Hemophilia Society of Bangladesh Jashore Branch

Hemophilia Society of Bangladesh Jashore Branch হিমোফিলিয়া একটি মারাত্মক রক্তক্ষরণজনিত রোগ।
১৭ এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস।

আল-আমিনের সুস্থতার সুসংবাদ 🤲​প্রিয় শুভাকাঙ্ক্ষী ও হিমোফিলিক সহযোদ্ধা ভাইয়েরা,​আলহামদুলিল্লাহ, গতকাল আল-আমিনের সমস্ত পরীক...
19/04/2026

আল-আমিনের সুস্থতার সুসংবাদ 🤲

​প্রিয় শুভাকাঙ্ক্ষী ও হিমোফিলিক সহযোদ্ধা ভাইয়েরা,

​আলহামদুলিল্লাহ, গতকাল আল-আমিনের সমস্ত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। ডাক্তার জানিয়েছেন যে সে এখন স্বাভাবিক আছে। তিনি প্রয়োজনীয় কিছু ওষুধ লিখে দিয়েছেন এবং বাসায় থেকে নিয়মিত সেগুলো সেবনের পরামর্শ দিয়েছেন। আশা করছি, নিয়ম মেনে চললে আল-আমিন খুব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।

​এই সময়ে যারা আল-আমিনের জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং তার পাশে ছিলেন, তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের পাশে থাকার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই:

​হিমাফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, যশোর ব্রাঞ্চ

​হিমাফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ (এইচএসবি)

​আল-আমিনের দ্রুত পূর্ণ সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন।

​ধন্যবাদ সবাইকে।

মানবিকতার টানে, পাশে থাকার প্রতিশ্রুতি।​আমাদের হিমোফিলিয়া যোদ্ধা আলামিন হোসেন গতকাল অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জ...
18/04/2026

মানবিকতার টানে, পাশে থাকার প্রতিশ্রুতি।

​আমাদের হিমোফিলিয়া যোদ্ধা আলামিন হোসেন গতকাল অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। খবর পাওয়া মাত্রই আমাদের ভলান্টিয়াররা সেখানে ছুটে যান এবং তাৎক্ষণিক চিকিৎসার যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করেন।
​আলহামদুলিল্লাহ, আলামিন এখন বেশ ভালো আছে। আজকেও তার জন্য প্রয়োজনীয় ফ্যাক্টরের ব্যবস্থা করা হয়েছে। সবার দোয়ায় আশা করছি, ইনশাল্লাহ আগামী ১-২ দিনের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে।

​এখানে একটি কথা না বললেই নয়, আলামিনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ ফ্রিতে করার ব্যবস্থা করা হয়েছে। যারা এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা।

​আলামিনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

​ধন্যবাদ হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশ, যশোর শাখা এবং হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশ (এইচএসবি)-কে।
​ #মানুষের_পাশে #যশোর_হাসপাতাল #হিমোফিলিয়া #মানবিকতা #দোয়া_চাই

"আসসালামু আলাইকুম।​একটি জরুরি বিষয় সকলের "দৃষ্টি আকর্ষণ। আজ সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আল-আমিন বিশ্ব...
17/04/2026

"আসসালামু আলাইকুম।
​একটি জরুরি বিষয় সকলের "দৃষ্টি আকর্ষণ। আজ সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে
আল-আমিন বিশ্বাস নামে একজন হিমোফিলিয়া (Hemophilia) রোগী ভর্তি হয়েছেন। তার বাড়ি মাগুরা জেলায় এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ-এ তার সদস্য আইডি নম্বর ৮০৯।
​একটি ফেসবুক গ্রুপের পোস্টের মাধ্যমে বিষয়টি জানার পর, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, যশোর শাখার ভলেন্টিয়ার নাজমুল হোসেন শুভ তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেন। তিনি দ্রুত খোঁজখবর নিয়ে আরেকজন ভলেন্টিয়ার তুহিন শেখ-কে হাসপাতালে পাঠান রোগীর বর্তমান অবস্থা দেখার জন্য। এরপর শোয়েব হাসান-এর কাছ থেকে হিমোফিলিয়া রোগীদের জীবন রক্ষাকারী ফ্যাক্টর (Factor 8) সংগ্রহ করে আল-আমিন ভাইকে দেওয়া হয়।
​আল-আমিন ভাইয়ের দ্রুত আরোগ্য কামনায় আমাদের এই প্রচেষ্টা। সোসাইটির সকল সদস্য ও সংশ্লিষ্টদের উনার পাশে থাকার জন্য অনুরোধ করছি।
​ধন্যবাদান্তে,
হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ (যশোর শাখা)

17 April would hemophilia day
17/04/2026

17 April would hemophilia day

🇧🇩 World Hemophilia Day 2026: Greetings and Appeal in the Context of Bangladesh🩸 IntroductionEvery year on April 17th, W...
17/04/2026

🇧🇩 World Hemophilia Day 2026: Greetings and Appeal in the Context of Bangladesh

🩸 Introduction
Every year on April 17th, World Hemophilia Day is observed globally. The main goal of this day is to raise awareness about hemophilia and other bleeding disorders and to ensure better treatment for affected patients. Hemophilia is an inherited blood disorder where the blood’s ability to clot is reduced. As a result, even minor injuries can lead to prolonged bleeding, which in many cases can be life-threatening.

💉 Current Situation in Bangladesh
In Bangladesh, thousands of hemophilia patients are still deprived of adequate medical care.
Most patients do not receive regular factor (clotting factor). Due to the extremely high cost of treatment, many families fall into financial distress.
In government hospitals, factor supply is limited, causing many patients to live in constant risk of disability and complications.

💰 Cost of Treatment and Financial Reality
The treatment for hemophilia is extremely expensive:
The cost of treatment per patient per year can reach several million taka.
Advanced therapies cost more than 20–30 million taka. As it requires long-term treatment, it becomes a permanent financial burden.
For the average Bangladeshi family, bearing this cost is nearly impossible.

⚠️ Challenges
🥊Lack of sufficient factor supply
✨Insufficient financial support for treatment costs
🎈Lack of awareness
🎇Shortage of trained doctors and specialized centers
🧨Apathy among patients and families towards the disease
🥊Lack of proper management systems

🙏 Appeal to the Government
On behalf of all concerned, we present the following demands to the Government of Bangladesh:
✔️ Ensure free or subsidized factor supply in all government hospitals
✔️ Launch a national hemophilia treatment program
✔️ Create a special financial assistance fund for underprivileged patients
✔️ Establish specialized hemophilia treatment centers in each division
✔️ Conduct a national awareness campaign

💙 Conclusion
Hemophilia is not a neglected disease—when given proper treatment, a patient can lead a normal life.
On this World Hemophilia Day, let us pledge—
No patient should suffer due to lack of treatment.

👉 Let us all, together, build awareness, show compassion, and stand by the side of hemophilia patients. 💕

🌟 Dream Comes True 🌟29 January 2026, a heartfelt step was taken by hemophilia patients and their families, who submitted...
15/04/2026

🌟 Dream Comes True 🌟

29 January 2026, a heartfelt step was taken by hemophilia patients and their families, who submitted an apeal to Dr. Safayet, Registrar of 250 Bedded General Hospital, Jashore, seeking support for the purchase of Anti-Hemophilic Factor (AHF). It was not just an application—it was a plea for life, hope, and dignity. Dr. Safayet responded with empathy and assurance, promising to allocate a budget for this critical need.

Today, on 15 April 2026, that promise has been honored. A budget of 3 lakh taka has officially been allocated for the purchase of clotting factors for hemophilia patients.💕

This remarkable initiative is more than financial support—it is a lifeline. It will ease suffering, reduce complications, and bring renewed hope to countless patients and their families who struggle every day with this challenging condition.

We extend our deepest gratitude and sincere appreciation to Mr. Safayet for his humanity, integrity, and unwavering commitment. Your support stands as a shining example of how responsible leadership and compassion can truly change lives.

May this noble act inspire many more to stand beside the hemophilia community.

With respect and heartfelt thanks. 💙

নিয়মিত ফিজিওথেরাপি সেবা কার্যক্রম।হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ – যশোর শাখার তত্ত্বাবধানে হিমোফিলিয়া রোগীদের জন্য ধারাব...
02/03/2026

নিয়মিত ফিজিওথেরাপি সেবা কার্যক্রম।
হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ – যশোর শাখার তত্ত্বাবধানে হিমোফিলিয়া রোগীদের জন্য ধারাবাহিক ফিজিওথেরাপি সেবা প্রদান করা হচ্ছে।

হিমোফিলিয়াজনিত বারংবার জয়েন্টে রক্তক্ষরণ দীর্ঘমেয়াদে আর্থ্রোপ্যাথি ও স্থায়ী অক্ষমতার ঝুঁকি বাড়ায়। পরিকল্পিত ও নিয়মিত ফিজিওথেরাপি জয়েন্ট সুরক্ষা, পেশিশক্তি সংরক্ষণ এবং কার্যকর পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

📅 সেবা প্রদানের দিন: শনিবার – বুধবার
⏰ সময়: সকাল ০৯:৩০ – দুপুর ০১:৩০

এই কার্যক্রমে ফিজিওথেরাপিস্ট মোঃ রুবাইয়্যাত হোসেন রোগীর অবস্থা মূল্যায়নপূর্বক প্রয়োজনভিত্তিক থেরাপি পরিকল্পনা বাস্তবায়ন করছেন।
📞 যোগাযোগ: +880 1792-630636

আমাদের অঙ্গীকার— সেবার মান, পেশাগত শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিতকরণ।

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ – যশোর শাখা সর্বদা রোগীদের পাশে।আজ শার্শা, যশোরের ফ্যাক্টর-৯ ঘাটতি জনিত হিমোফিলিয়া রোগী ও...
21/02/2026

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ – যশোর শাখা সর্বদা রোগীদের পাশে।

আজ শার্শা, যশোরের ফ্যাক্টর-৯ ঘাটতি জনিত হিমোফিলিয়া রোগী ও একনিষ্ঠ সেচ্ছাসেবী মো: নাজমুল হোসেন গুরুতর হিপ জয়েন্টে রক্তক্ষরণ নিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে (হিমোফিলিয়ার জন্য বরাদ্দকৃত বেডে) ভর্তি হলে তার চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, যশোর শাখা সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। যশোর শাখার কোষাধ্যক্ষ জনাব অমরেশ শাখারী সশরীরে হাসপাতালে উপস্থিত থেকে প্রয়োজনীয় সমন্বয় ও সহায়তা করেন।

এছাড়াও রুবাইয়্যাত হোসেন ও অভি শাখারী সার্বিকভাবে তার সহযোগিতায় অংশ নেন তাদেরকেও যশোর শাখার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

খুলনা বিভাগের কেন্দ্রবিন্দু হিসেবে যশোরের অবস্থান এবং এখানে হিমোফিলিয়া রোগীদের সহায়তায় প্রশিক্ষিত ও সক্রিয় স্বেচ্ছাসেবক দলের উপস্থিতির কারণে প্রতিনিয়ত বিভিন্ন জেলা থেকে রোগীরা যশোর HTC তে - চিকিৎসা ও পরামর্শ গ্রহণের জন্য আসেন। সমন্বিত সেবা, দ্রুত যোগাযোগ এবং দায়িত্বশীল তত্ত্বাবধানের কারণে যশোর HTC খুলনা বিভাগের হিমোফিলিয়া রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আমরা বিশ্বাস করি—সমন্বিত উদ্যোগ ও মানবিক সহায়তার মাধ্যমেই হিমোফিলিয়া রোগীরা নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারেন।

হিমোফিলিয়া বিষয়ে সচেতনতা ও সহায়তার জন্য যশোর শাখার সাথে যোগাযোগ করুন।
একসাথে আমরা শক্তিশালী।

হিমোফিলিয়া রোগী আবদুল্লাহ আল মামুন (২৮), বাড়ি নড়াইল।তিনি হাটুতে রক্তক্ষরণ নিয়ে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ যশোর শাখার...
21/02/2026

হিমোফিলিয়া রোগী আবদুল্লাহ আল মামুন (২৮), বাড়ি নড়াইল।
তিনি হাটুতে রক্তক্ষরণ নিয়ে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ যশোর শাখার সাথে যোগাযোগ করেন এবং আজ তিনি আহাদ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর - এ আসেন প্লাজমা দেওয়ার জন্য, তার পাশে থেকে তাকে সার্বিক সহযোগিতা করেন হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ যশোর শাখার নির্বাহী সদস্য মোঃ আবু নাহিদ।

আবদুল্লাহ আল মামুন এখনও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এর সদস্য হননি, তাকে মেম্বার করার প্রক্রিয়া চলমান রয়েছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই যশোর শাখার সহযোগিতায় তিনি হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এর সদস্য হবেন।

একই দিনে কুষ্টিয়ার জুবায়ের হোসেন হিপ জয়েন্টে ব্লিডিং নিয়ে আহাদ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর - এ প্লাজমা দিতে আসে, তাকেও সার্বিকভাবে সহযোগিতা করেন মোঃ আবু নাহিদ।

সকল হিমোফিলিয়া রোগীদের পাশে থেকে এভাবেই কাজ করে যেতে চাই হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ ও যশোর শাখা।

Address

926, Ghop নওয়াপাড়া রোড, যশোর
Jessore
7400

Opening Hours

Monday 10:00 - 00:00
Tuesday 10:00 - 00:00
Wednesday 10:00 - 00:00
Thursday 10:00 - 00:00
Saturday 00:00 - 00:00
Sunday 10:00 - 00:00

Telephone

+8801919000925

Alerts

Be the first to know and let us send you an email when Hemophilia Society of Bangladesh Jashore Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hemophilia Society of Bangladesh Jashore Branch:

Shortcuts

Share

Category