যশোর-৫ দাঁড়িপাল্লা

যশোর-৫ দাঁড়িপাল্লা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from যশোর-৫ দাঁড়িপাল্লা, Manirampur, Jashore, Jessore.

30/08/2026
আকস্মিক দুর্ঘটনায় আহত হয়ে ডান হাতের দুই আঙ্গুল ভেঙে গিয়েছে গাজী এনামুল হক এমপি মহোদয়ের।দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে...
29/08/2026

আকস্মিক দুর্ঘটনায় আহত হয়ে ডান হাতের দুই আঙ্গুল ভেঙে গিয়েছে গাজী এনামুল হক এমপি মহোদয়ের।
দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

- এডমিন পোস্ট।

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখা- এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজ...
29/08/2026

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখা- এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী এনামুল হক এমপি,
মাননীয় সংসদ সদস্য ৮৯, যশোর-৫।

19/08/2026

নিজস্ব অর্থায়নে মণিরামপুরে নিমতলা-কন্দর্পপুর সড়কে কালভার্ট স্থাপন

আঃ আলীম মণিরামপুর: যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের নিমতলা থেকে কন্দর্পপুর সড়কে দীর্ঘদিন ধরে রাস্তা কাটা থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী প্রায় ৩-৪ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি এলাকাবাসির নজরে আসার পর পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী শামিম হোসেন, দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।

প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে ওই স্থানে কালভার্ট স্থাপনের কাজ শুরু করা হয়। বর্তমানে কালভার্ট স্থাপনের পর মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামীকাল থেকেই রাস্তাটি পূর্বের ন্যায় চলাচলের উপযোগী হবে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ও ভোজগাতী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. শামিম হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কার সিদ্দিকসহ স্থানীয় যুবক ও এলাকাবাসী

মনিরামপুর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ এ্যাডঃ গাজী এনামুল হক এমপি মহোদয়ের যশোরের নিজ বাসভবনে গি...
17/08/2026

মনিরামপুর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ এ্যাডঃ গাজী এনামুল হক এমপি মহোদয়ের যশোরের নিজ বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

-এডমিন পোস্ট।

17/08/2026

❤️

ঈদ মোবারক মণিরামপুর বাসীকে ঈদের দিন সকাল ১০টায় উপজেলা চত্বরে নিমন্ত্রণ।
20/03/2026

ঈদ মোবারক
মণিরামপুর বাসীকে ঈদের দিন সকাল ১০টায় উপজেলা চত্বরে নিমন্ত্রণ।

আল হামদুলিললাহ, আগামীর মণিরামপুর হবে ন্যায়-ইনসাফের মণিরামপুর।আগামীর মণিরামপুর হবে সম্প্রীতির মণিরামপুর।আগামীর মণিরামপুর...
18/02/2026

আল হামদুলিললাহ,
আগামীর মণিরামপুর হবে ন্যায়-ইনসাফের মণিরামপুর।
আগামীর মণিরামপুর হবে সম্প্রীতির মণিরামপুর।
আগামীর মণিরামপুর হবে বৈষম্যহীন মণিরামপুর।
সরকারি-বেসরকারি দলের মিল বন্ধনের এক অনন্য মণিরামপুর।
চাঁদাবাজমুক্ত, দখলমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এক মণিরামপুর গড়তে আমরা সবাইকে নিয়ে পথ চলবো ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ।৮৯, যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক আজ দুপুর ১২:০০ টায় শপথ গ্রহণ করেছেন।শপথ গ্র...
17/02/2026

আলহামদুলিল্লাহ।
৮৯, যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক আজ দুপুর ১২:০০ টায় শপথ গ্রহণ করেছেন।

শপথ গ্রহণ শেষে মনিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক ও সহকারী সেক্রেটারী আহসান হাবীব লিটন নব নির্বাচীত এমপি সাহেবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

15/02/2026

যশোর-৫ (মনিরামপুর) আসনে নির্বাচনী পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে:

বিএনপির সাধারণ সম্পাদক আজ যে সংবাদ সম্মেলন করেছেন, তা বাস্তবতা বিকৃতি এবং দায় এড়িয়ে যাওয়ার এক পুরনো রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ফজলুল হক।
তিনি বলেন, নির্বাচনী পরবর্তী সহিংসতার দায় জোরপূর্বক অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেদের অতীত অপকর্ম আড়াল করার চলমান অপচেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।
তিনি যেসব ঘটনার উল্লেখ করেছেন, সেগুলোর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী বা এ দলের কোনো সমর্থকের সম্পৃক্ততার প্রশ্নই ওঠে না। বরং স্থানীয়ভাবে বহুল আলোচিত—তারই দলের অভ্যন্তরীণ বিভক্তি, কথিত এ, বি, সি, ডি গ্রুপের দ্বন্দ্ব ও আধিপত্যের লড়াই—এসব ঘটনার মূল উৎস বলে জনগণের কাছে পরিষ্কার। নিজেদের ঘরের আগুন নেভাতে ব্যর্থ হয়ে এখন তা অন্যের ঘরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। ঘটনায় ছিলুমপুরের যে ঘটনা উল্লেখ করা হয়েছে সেই ঘটনার সাথে জামায়াতের কোন সম্পৃক্ততা নেই বরং ধানের শীষ আর কলসের সম্পৃক্ততা প্রমাণিত। এমপির ছেলের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেটা উদ্দেশ্য প্রণোদিত। বরং ঐ রকিই বিভিন্ন উষ্কানীমূলক বক্তব্য দিয়ে জামায়াতের কর্মীদের হুমকি দিয়ে আসছে। তার বিরুদ্ধে সেনাবাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এই বিষয়টি নিয়েই এমপির ছেলের কাছে রকি নিজেই ফোন দিয়ে দেখে নেয়ার হুমকি প্রদান করে।
আমরা স্মরণ করিয়ে দিতে চাই—গত ১৭ বছরে মনিরামপুর উপজেলায় সবচেয়ে বেশি মামলা-হামলা, গুম ও খুনের শিকার হয়েছে যে রাজনৈতিক শক্তি, তারা হলো আমরা। নির্যাতন-নিপীড়নের দীর্ঘ ইতিহাস বুকে নিয়েও আমরা ধৈর্য, সংযম ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখেছি। যারা এই বাস্তবতা জানেন, তারা কখনোই আমাদের ধৈর্য শেখাতে আসবেন না। ধৈর্যের পরীক্ষায় আমরা বহুবার উত্তীর্ণ হয়েছি।
বিগত দেড় বছরের আমলনামা যাচাই করতে চাইলে উপজেলা প্রশাসনের দপ্তরেই যথেষ্ট নথি-প্রমাণ রয়েছে। জনগণ চাইলে সরাসরি যাচাই করতে পারেন। সুতরাং তথ্য গোপন রেখে আবেগময় বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার যুগ শেষ। মানুষ এখন নথি দেখে, বাস্তবতা দেখে, তারপর সিদ্ধান্ত নেয়।
আমরা স্পষ্ট করে বলতে চাই—মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার যে চেষ্টা চলছে, তা কোনোভাবেই সফল হবে না। বরং এতে প্রকৃত ঘটনা আড়াল করার দায় আরও স্পষ্ট হবে। প্রয়োজনে আমরা নিরপেক্ষ তদন্তের দাবি জানাবো এবং প্রমাণভিত্তিক সত্য জনগণের সামনে তুলে ধরবো।
মনিরামপুরে শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ রাজনীতির পক্ষে আমরা অটল। অপপ্রচার নয়, তথ্য-প্রমাণের রাজনীতি হোক—এই প্রত্যাশাই আমাদের।

বার্তা প্রেরক
আবু সালেহ মোঃ উবাইদুল্লাহ
অফিস সেক্রেটারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
মণিরামপুর উপজেলা শাখা

Address

Manirampur, Jashore
Jessore
7440

Website

Alerts

Be the first to know and let us send you an email when যশোর-৫ দাঁড়িপাল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share