছিলেন।

#ভূমি_মন্ত্রণালয় #ভূমি_মন্ত্রী #জলমহাল #জলমহাল_ইজারা #জলমহাল_ব্যবস্থাপনা #জনস্বার্থ #পরিবেশ_সংরক্ষণ #জেলে_সম্প্রদায় #জীবিকা #সরকারি_জলমহাল #ভূমি_সেবা

18/08/2026

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন,এমপি এর নির্দেশনা ও তত্ত্বাবধানে ১৩ নং দক্ষিণ মাদার্শা ৭ নম্বর ওয়ার্ড বেচা গাজী সড়কের আরসিসি ঢালাই এর কাজ চলমান।

সড়ক ও অবকাঠামো, খাল ও জলাবদ্ধতা, পানি ও বিদ্যুৎ, শিক্ষা, সমাজসেবা, ভূমি ও জননিরাপত্তা, মানুষের দৈনন্দিন প্রয়োজনকে সামনে রেখে এগিয়ে চলছে হাটহাজারীর উন্নয়নযাত্রা। চট্টগ্রাম ৫ আসনের প্রতিটি উদ্যোগ ও কাজের অগ্রগতি নিয়মিতভাবে সবার জন্য আপডেট রাখা হচ্ছে। জনগণের আস্থা, জবাবদিহিতা ও দায়িত্ববোধকে সামনে রেখে এগিয়ে চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিটি ধাপ। জনগণের আস্থা ও অধিকার নিশ্চিত করাই জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের অঙ্গীকার। ভিজিট করুনঃ https://mirhelal.com/180days/

#সবারআগেবাংলাদেশ #হাটহাজারী
#চট্টগ্রাম #স্বচ্ছতা
#জনগণেরসরকার

জনগণের সরকারের ১৮০দিন।১৮০ দিনে উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি। মোট ৪৫৮টি প্রকল্পের মধ্যে ৩৯২টি সম্পন্ন, বাস্তবায়নের হার ৮৬%। ...
18/08/2026

জনগণের সরকারের ১৮০দিন।
১৮০ দিনে উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি। মোট ৪৫৮টি প্রকল্পের মধ্যে ৩৯২টি সম্পন্ন, বাস্তবায়নের হার ৮৬%। সরকারি বরাদ্দের ২৭৫টি প্রকল্পই শতভাগ সম্পন্ন।

রিপোর্ট এর পিডিএফ ভার্সন দেখতে ভিজিট করুনঃ https://mirhelal.com/180daysreport/

#সবারআগেবাংলাদেশ #হাটহাজারী
#চট্টগ্রাম #স্বচ্ছতা
#জনগণেরসরকার

18/08/2026
জনগণের সরকারের ১৮০দিন। রিপোর্ট এর পিডিএফ ভার্সন দেখতে ভিজিট করুনঃ https://mirhelal.com/180daysreport/মোট ৪৫৮টি উন্নয়ন প্...
17/08/2026

জনগণের সরকারের ১৮০দিন।
রিপোর্ট এর পিডিএফ ভার্সন দেখতে ভিজিট করুনঃ https://mirhelal.com/180daysreport/
মোট ৪৫৮টি উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমের মধ্যে ৩৯২টি ইতোমধ্যে সম্পন্ন, চলমান রয়েছে ৬৬টি। সামগ্রিকভাবে সম্পন্নের হার ৮৬%। এর মধ্যে ২৭৫টি সরকারি বরাদ্দভিত্তিক প্রকল্পের শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। প্রথম ১৮০ দিনে হাটহাজারীর উন্নয়ন কার্যক্রম পেয়েছে সুস্পষ্ট গতি ও পরিমাপযোগ্য অগ্রগতি। রিপোর্ট এর পিডিএফ ভার্সন দেখতে ভিজিট করুনঃ https://mirhelal.com/180daysreport/

সড়ক ও অবকাঠামো, খাল ও জলাবদ্ধতা, পানি ও বিদ্যুৎ, শিক্ষা, সমাজসেবা, ভূমি ও জননিরাপত্তা, মানুষের দৈনন্দিন প্রয়োজনকে সামনে রেখে এগিয়ে চলছে হাটহাজারীর উন্নয়নযাত্রা। চট্টগ্রাম ৫ আসনের প্রতিটি উদ্যোগ ও কাজের অগ্রগতি নিয়মিতভাবে সবার জন্য আপডেট রাখা হচ্ছে। জনগণের আস্থা, জবাবদিহিতা ও দায়িত্ববোধকে সামনে রেখে এগিয়ে চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিটি ধাপ। জনগণের আস্থা ও অধিকার নিশ্চিত করাই জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের অঙ্গীকার। ভিজিট করুনঃ https://mirhelal.com/180days/

#সবারআগেবাংলাদেশ #হাটহাজারী
#চট্টগ্রাম #স্বচ্ছতা
#জনগণেরসরকার

Address

হাটহাজারী উপজেলা বিএনপির কার্যালয়
Hathazari

Alerts

Be the first to know and let us send you an email when চট্টগ্রাম ৫- ব্যারিস্টার মীর হেলাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share