Hatiya Update

Website

Hatiya Update Bringing Hatiya Closer to You.

ছোট্ট দুই রাজকন্যার বাবাকে হ 'ত্যা করেছে প্রতিপক্ষরা।  ওদের মা স্বামী হ 'ত্যার বিচারের দাবীতে মামলা করেছে, পুলিশ হ 'ত্যা...
05/09/2026

ছোট্ট দুই রাজকন্যার বাবাকে হ 'ত্যা করেছে প্রতিপক্ষরা। ওদের মা স্বামী হ 'ত্যার বিচারের দাবীতে মামলা করেছে, পুলিশ হ 'ত্যাকারীদের ধরেনি।

এদিকে প্রতিপক্ষ মায়ের নামে একটি মা' মলা করেছে, পুলিশ মা'কে ধরে জেলে পাঠিয়ে দিয়েছে।

এখন বাবা-মা হারিয়ে মেয়ে দুটোর ঠিকানা এ'তিমখানা, খু'নিরাও খুশি পুলিশও খুশি।

কক্সবাজার মহেশখালীর কোন মানবিক আইনজীবী থাকলে বাচ্চা দুটোর পাশে এগিয়ে আসুন।

09/08/2026
হাতিয়া আজ ডুবে আছে, প্রায় ৭ লক্ষ মানুষ জলবন্দি। কিন্তু নীরব মূলধারার গণমাধ্যম, নীরব দায়িত্বশীলরা।
09/07/2026

হাতিয়া আজ ডুবে আছে, প্রায় ৭ লক্ষ মানুষ জলবন্দি। কিন্তু নীরব মূলধারার গণমাধ্যম, নীরব দায়িত্বশীলরা।

তীব্র ক্ষোভ ও চরম অবহেলায় প্রতিবাদ.! হাতিয়া বুড়ির চর ইউনিয়নের জোড় খালী  ৭ ও ৮ নং ওয়ার্ডের ' মোয়াজ্জম হাজী রোড' আর কতকাল ...
28/06/2026

তীব্র ক্ষোভ ও চরম অবহেলায় প্রতিবাদ.! হাতিয়া বুড়ির চর ইউনিয়নের জোড় খালী ৭ ও ৮ নং ওয়ার্ডের ' মোয়াজ্জম হাজী রোড' আর কতকাল বঞ্চিত ও অবহিত থাকবে?
হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের উত্তর সাগরীয়া ও জোড় খালী ৮ ও ৭ নং ওয়ার্ড"মোয়াজ্জম হাজী রোড"— এটি শুধু একটি রাস্তা নয়, এটি এই অঞ্চলের প্রায় আট থেকে নয়'শ পরিবারের একমাত্র যাতায়াতের মাধ্যম। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করেন শত শত সাধারণ মানুষ, মুসল্লি এবং কোমলমতি নূরানী ও স্কুল,কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, রাস্তাটির বর্তমান অবস্থা এতটাই জরাজীর্ণ ও বিপজ্জনক যে, প্রতিদিন কেউ না কেউ এখানে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন।
আমাদের প্রশ্ন: বুড়ির চর ইউনিয়ন পরিষদ আসলে কারা চালাচ্ছে? সরকারের দেওয়া এত এত উন্নয়ন বরাদ্দ যায় কোথায়.? কেন এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সবসময় সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়? আমরা এলাকাবাসী আজ জানতে চাই—
কোথায় আমাদের প্যানেল চেয়ারম্যান?
কোথায় আমাদের ইউনিয়ন সচিব?
কোথায় আমাদের সম্মানিত এমপি মহোদয়?
এটি শত শত ইস্কুল কলেজ মাদরাসার শিক্ষার্থীর যাতায়াতের নরকযন্ত্রণা কি আপনাদের চোখে পড়ে না? টেকসই উন্নয়নের জোয়ারে আমাদের এই ৮ ও ৭ নং ওয়ার্ড কেন এত অবহেলিত?
আমরা আর কোনো আশ্বাস চাই না, আমরা সরাসরি অ্যাকশন দেখতে চাই। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেবেন।
⚠️ সরাসরি হুঁশিয়ারি: যদি অনতিবিলম্বে এই রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়, তবে এলাকার হাজার হাজার সাধারণ মানুষ, শত শত ইস্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
#আমাদের_রাস্তা_আমাদের_অধিকার
#বুড়িরচর ৮ ও ৭ নং ওয়ার্ড,
#মোয়াজ্জম হাজী_রোড_সংস্কার_চাই
#হাতিয়া_প্রশাসনের_দৃষ্টি_আকর্ষণ করছি।

জীবনের মানে কি?🫂মেক্সিকো ভ্রমণে গিয়েছিলেন এক পর্যটক, ঘুরতে ঘুরতে তিনি পৌঁছে গেলেন সমুদ্রের পাড়ে।দ্বিতীয় দৃশ্য: সেখানে জে...
09/06/2026

জীবনের মানে কি?🫂
মেক্সিকো ভ্রমণে গিয়েছিলেন এক পর্যটক, ঘুরতে ঘুরতে তিনি পৌঁছে গেলেন সমুদ্রের পাড়ে।

দ্বিতীয় দৃশ্য: সেখানে জেলেদের মাছ ধরতে দেখে তিনি বেশ আগ্রহী হয়ে উঠলেন, গিয়ে জিজ্ঞেস করলেন—আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?

তৃতীয় দৃশ্য: জেলেরা হেসে বলল—বেশিক্ষণ না!

চতুর্থ দৃশ্য: পর্যটক আবার প্রশ্ন করলেন—তাহলে আরও বেশি সময় নিয়ে বেশি মাছ ধরেন না কেন?

পঞ্চম দৃশ্য: জেলেরা শান্তভাবে উত্তর দিল—যতটা ধরি, তাতেই আমাদের প্রয়োজন মিটে যায়।

ষষ্ঠ দৃশ্য: তাহলে বাকি সময়টা কী করেন?

সপ্তম দৃশ্য: জেলেরা বলল—আমরা ঘুমাই বাচ্চাদের সাথে খেলি, স্ত্রীর সাথে সময় কাটাই, বন্ধুদের সাথে আড্ডা দেই, গান গাই, জীবনটা উপভোগ করি।

অষ্টম দৃশ্য: পর্যটক একটু গম্ভীর হয়ে বললেন—আমি হার্ভার্ড থেকে এমবিএ করেছি। আপনাদের একটা প্ল্যান দিতে পারি—আপনারা বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছ বিক্রি করে বড় নৌকা কিনবেন।

নবম দৃশ্য: জেলেরা জিজ্ঞেস করল—তারপর?

দশম দৃশ্য: "তারপর আরও বেশি মাছ ধরবেন, আরও নৌকা কিনবেন, একসময় পুরো নৌবহর বানাবেন। মাঝখানের ব্যবসায়ীদের বাদ দিয়ে নিজেদের ফ্যাক্টরি খুলবেন। তারপর বড় শহরে চলে যাবেন—লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক। আর বড় বড় ব্যবসা চালাবেন।

একাদশ দৃশ্য: জেলেরা আবার জিজ্ঞেস করল—এসব করতে কত সময় লাগবে?

দ্বাদশ দৃশ্য: ২০-২৫ বছর।
ত্রয়োদশ দৃশ্য: তারপর?

চতুর্দশ দৃশ্য: পর্যটক বললেন—তখন আপনারা অবসরে যাবেন, গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলবেন, স্ত্রীর সাথে খাবেন, বন্ধুদের সাথে আড্ডা দিবেন, জীবন উপভোগ করবেন।

শেষ দৃশ্য: জেলেরা একটু হেসে বলল—আমরা তো সেই জীবনটাই এখন করছি!
তাহলে ২০-২৫ বছর কষ্ট করার দরকার কী?
সফলতার আসল মানে কি?

Address

Hatiya
3892

Alerts

Be the first to know and let us send you an email when Hatiya Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share