23/08/2026
আজ ২৩/০৮/২০২৬ তারিখে জামালপুরের নরুন্দি বাজার এলাকা থেকে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনের সময় প্রায় ৯০০ কেজি (২২.৫ মণ) ঘোড়ার মাংস জব্দ করা হয়। এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ৩ জনকে প্রত্যেককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং গাড়ির চালক ও হেলপারকে প্রত্যেককে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একইসঙ্গে অভিযুক্তদের সর্বমোট ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অর্থদণ্ড অনাদায়ে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে অতিরিক্ত কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত আলামত বিধিমোতাবেক বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমন হোসেন। আজ ২৩/০৮/২০২৬ তারিখে জামালপুরের নরুন্দি বাজার এলাকা থেকে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনের সময় প্রায় ৯০০ কেজি (২২.৫ মণ) ঘোড়ার মাংস জব্দ করা হয়। এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ৩ জনকে প্রত্যেককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং গাড়ির চালক ও হেলপারকে প্রত্যেককে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একইসঙ্গে অভিযুক্তদের সর্বমোট ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অর্থদণ্ড অনাদায়ে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে অতিরিক্ত কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত আলামত বিধিমোতাবেক বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমন হোসেন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ডা: আসাদুজ্জামান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার, জামালপুর সদর।