ন্যাশনাল ওলামা এলায়েন্স হরনী ইউনিয়ন শাখা

  • Home
  • Bangladesh
  • Hatiya
  • ন্যাশনাল ওলামা এলায়েন্স হরনী ইউনিয়ন শাখা

ন্যাশনাল ওলামা এলায়েন্স হরনী ইউনিয়ন শাখা ইনসাফ ও ন্যায় নীতি প্রতিষ্ঠার এক দুর্দান্ত কাফেলা

✨ আল্লাহর রহমতে সফল অপারেশন সম্পন্ন! দ্রুত সুস্থতার জন্য দোআপ্রার্থী ✨​ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স হাতিয়া পৌরসভার সম্মা...
20/08/2026

✨ আল্লাহর রহমতে সফল অপারেশন সম্পন্ন! দ্রুত সুস্থতার জন্য দোআপ্রার্থী ✨
​ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স হাতিয়া পৌরসভার সম্মানিত আহ্বায়ক, আমাদের সকলের অত্যন্ত প্রিয় ও পরিচিত মুখ, মুহতারম মাওলানা রফিকুল ইসলাম সাহেব দীর্ঘ দিন যাবৎ তীব্র কোমর ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন।
​আজ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকার স্বনামধন্য স্কয়ার হাসপাতালে তাঁর সফল অপারেশন সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
ন্যাশনাল ওলামা এলায়েন্স হাতিয়া উপজেলা।এর পক্ষ থেকে আমরা মহান আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় হুজুরকে দ্রুত শারীরিক সুস্থতা ও নেক হায়াত হায়াত দান করেন।
​সকলের কাছে হুজুরের দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করছি। 🤲

এরকম একজন (এম,পি) পাওয়া ভাগ্যের ব্যাপার। ‎‎দ্বীপ হাতিয়ার ৫৬ বছরের ইতিহাসে এই প্রথম হাতিয়ার মানুষ এমন একজন (এম,পি) পাই...
18/08/2026

এরকম একজন (এম,পি) পাওয়া ভাগ্যের ব্যাপার।

‎দ্বীপ হাতিয়ার ৫৬ বছরের ইতিহাসে এই প্রথম হাতিয়ার মানুষ এমন একজন (এম,পি) পাইছেন।
‎যিনি নিজ থেকেই মানুষের ধারে ধারে গিয়ে, মানুষের সুখ দুঃখের কথা শুনেন। আগে আমরা দেখেছি (এম,পি) সাহেবের গায়ের কাছেও কেউ যাইতে পারেনি। অথচ হান্নান মাসউদ নিজ থেকেই জনসাধারণের কাধে হাত রেখে সুখ দুঃখের কথা শুনেন।

‎তবুও একদল বলবে হান্নান মাসউদ ভালো না।
‎আরে ভাই হিংসা না করে, পারলে একজন হান্নান মাসউদ হয়ে দেখাও।

‎হান্নান মাসউদ হাতিয়ার যা করেছেন, এবং এখনো যা করতেছেন। সেটা দ্বীপ হাতিয়ার ৫৬ বছরের ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে।

18/08/2026

সংসদে আবদুল হান্নান মাসুদ এমপির অগ্নিঝরা বক্তব্য

চলমান লোডশেডিং ও মিটার সমস্যা নিয়ে হাতিয়া বিদ্যুৎ অফিস পরিদর্শন। করলেন Abdul Hannan Masud এমপি মহোদয়
17/08/2026

চলমান লোডশেডিং ও মিটার সমস্যা নিয়ে হাতিয়া বিদ্যুৎ অফিস পরিদর্শন। করলেন Abdul Hannan Masud এমপি মহোদয়

৪ নং নলচিরা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড  জিও ব্যাক উদ্বোধন- উপস্থিত ছিলেন হাতিয়ার জনসাধারণ মানুষের নেতা প্রিয় এমপি মহোদয় ...
17/08/2026

৪ নং নলচিরা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড জিও ব্যাক উদ্বোধন- উপস্থিত ছিলেন হাতিয়ার জনসাধারণ মানুষের নেতা প্রিয় এমপি মহোদয় Abdul Hannan Masud সাহেব এবং ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ

জনতার (এম,পি) জনতার সাথেই। ❣️আজ সকাল ৭:টার ফেরিতে, হাতিয়ার উদ্দেশ্যে রওনা করেন জনতার (এম,পি) আব্দুল হান্নান মাসউদ ভাই।❤...
17/08/2026

জনতার (এম,পি) জনতার সাথেই। ❣️

আজ সকাল ৭:টার ফেরিতে, হাতিয়ার উদ্দেশ্যে রওনা করেন জনতার (এম,পি) আব্দুল হান্নান মাসউদ ভাই।❤

এ সময় সাধারণ যাত্রীদের সাথে দ্বীপ হাতিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, Abdul Hannan Masud সাহেব।

হাতিয়াবাসীর বিভিন্ন প্রয়োজন, পরামর্শ ও জনসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগের জন্য সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ-এর ঢাকার অফিসের ...
16/08/2026

হাতিয়াবাসীর বিভিন্ন প্রয়োজন, পরামর্শ ও জনসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগের জন্য সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ-এর ঢাকার অফিসের ঠিকানা ও সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।

অফিসের ঠিকানা:
ফকিরাপুল, হোটেল পারাবতের গ্রাউন্ড ফ্লোর, ঢাকা।

সাক্ষাতের সময়সূচি:
সংসদ চলাকালীন: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত। অন্যান্য সময়ে: সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার অফিস বন্ধ থাকবে।

এমপির অফিসিয়াল যোগাযোগ নম্বর: 01868612478

অফিসের প্রয়োজনে যোগাযোগ:
শাহাদাত হোসেন: 01409-401932
সাখাওয়াত হোসেন: 01610-976947
সুজন মাহমুদ: 01885-293618

নির্ধারিত সময়সূচি অনুযায়ী হাতিয়াবাসী প্রয়োজনীয় বিষয়ে অফিসে যোগাযোগ ও সাক্ষাৎ করতে পারবেন।

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম ভাইয়ের সাথে  National Citizen Party - NCP   মনোনীত উপজেলা চেয়ারম্যান পদ...
15/08/2026

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম ভাইয়ের সাথে National Citizen Party - NCP মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইউসুফ রেজা ভাই। ❣️

নোয়াখালী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতে (আগস্ট-২০২৬) অংশগ্রহণ করেছেন আব্দুল হান্নান মাসউদ এমপি। (এডমিন)
09/08/2026

নোয়াখালী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতে (আগস্ট-২০২৬) অংশগ্রহণ করেছেন আব্দুল হান্নান মাসউদ এমপি।

(এডমিন)

কুয়ালালামপুর, মালয়েশিয়া। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন ও হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ।মালয়েশিয়ায় নিযু...
06/08/2026

কুয়ালালামপুর, মালয়েশিয়া।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন ও হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন আব্দুল হান্নান মাসউদ এমপি। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এই বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী শ্রমিকদের সঠিক কর্মপরিবেশ, বকেয়া বেতন আদায় এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাসপোর্ট নবায়ন এবং অন্যান্য কনস্যুলার সেবা প্রবাসীদের দোড়গোড়ায় সহজে ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়াও কোন প্রবাসী মালয়েশিয়াতে মারা গেলে তাকে বিনা হয়রানিতে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জোর দেওয়া হয়।

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সংক্রান্ত সুযোগ-সুবিধা এবং স্থানীয় বাংলাদেশী ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে নানামুখী সহায়তার বিষয়ে আলোকপাত করা হয়।

বৈঠক শেষে প্রবাসীদের যেকোনো সমস্যায় হাইকমিশনের দরজা সবসময় খোলা থাকবে বলে আশ্বস্ত করা হয় এবং প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।



(এডমিন)

Address

হরনী ইউনিয়ন
Hatiya
3893

Website

Alerts

Be the first to know and let us send you an email when ন্যাশনাল ওলামা এলায়েন্স হরনী ইউনিয়ন শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share