জেলা গোয়েন্দা শাখা জামালপুর

জেলা গোয়েন্দা শাখা জামালপুর জেলা গোয়েন্দা শাখা, জামালপুর

প্রেস বিজ্ঞপ্তিজামালপুর জেলা পুলিশতারিখঃ ০১ নভেম্বর ২০২৫ ইংবিষয়ঃ ডিবি পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসা...
01/11/2025

প্রেস বিজ্ঞপ্তি

জামালপুর জেলা পুলিশ
তারিখঃ ০১ নভেম্বর ২০২৫ ইং

বিষয়ঃ ডিবি পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার।

জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-১) এর চৌকস একটি টিম পৃথক দুটি মামলায় গুরুত্বপূর্ণ দুই আসামিকে গাজীপুর জেলার ভিন্ন ভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে।

১ম ঘটনা: নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জামালপুর সদর থানাধীন দড়িপাড়া বাইপাস মন্ডলবাড়ী এলাকায় এক নাবালিকা কন্যাকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫২) কে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানাধীন বউবাজার রেললাইন সংলগ্ন এলাকা হতে গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ গ্রেফতার করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আব্দুল্লাহ আল আজাদ এবং এসআই মোঃ আতিকুর রহমান, ডিবি-১ জামালপুর। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুস সাকিব-এর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন।

উক্ত আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল এবং প্রযুক্তিগত সহায়তা ও মাঠ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাকে সনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়।

২য় ঘটনা: ইসলামপুর থানার হত্যা মামলার আসামি গ্রেফতার

একই দিনে, ডিবি-১, জামালপুর এর একই টিম ইসলামপুর থানার একটি নৃশংস হত্যা মামলার ৪নং এজাহারভুক্ত আসামি মোঃ নুরুজ্জামাল (৩৮), পিতা-মোঃ সাহেব আলী, সাং-সাজিমারা (গোয়ারপাড়া), থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুরকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক সংলগ্ন লগোচ কোম্পানির সামনে হতে ৩১ অক্টোবর ২০২৫ তারিখ গ্রেফতার করে।

উক্ত হত্যা মামলায় ভিকটিম মোঃ মমিনুল ওরফে মনিরুল (স্বামী-মোছাঃ মনিরা, সাং-বোলাকীপাড়া, ইসলামপুর) কে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ফেলে গুম করা হয়েছিল। মামলা সূত্রে জানা যায়, ভিকটিমকে বন্ধুরা রাতে নৌকায় ডেকে নিয়ে যায়, পরে লাশ ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় উদ্ধার হয়।

পুলিশের মন্তব্য

পুলিশ সুপার, জামালপুর জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন..

জামালপুর জেলা পুলিশ নারী ও শিশু নির্যাতন, হত্যা, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুইটি পৃথক গুরুতর মামলায় আসামি গ্রেফতার প্রমাণ করে যে কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানার অফিসারদের পেশাদারিত্ব ও তৎপরতা প্রশংসনীয়।

তিনি আরও বলেন..

অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা জনাব মোঃ নাজমুস সাকিব এবং ডিবি-১, জামালপুর টিমের নেতৃত্বে দ্রুত অভিযানের মাধ্যমে একদিনেই দুটি গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার করা সম্ভব হয়েছে, যা জেলা পুলিশের দক্ষতা ও অঙ্গীকারের একটি উজ্জ্বল উদাহরণ।

"জামালপুর জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে রাষ্ট্রবিরোধী চক্রের দুই সদস্য গ্রেপ্তার"𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐉𝐚𝐦𝐚𝐥𝐩𝐮...
18/09/2025

"জামালপুর জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে রাষ্ট্রবিরোধী চক্রের দুই সদস্য গ্রেপ্তার"

𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐉𝐚𝐦𝐚𝐥𝐩𝐮𝐫.
[𝟏𝟖 𝐒𝐞𝐩𝐭𝐞𝐦𝐛𝐞𝐫 𝟐𝟎𝟐𝟓]

আজ এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জামালপুর জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

৫ ই আগস্ট ২০২৪ এর পর থেকে জামালপুর জেলার শীর্ষ পর্যায়ে ফ্যাসিষ্টের দোসররা পলাতক হয়ে যায়। তাদের গ্রেফতারে জামালপুর জেলা পুলিশের অভিযান চলমান আছে। সম্প্রতি লক্ষ্য করা যায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে কতিপয় দুষ্কৃতিকারী ঝটিকা মিছিল করে রাষ্ট্র বিরোধী চক্রান্তে লিপ্ত আছে। বিভিন্ন মিডিয়া ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় মোঃ শাহেদ আলী (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখা) ও মোঃ জামাল পাশা (সাবেক কাউন্সিলর, ৬ নং ওয়ার্ড,জামালপুর পৌরসভা) উক্ত মিছিলে সক্রিয় ভূমিকা পালন করে। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মোঃ শাহেদ আলী ও মোঃ জামাল পাশাকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুস সাকিব তার দিকনির্দেশনায় এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি বিশেষ টিম ঢাকা মহানগরীর উত্তরা ও ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, আসামি মোঃ শাহেদ আলী (২১),সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখা, গত ০৩-০৮-২০২৫ খ্রিষ্টাব্দ রাতে নিজের চোখ বেঁধে নিজেকে অপহৃত দেখানোর নাটক সাজিয়ে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে উক্ত একটি ভিডিও সম্প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তথাকথিত "অপহরণ" সংক্রান্ত ভিডিও ছড়িয়ে দিয়ে প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালায়।

তদন্তে স্পষ্ট হয়েছে যে, শাহেদ আলী ও তার সহযোগীরা ফ্যাসিস্টের দোসর হিসেবে কাজ করছিল এবং নিষিদ্ধ সংগঠনের ছত্র ছায়ায় থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকার ও রাষ্ট্রবিরোধী মিটিং-মিছিল এবং নাশকতা মূলক কার্যক্রম পরিচালনা করছিল।

জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত যেকোনো চক্রের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিশৃঙ্খলা ছড়ানো কিংবা নিষিদ্ধ সংগঠনের পক্ষ নিয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়া, এসব কর্মকাণ্ডের জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এই অভিযানের মাধ্যমে জামালপুর জেলা পুলিশ আবারো প্রমাণ করেছে যে, আইনের শাসন প্রতিষ্ঠায় তারা অটল এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সর্বদা প্রস্তুত।

“প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তব্য দেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম।”

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুস সাকিব, (ওসি) ডিবি-১, জামালপুরসহ গণমাধ্যম কর্মীর ব্যক্তিবর্গ।

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ২৫(পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২(দুই)জন মাদক ব্যবসায়ী আটক।*ইং ৩০/০৮/২০২৫ তারিখ ১৭.৩০ ঘটিকা...
31/08/2025

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ২৫(পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২(দুই)জন মাদক ব্যবসায়ী আটক।*
ইং ৩০/০৮/২০২৫ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন ৩নং লক্ষীরচর ইউপিস্থ চর গজারিয়া বাজারস্থ মেসার্স জয় এন্টারপ্রাইজের দক্ষিন পাশে ইটের রাস্তার উপর হইতে ২৫(পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২(দুই)জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ সুমন মিয়া (৩৫), পিতা- মৃত মুক্তার আলী, মাতা- শান্তি বেগম, সাং- রেহাই গজারিয়া, ৪নং তুলশীর চর ইউপি, ২। মোঃ সাকিব (২০), পিতা- মোঃ জামির আলী, মাতা- মোছাঃ সাহেরা খাতুন, সাং- চর গজারিয়া পশ্চিম পাড়া, ৩নং লক্ষীর চর ইউপি, উভয় থানা+জেলা- জামালপুর ।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫(পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২(দুই)জন মাদক ব্যবসায়ী আটক করেন এসআই(নিঃ)/ মোঃ আতিকুর রহমান ও এসআই(নিঃ)/মোঃ সোহাগ রানা এর সমন্বয়ে গঠিত ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ০১(এক) কেজি গাঁজা সহ ০৩(তিন)জন মাদক ব্যবসায়ী আটক।*ইং ২২/০৮/২০২৫ তারিখ ১৯.৪০ ঘটিকার সময় জামাল...
23/08/2025

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ০১(এক) কেজি গাঁজা সহ ০৩(তিন)জন মাদক ব্যবসায়ী আটক।*
ইং ২২/০৮/২০২৫ তারিখ ১৯.৪০ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন সকাল বাজার বাজারী পাড়া সাকিনস্থ ঠিকাদার শেখ শহীদ এর বাড়ির গলির সামনে পাকা রাস্তার উপর হইতে ০১(এক) কেজি গাঁজার সহ ০৩(তিন)জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ গণি মিয়া (২২), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-হরিনধরা কান্দা পাড়া, ২। মোঃ সাইদুল (৩০), পিতা-মোঃ সরাফত, মাতা-মোছাঃ শেফালী বেগম, সাং-হরিণধরা (ফারাজীবাড়ী), উভয় ডাকঘর-মুন্সীরচর, ওয়ার্ড নং-০৪, ইউপি-৯নং চরমুচারিয়া, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর ৩। মোঃ সুমন(৪৫), পিতা-মৃত আলা উদ্দিন, মাতা-মোছাঃ জমিলা, স্থায়ী ঠিকানা-বগাবাইদ, বর্তমান ঠিকানা-সকাল বাজার বাজারীপাড়া (ঠিকাদার শেখ শহীদ এর টিন শেড ঘরের ভাড়াটিয়া), থানা ও জেলা-জামালপুর ।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১(এক) কেজি গাঁজা সহ ০৩(তিন)জন মাদক ব্যবসায়ীকে আটক করেন এসআই(নিঃ)/ সুমন চন্দ্র সরকার এর নেতৃত্বে ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ৪০(চল্লিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক)জন মাদক ব্যবসায়ী আটক।*ইং ১৯/০৮/২০২৫ তারিখ ...
20/08/2025

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ৪০(চল্লিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক)জন মাদক ব্যবসায়ী আটক।*
ইং ১৯/০৮/২০২৫ তারিখ ১৭.৫০ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন ০৯নং রানাগাছা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত নেকজাহান রোড রেইল গেইট সংলগ্ন হাজী মার্কেটের অন্তর্গত পলাতক ০২নং আসামী মামুন(৪০) এর মালিকানাধীন ডিজিটাল মামা হেয়ার ড্রেসার এর ভিতর হইতে ৪০(চল্লিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক)জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ লোকমান হোসেন (৩৬), পিতা-মৃত জাল মাহমুদ উদ্দিন, মাতা-মোছাঃ ফরিদা বেগম, সাং-শ্রীপুর(কুমারিয়া উত্তর পাড়া), থানা ও জেলা-জামালাপুর।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০(চল্লিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক)জন মাদক ব্যবসায়ী আটক করেন এসআই(নিঃ)/ মোঃ আব্দুল্লাহ আল আজাদ ও এসআই(নিঃ)/মোঃ আব্দুল মতিন এর সমন্বয়ে গঠিত ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ৩০(ত্রিশ) পিস মাদকদ্রব্য্য Tapentadol Tablets-100mg (Tapal) সহ ০৩(তিন)জন মাদক ব্যবসায়ী আটক।*...
19/08/2025

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ৩০(ত্রিশ) পিস মাদকদ্রব্য্য Tapentadol Tablets-100mg (Tapal) সহ ০৩(তিন)জন মাদক ব্যবসায়ী আটক।*
ইং ১৮/০৮/২০২৫ তারিখ ১৮.০০ ঘটিকার সময় জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন বামুন পাড়া সাকিনস্থ জনৈক বৃষ্টি আক্তার এর সেমিপাকা পরিত্যাক্ত বসতঘর এর ভিতর হইতে ৩০(ত্রিশ) পিস মাদকদ্রব্য্য Tapentadol Tablets-100mg (Tapal) সহ ০৩(তিন) জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ রাকিব হাসান(৩০), পিতা-আঃ মোতালেব, মাতা-মোছাঃ লাকি আক্তার, সাং-ফুল বাড়িয়া,(ফিসারীপাড়া), ০৭নং ওয়ার্ড জামালপুর পৌরসভা, ২। মোঃ আল আমিন(৪৪), পিতা-আঃ মালেক, মাতা-মোছাঃ কমলা বেগম, সাং-বাগের হাটা(বটতলা), ১১নং ওয়ার্ড জামালপুর পৌরসভা, ৩। মোঃ সমুন আহম্মেদ(১৯), পিতা-মোঃ আশরাফ আলী, মাতা-মোছাঃ করুনা বেগম, সাং-দাড়িপাড়া(পুরাতন বাইপাস), ০৭নং ওয়ার্ড জামালপুর পৌরসভা, সর্ব থানা ও জেলা-জামালপুর।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে
৩০(ত্রিশ) পিস Tapentadol Tablets-100mg (Tapal) ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীদেরকে আটক করেন এসআই(নিঃ)/ মোঃ সোহাগ রানা নেতৃত্বে ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি কাটার মেশিন, ০২টি দাড়ালো ছুরি, ০১টি সুইস গিয়ার চাকু সহ ০৫জন ডাকাত...
15/08/2025

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি কাটার মেশিন, ০২টি দাড়ালো ছুরি, ০১টি সুইস গিয়ার চাকু সহ ০৫জন ডাকাত আটক।*

ইং-১৫/০৮/২০২৫ তারিখ রাত ০৩.৪০ ঘটিকায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন পৌর-শহরের কথাকলি মার্কেটের দ্বিতীয় তলায় হোটেল খোদোয়া(আবাসিক) আবাসিক হোটেলের ভিতর হইতে ০৫(পাঁচ) জন ডাকাতকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ
১। জাহের আলী(৬৫), পিতা-মৃত মেহের আলী, মাতা-মৃত নীলিমা খাতুন, ২। মাইন উদ্দিন(৩৫), পিতা-মৃত শহিদ মিয়া, মাতা-মৃত হাজেরা খাতুন, ৩। মোঃ কাওসার মিয়া(৩০), পিতা-আব্দুল মান্নান, মাতা-জাহানারা বেগম, ৪। মোঃ আকাশ মিয়া(২৮), পিতা-অলি মিয়া, মাতা-রেহেনা বেগম, সর্ব সাং-সেন্দ উত্তরপাড়া (জজ মিয়া সরদার বাড়ির কাছে), ইউপি-রামরাইল, ৫। বিল্লাল হোসেন(২৮), পিতা-মৃত ফজলুল হক, মাতা-সালেহা বেগম, সাং-মজলিশপুর খরমপুর পাড়া, ইউপি-মজলিশপুর, সর্ব থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ ০৫(পাঁচ) জন অস্ত্রধারী ডাকাতকে আটক করেন চার্জ অফিসার, জেলা গোয়েন্দা শাখা এসআই(নিঃ) মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/সুমন চন্দ্র সরকার, এসআই(নিঃ)/মোঃ আতিকুর রহমান, এসআই(নিঃ)/মোঃ সোহাগ রানা, এসআই(নিঃ)/আব্দুল্লাহ আল আজাদ, এসআই(নিঃ)/আব্দুল মতিন এর সমন্বয়ে গঠিত জেলা গোয়েন্দা শাখা, জামালপুর এর চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক।*ইং-১২/০৮/২০২৫ তারিখ সন্ধ্যা ১৯.৩০ ঘটি...
13/08/2025

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক।*

ইং-১২/০৮/২০২৫ তারিখ সন্ধ্যা ১৯.৩০ ঘটিকায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন বগাবাইদ সাকিনের বগাবাইদ বাজারস্থ জনৈক সুমন এর মালিকানাধীন সুমন ডেকোরেটর এর সামনে জামালপুর হতে মাদারগঞ্জ গামী পাকা রাস্তার উপর হইতে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ
০১। মোঃ ইমরান হাসান (১৯) পিতা- আঃ রাজ্জাক, মাতা- মোছাঃ ইসমত আরা, ২। মোঃ কাউসার আকন্দ (১৯), পিতা- মোঃ দুলাল আকন্দ, মাতা- মোছাঃ নুরুন্নাহার বেগম, উভয় সাং ফুলকোচা, থানা- মেলান্দহ, জেলা- জামালপুর।

জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করেন এসআই(নিঃ)/ সোহাগ রানা ও এসআই(নিঃ)/মোঃ এহসানুল হক এর সমন্বয়ে গঠিত জেলা গোয়েন্দা শাখা, জামালপুর এর চৌকশ অভিযানিক দল।

উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ২০(বিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী আটক।*২৬/০৭/২০২৫ তারিখ ১৬.২০ ঘটিক...
27/07/2025

*জামালপুর ডিবি-১ এর অভিযানে ২০(বিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী আটক।*

২৬/০৭/২০২৫ তারিখ ১৬.২০ ঘটিকায় জামালপুর জেলার সরিষাবাড়ি থানাধীন বাঙ্গালীপাড়া সাকিনস্থ মাদক ব্যবসায়ী অপু চন্দ্র রাজভর (৪৬), পিতা-মৃত রামলাল রাজভর এর টিনের ছাপড়ার সামনে পাকা রাস্তার উপর হইতে ২০(বিশ) পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ও ঠিকানাঃ ১। অপু চন্দ্র রাজভর (৪৬), পিতা-মৃত রাম লাল রাজভর, মাতা-মৃত রহিয়া রানী, সাং-বাঙ্গালী পাড়া, ২। মোঃ রাসেল মিয়া (৩৭), পিতা-মোঃ হবিবর রহমান, মাতা-মোছাঃ রাশেদা বেগম, সাং-ইজারাপাড়া, উভয় ডাকঘর-বাউসী বাঙ্গালী, উভয় থানা-সরিষাবাড়ি, জেলা-জামালপুর

জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০(বিশ) পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করেন এসআই(নিঃ)/সুমন চন্দ্র সরকার ও এসআই(নিঃ)/মোঃ আতিকুর রহমান এর সমন্বয়ে গঠিত ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।

উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আটক ব্যক্তিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

**প্রেস ব্রিফিং****গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি গ্রেফত...
27/07/2025

**প্রেস ব্রিফিং**
**গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি গ্রেফতার**
জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১), জামালপুর কর্তৃক পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৬ জুলাই ২০২৫ ইং তারিখে জামালপুর পৌরসভা ও সদর থানাধীন বিভিন্ন এলাকা থেকে ৪০১০ পিস ইয়াবা ট্যাবলেট, ভাঙা গুঁড়ো ইয়াবা ০১ গ্রাম এবং মাদক বিক্রয়লব্ধ ২৮,০৮০/- টাকা সহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
১. খন্দকার আলী আকবর আজম (৪৬)
সাং: দয়াময়ী পাড়া, জামালপুর সদর
২. শাহরিয়ার আহমেদ শিপু (৩০)
সাং: বোষপাড়া, জামালপুর পৌরসভা
৩. সাগর রহমান শাকিল (২৫)
সাং: কাচাসড়া, জামালপুর

অভিযানের বিবরণ:
প্রথম ধাপ:
ডিবি অফিসের সাধারণ ডায়েরী নং-৫৫৪, তারিখ ২৬/০৭/২০২৫ অনুযায়ী সন্ধ্যা ৬:০৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানাধীন দয়াময়ী মোড়ে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহরিয়ার আহমেদ শিপু এবং সাগর রহমান শাকিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ধৃত শিপুর প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং শাকিল শিপুর সহযোগী বলে স্বীকার করে।
দ্বিতীয় ধাপ:
আটককৃত দুই আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, তারা খন্দকার আলী আকবর আজম নামের একজন ব্যক্তির নিকট থেকে ইয়াবা ট্যাবলেট পাইকারি দরে সংগ্রহ করে খুচরায় বিক্রি করে। এরপর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর পৌরসভার বোষপাড়া এলাকার এক সাততলা ভবনের চতুর্থ তলা থেকে আকবর আজমকে গ্রেফতার করা হয়। তার দেহ ও বাসায় তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয়:

উদ্ধারকৃত আলামতের বিবরণ:
ধরণের আলামত । পরিমাণ । আনুমানিক মূল্য
ইয়াবা ট্যাবলেট । ৪০১০ পিস । ৳১২,০৩,০০০/-
ভাঙা ইয়াবা । ০১ গ্রাম । অন্তর্ভুক্ত
নগদ অর্থ । ৳২৮,০৮০/- । মাদক বিক্রয়লব্ধ

আইনানুগ ব্যবস্থা:
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারা মোতাবেক জামালপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম বলেনঃ
জামালপুর জেলা পুলিশ বরাবরই মাদক ও অপরাধ নির্মূলের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা বিশ্বাস করি, মাদক একটি সামাজিক ব্যাধি, যা শুধু ব্যক্তি নয়, একটি গোটা প্রজন্মকে ধ্বংস করতে সক্ষম। এই প্রেক্ষাপটে মাদকবিরোধী অভিযান আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জামালপুর জেলার গোয়েন্দা শাখা (ডিবি-১) সম্প্রতি যে সফল অভিযান পরিচালনা করেছে, তা শুধু প্রশংসনীয় নয়, বরং অনুকরণীয়। এই অভিযান পরিচালনায় ডিবি-১ এর অফিসার ইনচার্জ জনাব নাজমুস সাকিব এর বলিষ্ঠ নেতৃত্ব, পেশাদারিত্ব, গোয়েন্দা দক্ষতা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর নিখুঁত পরিকল্পনা ও গোয়েন্দা কার্যক্রমের সমন্বয়ের ফলেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সম্ভব হয়েছে, যা জেলার মাদকবিরোধী অভিযানকে একটি নতুন মাত্রা দিয়েছে। শুধু অভিযান পরিচালনাই নয়, অভিযান পরবর্তী আইনগত প্রক্রিয়াগুলোও অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছে, যা জননিরাপত্তা নিশ্চিত করার পথে আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। আমি ডিবির সম্মানিত অফিসার ইনচার্জ জনাব নাজমুস সাকিব ও তাঁর টিমের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই ধরনের অভিযান জেলা পুলিশকে জনসচেতনতার পাশাপাশি জনগণের আস্থার প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Address

পুলিশ সুপারের কার্যালয়, জামালপুর
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when জেলা গোয়েন্দা শাখা জামালপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category