এনসিপি যশোর জেলা

এনসিপি যশোর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – যশোর জেলা। জনগণের অধিকার, স্বচ্ছ রাজনীতি ও তারুণ্যের নেতৃত্বে নতুন বাংলাদেশের প্রত্যয়ে। 🇧🇩

📢 বিবৃতিস্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করে প্রশাসক নিয়োগের ধারাবাহিকতা অব্যাহত রাখার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা...
03/09/2026

📢 বিবৃতি
স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করে প্রশাসক নিয়োগের ধারাবাহিকতা অব্যাহত রাখার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। জনগণের ভোটাধিকার ও স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি।
জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সরকারকে দ্রুত নির্বাচনের পথে অগ্রসর হতে হবে। প্রশাসক নিয়োগের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বের বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণযোগ্য নয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
যশোর জেলা

20/08/2026

এনসিপির স্বচ্ছ রাজনীতি আর নতুন নেতৃত্ব বদলাবে আমাদের যশোর।

এই পরিবর্তনে অংশ নিতে
যোগ দিন এনসিপিতে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র যশোর জেলা এবং উপজেলা আহ্বায়ক কমিটিতে যোগ দিতে আগ্রহী যারা আছেন, স্ক্যান করুন অথবা পোস্টে দেওয়া লিংকে ক্লিক করুন।

জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, যশোর জেলা

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScNNjsufasBItkNtOoqomegtXBM9E2-KfNY6V9I4-EWBMt3Sw/viewform?usp=header

11/08/2026
05/08/2026

পাহাড় থেকে সমতল, এনসিপি সবার দল।

- নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থান যেমন ছাত্র-জনতা-শ্রমিকের সম্মিলিত প্রয়াসের এক অনন্য দৃষ্টান্ত, তেমনি এই অভ্যুত্থানে প্রবাসী, দেশপ্রে...
24/07/2026

জুলাই গণ-অভ্যুত্থান যেমন ছাত্র-জনতা-শ্রমিকের সম্মিলিত প্রয়াসের এক অনন্য দৃষ্টান্ত, তেমনি এই অভ্যুত্থানে প্রবাসী, দেশপ্রেমিক সৈনিক, সাংস্কৃতিক অঙ্গনের তারকা, চিকিৎসক, নার্স, সাংবাদিক, মা, শিশু ও হিজড়া সম্প্রদায়সহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের ত্যাগ, সাহস ও আত্মদানে রচিত হয়েছে জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস। জাতীয় নাগরিক পার্টি - এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা প্রত্যেকের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছে।

22/07/2026

📢 জরুরি নোটিশ | জুলাই পদযাত্রা

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সরাসরি অংশগ্রহণে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

🗓 তারিখ: ২৪ জুলাই, শুক্রবার

📍 সময়সূচি:

🕒 বিকাল ৩:০০টা — নোয়াপাড়া পৌরসভা

🕕 সন্ধ্যা ৬:০০টা — রায়পুর স্কুলমাঠ, বাঘারপাড়া

যশোর জেলা ও উপজেলার সকল নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

ধন্যবাদান্তে,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
যশোর জেলা

Address

Jessore District
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when এনসিপি যশোর জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share