26/03/2025
গভীর শোকবার্তা
আমরা গভীর বেদনার সাথে জানাচ্ছি যে, অগ্রভূলাট গ্রামের লিয়াকত আলীর ছেলে এবং আমাদের সকলের প্রিয় সাগর হোসেনের বাবা মোঃ রিজাউল ইসলাম (রিজা)আজ ২৬ ই মার্চ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম ছিলেন একজন অমায়িক ও ভালো মানুষ। তিনি তার পরিবার এবং সমাজের প্রতি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আমরা সাগর হোসেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি। মহান আল্লাহ যেন মরহুমের রুহের মাগফেরাত দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেন।
শোকাহত,
বন্ধু কল্যাণ ফাউন্ডেশন
অগ্রভূলাট